শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ: সিলেটে খালেদা জিয়ার শোক ব্যানার জোরপূর্বক অপসারণ, এলাকায় তোলপাড়

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম

যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ: সিলেটে খালেদা জিয়ার শোক ব্যানার জোরপূর্বক অপসারণ, এলাকায় তোলপাড়
স্টাফ রিপোর্টার :: সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের ব্যানার জোরপূর্বক অপসারণের অভিযোগ উঠেছে জেলা যুবদলের সহসভাপতি মঈনুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী এএইচএম জহিরুল হক (হিরু) দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে ওয়ার্ডের বিভিন্ন স্থানে মোট ১০টি ব্যানার স্থাপন করেন। কিন্তু গত ৪ জানুয়ারি বালুচর নতুন বাজার এলাকায় যুবদল নেতা মঈনুল ইসলাম তার নেতৃত্বে কয়েকজন কিশোর গ্যাং সদস্যকে সঙ্গে নিয়ে একটি শোক ব্যানার জোরপূর্বক খুলে ফেলেন—এমন অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে এএইচএম জহিরুল হক (হিরু) বলেন,আমার নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেতৃত্বের প্রতীক ও সফল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করাই যদি অপরাধ হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক। পরিকল্পিতভাবে আমার ব্যানার খুলে ফেলা হয়েছে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।” এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, দেশনেত্রীর শোক ব্যানার অপসারণ একটি ন্যাক্কারজনক ও অমানবিক কাজ, যা মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি চরম অবমাননার শামিল। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মঈনুল ইসলাম পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বিভিন্ন সময়ে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন। অভিযোগ রয়েছে, একসময় তিনি আওয়ামী লীগঘনিষ্ঠ হয়ে ৩৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের বহিষ্কৃত নেতা হিরণ মাহমুদ নিপুর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেন। বর্তমানে তিনি জেলা যুবদলের সহসভাপতি পদে রয়েছেন। এএইচএম জহিরুল হক (হিরু) আরও বলেন, “আমি নিজ উদ্যোগে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক প্রকাশের ব্যানার স্থাপন করি। কিন্তু যুবদল লেবাসধারী মঈনুল নিজে উপস্থিত থেকে তার কিশোর গ্যাংয়ের মাধ্যমে ওই শোক ব্যানার ছিঁড়ে ফেলে। এ ঘটনার সঙ্গে সে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।” তিনি অভিযোগ করে বলেন, বিগত ৫ আগস্টের আগে মঈনুল জেলা ছাত্রলীগের সভাপতি হিরণ মাহমুদ নিপুর সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিল। তার অতীত ও বর্তমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী আজ চরম আতঙ্কের মধ্যে রয়েছে। প্রশ্ন জাগে—কোন সাহসে সে গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক ব্যানার ছিঁড়ে ফেলে?” তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র, শালীন রাজনীতি ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি অভিযুক্ত আওয়ামী এজেন্ট মঈনুল ইসলামের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ: সিলেটে খালেদা জিয়ার শোক ব্যানার জোরপূর্বক অপসারণ, এলাকায় তোলপাড়

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image
স্টাফ রিপোর্টার :: সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের ব্যানার জোরপূর্বক অপসারণের অভিযোগ উঠেছে জেলা যুবদলের সহসভাপতি মঈনুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী এএইচএম জহিরুল হক (হিরু) দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে ওয়ার্ডের বিভিন্ন স্থানে মোট ১০টি ব্যানার স্থাপন করেন। কিন্তু গত ৪ জানুয়ারি বালুচর নতুন বাজার এলাকায় যুবদল নেতা মঈনুল ইসলাম তার নেতৃত্বে কয়েকজন কিশোর গ্যাং সদস্যকে সঙ্গে নিয়ে একটি শোক ব্যানার জোরপূর্বক খুলে ফেলেন—এমন অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে এএইচএম জহিরুল হক (হিরু) বলেন,আমার নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেতৃত্বের প্রতীক ও সফল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করাই যদি অপরাধ হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক। পরিকল্পিতভাবে আমার ব্যানার খুলে ফেলা হয়েছে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।” এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, দেশনেত্রীর শোক ব্যানার অপসারণ একটি ন্যাক্কারজনক ও অমানবিক কাজ, যা মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি চরম অবমাননার শামিল। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মঈনুল ইসলাম পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বিভিন্ন সময়ে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন। অভিযোগ রয়েছে, একসময় তিনি আওয়ামী লীগঘনিষ্ঠ হয়ে ৩৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের বহিষ্কৃত নেতা হিরণ মাহমুদ নিপুর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেন। বর্তমানে তিনি জেলা যুবদলের সহসভাপতি পদে রয়েছেন। এএইচএম জহিরুল হক (হিরু) আরও বলেন, “আমি নিজ উদ্যোগে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক প্রকাশের ব্যানার স্থাপন করি। কিন্তু যুবদল লেবাসধারী মঈনুল নিজে উপস্থিত থেকে তার কিশোর গ্যাংয়ের মাধ্যমে ওই শোক ব্যানার ছিঁড়ে ফেলে। এ ঘটনার সঙ্গে সে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।” তিনি অভিযোগ করে বলেন, বিগত ৫ আগস্টের আগে মঈনুল জেলা ছাত্রলীগের সভাপতি হিরণ মাহমুদ নিপুর সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিল। তার অতীত ও বর্তমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী আজ চরম আতঙ্কের মধ্যে রয়েছে। প্রশ্ন জাগে—কোন সাহসে সে গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক ব্যানার ছিঁড়ে ফেলে?” তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র, শালীন রাজনীতি ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি অভিযুক্ত আওয়ামী এজেন্ট মঈনুল ইসলামের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।”

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x