শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নাচোলে সরিষার হলুদ ফুলে লুকিয়ে আছে প্রকৃতি প্রেমি ও কৃষকের স্বপ্ন

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম

নাচোলে সরিষার হলুদ ফুলে লুকিয়ে আছে প্রকৃতি প্রেমি ও কৃষকের স্বপ্ন
মোঃ হেলাল উদ্দীন, নাচোল,(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ "মাঠ জুড়ে হলুদ ফুল, রোদে ভেজা দিন। মাটির বুকে স্বপ্ন ফেরে, কৃষকের চোখে নিন।" এই ছন্দের মতোই বাস্তব চিত্র এখন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কৃষকদের মাঠজুড়ে। শীতের নরম রোদে বিস্তীর্ণ ফসলি জমিন ঢেকে গেছে সরিষার হলুদ ফুলে। দিগন্তজোড়া মাঠে বাতাসে দুলছে সরিষা গাছ, ফুলের ফাঁকে ফাঁকে মৌমাছির গুঞ্জনে যেন নতুন প্রাণ পেয়েছে গোটা জনপদ। প্রকৃতির এই অপূর্ব দৃশ্যের সঙ্গে মিলেছে কৃষকের মুখে প্রশান্তির হাসি। এ শুধু সৌন্দর্যের গল্প নয়, বরং সম্ভাব্য লাভের আশাবাদ। উপজেলায় সরিষার ফুলে ভরে উঠছে মাঠ। বরেন্দ্র অঞ্চল যেন রূপ নিয়েছে এক বিস্তীর্ণ হলুদ ক্যানভাসে। চারদিকে যতদূর চোখ যায়, শুধু সবুজ পাতার ফাঁকে ফাঁকে দোল খাওয়া সরিষার হলুদ ফুল। সকালের নরম রোদে ঝলমলে এই মাঠ শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, বরং গ্রামীণ অর্থনীতির আশাবাদের কথাও জানান দিচ্ছে। প্রকৃতির এই মায়ায় পড়ে প্রকৃতি পিয়াসীরা হলুদের রঙের সাথে নিজেদের মিলিয়ে ছবি তুলে স্মৃতির পাতায় রেখে দিতে যেন আকুল হয়ে উঠেছে। বরেন্দ্র এলাকার কৃষকরা জানান, আমন ধান কাটার পর জমি ফাঁকা না রেখে সরিষা চাষ তাদের জন্য একটি লাভজনক বিকল্প ফসল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। স্বল্প খরচে কম সময়ের মধ্যে ফলন পাওয়া যায় বলে দিন দিন এই ফসলের প্রতি আগ্রহ বাড়ছে। এ বছর অনেক কৃষক উচ্চ ফলনশীল ও স্বল্প মেয়াদি জাতের সরিষা আবাদ করেছেন। তাদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে ফলন যেমন ভালো হবে, তেমনি বাজারে ন্যায্যমূল্যও পাওয়া যাবে। স্থানীয় কৃষক রেজাউল বলেন, এ বছর সরিষার গাছ খুব সুন্দর হয়েছে। সময়মতো বৃষ্টি ও রোদ পাওয়ায় ফুলও ভালো এসেছে। যদি শেষ পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে, তাহলে ফলন ভালো হবে এবং আমরা ভালো দাম পাওয়ার আশা করছি। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম বলেন, নাচোল উপজেলায় চলতি মৌসুমে প্রায় ৬,৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে কৃষকদের নিয়মিত মাঠপর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে। রোগবালাই ও পোকামাকড় দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নাচোলে সরিষার হলুদ ফুলে লুকিয়ে আছে প্রকৃতি প্রেমি ও কৃষকের স্বপ্ন

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image
মোঃ হেলাল উদ্দীন, নাচোল,(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ "মাঠ জুড়ে হলুদ ফুল, রোদে ভেজা দিন। মাটির বুকে স্বপ্ন ফেরে, কৃষকের চোখে নিন।" এই ছন্দের মতোই বাস্তব চিত্র এখন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কৃষকদের মাঠজুড়ে। শীতের নরম রোদে বিস্তীর্ণ ফসলি জমিন ঢেকে গেছে সরিষার হলুদ ফুলে। দিগন্তজোড়া মাঠে বাতাসে দুলছে সরিষা গাছ, ফুলের ফাঁকে ফাঁকে মৌমাছির গুঞ্জনে যেন নতুন প্রাণ পেয়েছে গোটা জনপদ। প্রকৃতির এই অপূর্ব দৃশ্যের সঙ্গে মিলেছে কৃষকের মুখে প্রশান্তির হাসি। এ শুধু সৌন্দর্যের গল্প নয়, বরং সম্ভাব্য লাভের আশাবাদ। উপজেলায় সরিষার ফুলে ভরে উঠছে মাঠ। বরেন্দ্র অঞ্চল যেন রূপ নিয়েছে এক বিস্তীর্ণ হলুদ ক্যানভাসে। চারদিকে যতদূর চোখ যায়, শুধু সবুজ পাতার ফাঁকে ফাঁকে দোল খাওয়া সরিষার হলুদ ফুল। সকালের নরম রোদে ঝলমলে এই মাঠ শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, বরং গ্রামীণ অর্থনীতির আশাবাদের কথাও জানান দিচ্ছে। প্রকৃতির এই মায়ায় পড়ে প্রকৃতি পিয়াসীরা হলুদের রঙের সাথে নিজেদের মিলিয়ে ছবি তুলে স্মৃতির পাতায় রেখে দিতে যেন আকুল হয়ে উঠেছে। বরেন্দ্র এলাকার কৃষকরা জানান, আমন ধান কাটার পর জমি ফাঁকা না রেখে সরিষা চাষ তাদের জন্য একটি লাভজনক বিকল্প ফসল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। স্বল্প খরচে কম সময়ের মধ্যে ফলন পাওয়া যায় বলে দিন দিন এই ফসলের প্রতি আগ্রহ বাড়ছে। এ বছর অনেক কৃষক উচ্চ ফলনশীল ও স্বল্প মেয়াদি জাতের সরিষা আবাদ করেছেন। তাদের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে ফলন যেমন ভালো হবে, তেমনি বাজারে ন্যায্যমূল্যও পাওয়া যাবে। স্থানীয় কৃষক রেজাউল বলেন, এ বছর সরিষার গাছ খুব সুন্দর হয়েছে। সময়মতো বৃষ্টি ও রোদ পাওয়ায় ফুলও ভালো এসেছে। যদি শেষ পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে, তাহলে ফলন ভালো হবে এবং আমরা ভালো দাম পাওয়ার আশা করছি। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম বলেন, নাচোল উপজেলায় চলতি মৌসুমে প্রায় ৬,৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে কৃষকদের নিয়মিত মাঠপর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে। রোগবালাই ও পোকামাকড় দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x