শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে চোরাকারবারী কি ‘আইনের ঊর্ধ্বে’ ‎কর্মচারীর পায়ে গুলি, মামলা নেই—কারা দিচ্ছে প্রশ্রয়?

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম

গোয়াইনঘাটে চোরাকারবারী কি ‘আইনের ঊর্ধ্বে’  ‎কর্মচারীর পায়ে গুলি, মামলা নেই—কারা দিচ্ছে প্রশ্রয়?

নিজস্ব প্রতিবেদক :: ‎সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চোরাচালান সিন্ডিকেটের অভ্যন্তরীণ দ্বন্দ্বে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণের এক গুরুতর অভিযোগ উঠেছে। বিজিবি কর্তৃক চোরাইপণ্য আটকের ঘটনায় ক্ষুব্ধ হয়ে এক চোরাকারবারীর ভাই তাদেরই এক কর্মচারীর পায়ে গুলি করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত লাঠি গ্রামের চিহ্নিত চোরাকারবারী মনির উল্লাহ মেম্বারের পুত্র হুমায়ুন কর্তৃক চোরাই পথে আনা বিপুল পরিমাণ চোরাইপণ্য বিজিবির হাতে আটক হয়। ওই সময় একই সঙ্গে আটক পরিস্থিতিতে ছিলেন পশ্চিম জাফলং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তারুখাল (তবদিল লাঠি) গ্রামের সাজিদুর রহমানের পুত্র আসুক মিয়া (২৭), যিনি দীর্ঘদিন ধরে হুমায়ুনের অধীনে কর্মচারী হিসেবে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।

‎ঘটনার সূত্রপাত ঘটে গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে। অভিযোগ অনুযায়ী, হুমায়ুন চোরাইপণ্যের বিষয়ে ‘আলোচনা’র কথা বলে আসুক মিয়াকে লাঠি গ্রামের নিজ বাড়িতে ডেকে নেন। সেখানে উপস্থিত হন হুমায়ুনের ছোট ভাই এমরান। একপর্যায়ে চোরাইপণ্য আটকের জন্য আসুক মিয়াকেই দায়ী করে তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, পরিস্থিতি উত্তপ্ত হলে হুমায়ুনের ইঙ্গিতে তার ভাই এমরান হাতে থাকা অবৈধ পিস্তল দিয়ে আসুক মিয়ার পায়ে ১ রাউন্ড গুলি করে এবং আতঙ্ক ছড়াতে আরও ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে আসুক মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।

‎পরবর্তীতে পরিস্থিতি ধামাচাপা দিতে অভিযুক্ত হুমায়ুন আহত আসুক মিয়াকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা শেষে বর্তমানে আহত ব্যক্তি নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে এলাকাবাসীর দাবি, ঘটনাটি বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী হত্যাচেষ্টা (ধারা ৩০৭), অবৈধ অস্ত্র আইনে গুরুতর অপরাধ এবং ফৌজদারি অপরাধ সংঘটনের স্পষ্ট আলামত থাকা সত্ত্বেও বিষয়টি স্থানীয় সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা অবৈধ অস্ত্রটি সাময়িকভাবে সালিশকারীদের কাছে জমা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে এড়িয়ে যাওয়ার অপচেষ্টা করছেন।

স্থানীয়রা আরও জানান, চোরাকারবারী হুমায়ুন সালিশ কারীদের কাছে তার ভাই এমরানকে হাজির করা ও অস্ত্র জমার বিষয়ে আগামী ১১ জানুয়ারি (রবিবার) পর্যন্ত সময় নিয়েছেন।

আইন সংশ্লিষ্ট মহলের মতে, অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালানো কোনোভাবেই আপসযোগ্য অপরাধ নয়। এমন ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা আইনশৃঙ্খলা বাহিনীর সাংবিধানিক দায়িত্ব।

এ ঘটনায় প্রশাসনের নীরবতা ও আইনের যথাযথ প্রয়োগ না হলে গোয়াইনঘাটে চোরাচালান ও অস্ত্রসন্ত্রাস আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

এ বিষয়ে অভিযুক্ত এমরানের ভাই হুমায়ুন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এই প্রতিবেদককে জানান মারামারি আপুষে সমাধান হয়েছে। রবিবার পর্যন্ত সালিশ থেকে সময় নিয়েছেন বিষয়ে জানতে চাইলে বলেন, সমাধান হয়েছে আমার কাছে স্টাম্প আছে। কিছু মানুষ টাকা খাওয়ার জন্য এসব করছে।

এবিষয়ে জানতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তাহার বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে চোরাকারবারী কি ‘আইনের ঊর্ধ্বে’ ‎কর্মচারীর পায়ে গুলি, মামলা নেই—কারা দিচ্ছে প্রশ্রয়?

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক :: ‎সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চোরাচালান সিন্ডিকেটের অভ্যন্তরীণ দ্বন্দ্বে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণের এক গুরুতর অভিযোগ উঠেছে। বিজিবি কর্তৃক চোরাইপণ্য আটকের ঘটনায় ক্ষুব্ধ হয়ে এক চোরাকারবারীর ভাই তাদেরই এক কর্মচারীর পায়ে গুলি করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত লাঠি গ্রামের চিহ্নিত চোরাকারবারী মনির উল্লাহ মেম্বারের পুত্র হুমায়ুন কর্তৃক চোরাই পথে আনা বিপুল পরিমাণ চোরাইপণ্য বিজিবির হাতে আটক হয়। ওই সময় একই সঙ্গে আটক পরিস্থিতিতে ছিলেন পশ্চিম জাফলং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তারুখাল (তবদিল লাঠি) গ্রামের সাজিদুর রহমানের পুত্র আসুক মিয়া (২৭), যিনি দীর্ঘদিন ধরে হুমায়ুনের অধীনে কর্মচারী হিসেবে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে।

‎ঘটনার সূত্রপাত ঘটে গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে। অভিযোগ অনুযায়ী, হুমায়ুন চোরাইপণ্যের বিষয়ে ‘আলোচনা’র কথা বলে আসুক মিয়াকে লাঠি গ্রামের নিজ বাড়িতে ডেকে নেন। সেখানে উপস্থিত হন হুমায়ুনের ছোট ভাই এমরান। একপর্যায়ে চোরাইপণ্য আটকের জন্য আসুক মিয়াকেই দায়ী করে তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, পরিস্থিতি উত্তপ্ত হলে হুমায়ুনের ইঙ্গিতে তার ভাই এমরান হাতে থাকা অবৈধ পিস্তল দিয়ে আসুক মিয়ার পায়ে ১ রাউন্ড গুলি করে এবং আতঙ্ক ছড়াতে আরও ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে আসুক মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।

‎পরবর্তীতে পরিস্থিতি ধামাচাপা দিতে অভিযুক্ত হুমায়ুন আহত আসুক মিয়াকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা শেষে বর্তমানে আহত ব্যক্তি নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে এলাকাবাসীর দাবি, ঘটনাটি বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী হত্যাচেষ্টা (ধারা ৩০৭), অবৈধ অস্ত্র আইনে গুরুতর অপরাধ এবং ফৌজদারি অপরাধ সংঘটনের স্পষ্ট আলামত থাকা সত্ত্বেও বিষয়টি স্থানীয় সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা অবৈধ অস্ত্রটি সাময়িকভাবে সালিশকারীদের কাছে জমা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে এড়িয়ে যাওয়ার অপচেষ্টা করছেন।

স্থানীয়রা আরও জানান, চোরাকারবারী হুমায়ুন সালিশ কারীদের কাছে তার ভাই এমরানকে হাজির করা ও অস্ত্র জমার বিষয়ে আগামী ১১ জানুয়ারি (রবিবার) পর্যন্ত সময় নিয়েছেন।

আইন সংশ্লিষ্ট মহলের মতে, অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালানো কোনোভাবেই আপসযোগ্য অপরাধ নয়। এমন ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা আইনশৃঙ্খলা বাহিনীর সাংবিধানিক দায়িত্ব।

এ ঘটনায় প্রশাসনের নীরবতা ও আইনের যথাযথ প্রয়োগ না হলে গোয়াইনঘাটে চোরাচালান ও অস্ত্রসন্ত্রাস আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

এ বিষয়ে অভিযুক্ত এমরানের ভাই হুমায়ুন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এই প্রতিবেদককে জানান মারামারি আপুষে সমাধান হয়েছে। রবিবার পর্যন্ত সালিশ থেকে সময় নিয়েছেন বিষয়ে জানতে চাইলে বলেন, সমাধান হয়েছে আমার কাছে স্টাম্প আছে। কিছু মানুষ টাকা খাওয়ার জন্য এসব করছে।

এবিষয়ে জানতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তাহার বক্তব্য পাওয়া যায়নি।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x