শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন : আটক ১

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ পিএম

বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন : আটক ১
বিয়ানীবাজার সংবাদদাতা:: সিলেটের বিয়ানীবাজারে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামে একটি মৎস্য আড়তের পাশের ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক সিলেট জেলার বিয়ানীবাজার থানার কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর এলাকার মুতলিব মিয়ার ছেলে ইমন আহমদ (২২)। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি হলেন- একই ইউনিয়নের আব্দুল করিম মনাইরের ছেলে আশরাফুল (২৩)। স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, নিহত ইমন আহমদের ব্যবহৃত একটি আইফোনকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আশরাফুল জানিয়েছেন যে, তিনি ও ইমন একসাথে চলাফেরা করতেন। ইমনের আইফোনটি নেওয়ার বিষয়ে কয়েক জনের যোগসাজশে ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। তাছাড়া ফোনটি ইতোমধ্যে সিলেটে নিয়ে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন : আটক ১

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

featured Image
বিয়ানীবাজার সংবাদদাতা:: সিলেটের বিয়ানীবাজারে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে শেওলা ইউনিয়নের কোনা শালেস্বর গ্রামে একটি মৎস্য আড়তের পাশের ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক সিলেট জেলার বিয়ানীবাজার থানার কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর এলাকার মুতলিব মিয়ার ছেলে ইমন আহমদ (২২)। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি হলেন- একই ইউনিয়নের আব্দুল করিম মনাইরের ছেলে আশরাফুল (২৩)। স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, নিহত ইমন আহমদের ব্যবহৃত একটি আইফোনকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আশরাফুল জানিয়েছেন যে, তিনি ও ইমন একসাথে চলাফেরা করতেন। ইমনের আইফোনটি নেওয়ার বিষয়ে কয়েক জনের যোগসাজশে ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। তাছাড়া ফোনটি ইতোমধ্যে সিলেটে নিয়ে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x