শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে গভীর রাতে ৭ মহিষ চুরি, দেড় দিন পর প্রায় ৩ লাখ টাকায় উদ্ধার

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম

গোয়াইনঘাটে গভীর রাতে ৭ মহিষ চুরি, দেড় দিন পর প্রায় ৩ লাখ টাকায় উদ্ধার
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের যাত্রাভা (কান্দিগ্রাম) এলাকায় গভীর রাতে একটি বাড়ি থেকে ২টি বাচ্চাসহ ৭টি মহিষ চুরির ঘটনা ঘটেছে। পরে দেড় দিন পর ২ লাখ ৯০ হাজার টাকা দেওয়ার মাধ্যমে মহিষগুলো উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর ২০২৫ ইং রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে যাত্রাভা (কান্দিগ্রাম) এলাকার বাসিন্দা ছয়ফুল মিয়ার নিজ বাড়ির গোয়ালঘর থেকে মহিষগুলো চুরি হয়। ওই সময় হঠাৎ করে ছয়ফুল মিয়ার ছেলে তাজুল ইসলামের শিশু সন্তান ঘুম থেকে জেগে কান্নাকাটি করলে পরিবারের এক নারী সদস্য জরুরি প্রয়োজনে বাইরে বের হন। এ সময় তিনি গোয়ালঘর খালি দেখতে পেয়ে চিৎকার দেন। পরবর্তীতে পরিবারের লোকজন ও এলাকাবাসী বাড়ির পশ্চিম পাশের ক্ষেতের জমি হয়ে হাওরের দিকে মহিষের পায়ের চিহ্ন অনুসরণ করেন। চিহ্ন ধরে গোয়ান নদী পার হওয়ার আলামত পাওয়া যায়। নদী পার হয়ে লেংগুড়ার হাওর পর্যন্ত মহিষের পায়ের ছাপ দেখা যায়। সেখান থেকে উত্তর দিকে সনিরগ্রাম এলাকার গুপাট হয়ে সতিগ্রাম গ্রামের পূর্ব ও উত্তর পাশের আরও একটি গুপাট পর্যন্ত মহিষ যাওয়ার আলামত পাওয়া যায়। এ সময় সতিগ্রাম এলাকার একটি ধানের খলায় এক পা প্রতিবন্ধী বৃদ্ধ ব্যক্তিকে দেখা গেলে তাকে বিষয়টি জানানো হয়। ওই বৃদ্ধ জানান, কিছুক্ষণ আগে কয়েকটি মহিষ ওই দিক দিয়ে যেতে দেখেছেন, তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি ডাকতে পারেননি। তখন রাত আনুমানিক ৩ থেকে ৪টা। পরবর্তীতে সন্দেহের ভিত্তিতে কামরুল নামের এক ব্যক্তির বাড়িতে লোক পাঠানো হলে তিনি চুরির বিষয়টি অস্বীকার করেন। তবে লেংগুড়া গ্রামের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ওই গ্রামের কয়েকজন চোর একত্রিত হয়ে এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারণা। পরদিন বিভিন্ন মাধ্যমে যোগাযোগের একপর্যায়ে জানা যায়, কামরুল দাবি করেন তিনি মহিষগুলো ছেড়ে দিয়েছেন এবং খোঁজাখুঁজি করে পাওয়া গেলে টাকা লাগবে। পরে পরদিন সন্ধ্যায় ২ লাখ ৯০ হাজার টাকা তার হাতে পৌঁছালে তিনি মহিষগুলোর অবস্থান দেখিয়ে দেওয়ার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় ১০ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে দরগ্রাম ঈদগাহের এক পাশে টর্চলাইটের ইশারায় স্থান নির্ধারণ করে দেওয়া হয়। সেখান থেকে মহিষের মালিক ছয়ফুল মিয়ার ছোট ছেলে আনিছুল ইসলাম, সঙ্গে আব্দুল হামিদ, ইসমাঈল, মঈনুলসহ ৫–৬ জন গিয়ে মহিষগুলো গ্রহণ করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য এর আগেও গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের হুওয়াউরা গ্রামের মাঃ আব্দুর রাকিব এর ৭ টি মহিষ চুরি হইলে সেই কামরুল গং দের হাত থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় উদ্দার করা হয় বলে স্থানীয় সুত্রে জানা যায়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে গভীর রাতে ৭ মহিষ চুরি, দেড় দিন পর প্রায় ৩ লাখ টাকায় উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের যাত্রাভা (কান্দিগ্রাম) এলাকায় গভীর রাতে একটি বাড়ি থেকে ২টি বাচ্চাসহ ৭টি মহিষ চুরির ঘটনা ঘটেছে। পরে দেড় দিন পর ২ লাখ ৯০ হাজার টাকা দেওয়ার মাধ্যমে মহিষগুলো উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর ২০২৫ ইং রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে যাত্রাভা (কান্দিগ্রাম) এলাকার বাসিন্দা ছয়ফুল মিয়ার নিজ বাড়ির গোয়ালঘর থেকে মহিষগুলো চুরি হয়। ওই সময় হঠাৎ করে ছয়ফুল মিয়ার ছেলে তাজুল ইসলামের শিশু সন্তান ঘুম থেকে জেগে কান্নাকাটি করলে পরিবারের এক নারী সদস্য জরুরি প্রয়োজনে বাইরে বের হন। এ সময় তিনি গোয়ালঘর খালি দেখতে পেয়ে চিৎকার দেন। পরবর্তীতে পরিবারের লোকজন ও এলাকাবাসী বাড়ির পশ্চিম পাশের ক্ষেতের জমি হয়ে হাওরের দিকে মহিষের পায়ের চিহ্ন অনুসরণ করেন। চিহ্ন ধরে গোয়ান নদী পার হওয়ার আলামত পাওয়া যায়। নদী পার হয়ে লেংগুড়ার হাওর পর্যন্ত মহিষের পায়ের ছাপ দেখা যায়। সেখান থেকে উত্তর দিকে সনিরগ্রাম এলাকার গুপাট হয়ে সতিগ্রাম গ্রামের পূর্ব ও উত্তর পাশের আরও একটি গুপাট পর্যন্ত মহিষ যাওয়ার আলামত পাওয়া যায়। এ সময় সতিগ্রাম এলাকার একটি ধানের খলায় এক পা প্রতিবন্ধী বৃদ্ধ ব্যক্তিকে দেখা গেলে তাকে বিষয়টি জানানো হয়। ওই বৃদ্ধ জানান, কিছুক্ষণ আগে কয়েকটি মহিষ ওই দিক দিয়ে যেতে দেখেছেন, তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি ডাকতে পারেননি। তখন রাত আনুমানিক ৩ থেকে ৪টা। পরবর্তীতে সন্দেহের ভিত্তিতে কামরুল নামের এক ব্যক্তির বাড়িতে লোক পাঠানো হলে তিনি চুরির বিষয়টি অস্বীকার করেন। তবে লেংগুড়া গ্রামের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ওই গ্রামের কয়েকজন চোর একত্রিত হয়ে এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়দের ধারণা। পরদিন বিভিন্ন মাধ্যমে যোগাযোগের একপর্যায়ে জানা যায়, কামরুল দাবি করেন তিনি মহিষগুলো ছেড়ে দিয়েছেন এবং খোঁজাখুঁজি করে পাওয়া গেলে টাকা লাগবে। পরে পরদিন সন্ধ্যায় ২ লাখ ৯০ হাজার টাকা তার হাতে পৌঁছালে তিনি মহিষগুলোর অবস্থান দেখিয়ে দেওয়ার আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় ১০ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে দরগ্রাম ঈদগাহের এক পাশে টর্চলাইটের ইশারায় স্থান নির্ধারণ করে দেওয়া হয়। সেখান থেকে মহিষের মালিক ছয়ফুল মিয়ার ছোট ছেলে আনিছুল ইসলাম, সঙ্গে আব্দুল হামিদ, ইসমাঈল, মঈনুলসহ ৫–৬ জন গিয়ে মহিষগুলো গ্রহণ করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোরচক্র শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য এর আগেও গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের হুওয়াউরা গ্রামের মাঃ আব্দুর রাকিব এর ৭ টি মহিষ চুরি হইলে সেই কামরুল গং দের হাত থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় উদ্দার করা হয় বলে স্থানীয় সুত্রে জানা যায়।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x