শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী সালাম মাদানী

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম

আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী সালাম মাদানী
দোয়ারাবাজার (সুনামগঞ্জ):: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম আল মাদানী বলেছেন, জামায়াতে ইসলামী বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে বদ্ধপরিকর। ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক ও দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে ছাতক–দোয়ারাবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাম মাদানী বলেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা হবে। কোনো ধরনের লুটতরাজ বা মানুষের অধিকার ও সম্পত্তি দখলের সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে আত্মনির্ভরশীল ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা পরিকল্পিতভাবে কাজ করতে চাই। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক আর্থসামাজিক উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে অগ্রাধিকারভিত্তিতে এসব উন্নয়ন বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত থাকায় এই আসনের জনগণ সঠিক নেতৃত্ব পায়নি। এর সুযোগে একটি গোষ্ঠী রাষ্ট্রীয় ও প্রাকৃতিক সম্পদ লুটপাট করেছে, ফলে কাঙ্ক্ষিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি হয়নি। সম্পদের ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। সুনামগঞ্জ-৫ আসন কমিটির পরিচালক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে এবং মিডিয়া সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শাহ আলম এবং ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ। মতবিনিময় সভায় সাংবাদিকরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। সংসদ সদস্য পদপ্রার্থী এসব প্রশ্নের জবাব দেন এবং রাজনৈতিক পরিবেশ, উন্নয়ন ভাবনা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় ইসলামী আলোচক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুল আওয়াল, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত প্রার্থী সালাম মাদানী

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image
দোয়ারাবাজার (সুনামগঞ্জ):: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম আল মাদানী বলেছেন, জামায়াতে ইসলামী বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে বদ্ধপরিকর। ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক ও দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে ছাতক–দোয়ারাবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাম মাদানী বলেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা হবে। কোনো ধরনের লুটতরাজ বা মানুষের অধিকার ও সম্পত্তি দখলের সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে আত্মনির্ভরশীল ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা পরিকল্পিতভাবে কাজ করতে চাই। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক আর্থসামাজিক উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে অগ্রাধিকারভিত্তিতে এসব উন্নয়ন বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত থাকায় এই আসনের জনগণ সঠিক নেতৃত্ব পায়নি। এর সুযোগে একটি গোষ্ঠী রাষ্ট্রীয় ও প্রাকৃতিক সম্পদ লুটপাট করেছে, ফলে কাঙ্ক্ষিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি হয়নি। সম্পদের ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। সুনামগঞ্জ-৫ আসন কমিটির পরিচালক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে এবং মিডিয়া সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শাহ আলম এবং ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ। মতবিনিময় সভায় সাংবাদিকরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। সংসদ সদস্য পদপ্রার্থী এসব প্রশ্নের জবাব দেন এবং রাজনৈতিক পরিবেশ, উন্নয়ন ভাবনা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় ইসলামী আলোচক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুল আওয়াল, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x