শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চেংগাইয়া গ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ডে ২টি গরুর মৃত্যু, দগ্ধ আরও ২টি

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম

চেংগাইয়া গ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ডে ২টি গরুর মৃত্যু, দগ্ধ আরও ২টি
মোঃ শাহ আলম,দোয়ারবাজর উপজেলা প্রতিনিধি:: দোয়ারাবাজার উপজেলার চেংগাইয়া গ্রামে গভীর রাতে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি গরু আগুনে পুড়ে মারা গেছে। একই ঘটনায় আরও ২টি গরু গুরুতরভাবে দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গরুগুলোর মালিক স্থানীয় বাসিন্দা ছমির উদ্দিন। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছমির উদ্দিনের মালিকানাধীন মোট ৫টি গরু ছিল। ঘটনার সময় রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করে গরুর ঘরের সামনে অবস্থিত একটি খড়ের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং দ্রুত গরুর ঘরে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় সবাই ঘুমিয়ে ছিলেন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে ধোঁয়া ও আগুনের আলো দেখে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তখন পর্যন্ত আগুনে পুড়ে ঘটনাস্থলেই ২টি গরুর মৃত্যু হয়। অপর ২টি গরু মারাত্মকভাবে দগ্ধ হলেও স্থানীয়দের তৎপরতায় কোনোরকমে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। খবর পেয়ে গ্রামের শতাধিক মানুষ একত্রিত হয়ে পানি ও বিভিন্ন সরঞ্জামের সাহায্যে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টার ফলে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়তে পারেনি, এতে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি থেকে গ্রামটি রক্ষা পায়। এ অগ্নিকাণ্ডে গরুর ঘরসহ কেরের ঘরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। এতে ছমির উদ্দিনের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম বিপাকে রয়েছে। স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহায়তা প্রয়োজন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খড়ের ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চেংগাইয়া গ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ডে ২টি গরুর মৃত্যু, দগ্ধ আরও ২টি

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image
মোঃ শাহ আলম,দোয়ারবাজর উপজেলা প্রতিনিধি:: দোয়ারাবাজার উপজেলার চেংগাইয়া গ্রামে গভীর রাতে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি গরু আগুনে পুড়ে মারা গেছে। একই ঘটনায় আরও ২টি গরু গুরুতরভাবে দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গরুগুলোর মালিক স্থানীয় বাসিন্দা ছমির উদ্দিন। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছমির উদ্দিনের মালিকানাধীন মোট ৫টি গরু ছিল। ঘটনার সময় রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করে গরুর ঘরের সামনে অবস্থিত একটি খড়ের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং দ্রুত গরুর ঘরে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় সবাই ঘুমিয়ে ছিলেন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে ধোঁয়া ও আগুনের আলো দেখে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তখন পর্যন্ত আগুনে পুড়ে ঘটনাস্থলেই ২টি গরুর মৃত্যু হয়। অপর ২টি গরু মারাত্মকভাবে দগ্ধ হলেও স্থানীয়দের তৎপরতায় কোনোরকমে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। খবর পেয়ে গ্রামের শতাধিক মানুষ একত্রিত হয়ে পানি ও বিভিন্ন সরঞ্জামের সাহায্যে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টার ফলে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়তে পারেনি, এতে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি থেকে গ্রামটি রক্ষা পায়। এ অগ্নিকাণ্ডে গরুর ঘরসহ কেরের ঘরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। এতে ছমির উদ্দিনের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চরম বিপাকে রয়েছে। স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহায়তা প্রয়োজন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খড়ের ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x