শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ওসমানীনগরে সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার,  খুনের আশঙ্কা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

ওসমানীনগরে সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার,  খুনের আশঙ্কা
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:: সিলেটের ওসমানীনগরে এক সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর–চাতলপাড়গামী সড়কের কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ওসমানীনগর থানা পুলিশকে খবর দেন। নিহত ব্যক্তি মো. শিপন আহমদ (২৫)। তিনি পেশায় একজন সিএনজি চালক। তাঁর পিতা আশরফ আলী, মাতা আনোয়ারা বেগম। তিনি রাইকধারা (গাংপাড়) এলাকার বাসিন্দা এবং ওসমানীনগর থানাধীন। প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত শিপন আহমদ গত শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তাঁর বড় বোনের মালিকানাধীন একটি ওয়ান টেস্ট সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। তবে রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি হয়তো ভাড়া নিয়ে বাইরে অবস্থান করছেন। পরদিন সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে শিপনের জখমযুক্ত রক্তাক্ত মরদেহ দেখতে পান। তাঁর মুখের বাম পাশে কানের নিচে একটি এবং বুকের বাম পাশে দুইটি গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞান বা ছিনতাইকারী চক্র সিএনজিটি ছিনতাইয়ের উদ্দেশ্যে শিপনকে গুরুতরভাবে আঘাত করে হত্যা করে সিএনজিটি নিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (নি.) নাইমুল নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। বর্তমানে মরদেহটি ওসমানীনগর থানায় রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ওসমানীনগরে সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার,  খুনের আশঙ্কা

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা:: সিলেটের ওসমানীনগরে এক সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর–চাতলপাড়গামী সড়কের কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ওসমানীনগর থানা পুলিশকে খবর দেন। নিহত ব্যক্তি মো. শিপন আহমদ (২৫)। তিনি পেশায় একজন সিএনজি চালক। তাঁর পিতা আশরফ আলী, মাতা আনোয়ারা বেগম। তিনি রাইকধারা (গাংপাড়) এলাকার বাসিন্দা এবং ওসমানীনগর থানাধীন। প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত শিপন আহমদ গত শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে তাঁর বড় বোনের মালিকানাধীন একটি ওয়ান টেস্ট সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। তবে রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি হয়তো ভাড়া নিয়ে বাইরে অবস্থান করছেন। পরদিন সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে শিপনের জখমযুক্ত রক্তাক্ত মরদেহ দেখতে পান। তাঁর মুখের বাম পাশে কানের নিচে একটি এবং বুকের বাম পাশে দুইটি গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞান বা ছিনতাইকারী চক্র সিএনজিটি ছিনতাইয়ের উদ্দেশ্যে শিপনকে গুরুতরভাবে আঘাত করে হত্যা করে সিএনজিটি নিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (নি.) নাইমুল নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। বর্তমানে মরদেহটি ওসমানীনগর থানায় রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x