শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় পদত্যাগের হুঁশিয়ারি ৪০ এনসিপি নেতাকর্মীর

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০২:২১ পিএম

ভোলায় পদত্যাগের হুঁশিয়ারি ৪০ এনসিপি নেতাকর্মীর
অনলাইন ডেস্ক:: জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) ভোলা জেলা শাখায় অস্থিরতা। নবগঠিত ৭২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করে তৃণমূলকে প্রাধান্য দেয়ার দাবি জানিয়েছেন তারা। আর আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি না মানলে, একযোগে ৪০ নেতাকর্মী পদত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এনসিপির ভোলা জেলা শাখার ব্যানারে জেলা পরিষদ হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে কমিটির যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত বলেন, ভোলা জেলা এনসিপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি প্রকাশের পরপরই জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনিয়ম ও অবিচারের অভিযোগে অনেকেই পদত্যাগের সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জান পদত্যাগ করেছেন, আরও প্রায় ৪০ জন নেতাকর্মী পদত্যাগের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং আমাদের সাথে যোগাযোগ করেছেন। এর আগে, গত ৮ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য ভোলা জেলা কমিটির অনুমোদন দেন। এতে অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানকে আহ্বায়ক ও মেহেদী হাসান শরীফকে সদস্য সচিব করে ৭২ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। ইয়াসির আরাফাত আরও বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে আমাদের আপত্তি ও অভিযোগগুলো হলো; তৃণমূলকে উপেক্ষা করে মনগড়া কমিটি ঘোষণা করা হয়েছে এবং কমিটি ঘোষণার আগে কোনো ধরনের আলোচনা বা মতামত নেওয়া হয়নি। কমিটির ২০ জন সদস্য আমাদের তৃণমূলের পরিচিত নন, যা সম্পূর্ণ মনগড়া ও তৃণমূল বিচ্ছিন্ন সিদ্ধান্ত। এছাড়া যোগ্য ও পরিশ্রমী নেতাদের মূল্যায়ন করা হয়নি। এতে দীর্ঘদিন পরিশ্রম করা পরীক্ষিত এবং সাংগঠনিকভাবে তৎপর নেতাদের যোগ্যতার যথাযথ মূল্যায়ন করা হয়নি। তদবির, ব্যক্তিগত সুপারিশ ও বায়াসড রেকমেন্ডেশনের ভিত্তিতে কমিটি প্রদান-ব্যক্তিগত যোগাযোগ ও প্রভাব খাটিয়ে কমিটি গঠন করা হয়েছে যা সম্পূর্ণ অনৈতিক ও দল বিরোধী। কেন্দ্রীয় নীতিমালা ও বিধিমালা সুস্পষ্টভাবে লঙ্ঘন হয়েছে। কমিটিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সক্রিয় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যারা প্রকাশ্যে এনিসিপির বিরোধিতা করছে, যা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি। আমরা চাই ঘোষিয় কমিটি স্থগিত করে পূর্ণগঠন করা হোক, কেন্দ্র আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমাদের দাবি না মানলে কমিটির ৪০ সদস্য পদত্যাগ করবো। এসময় সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত, তাজিম রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ আতিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো.রাকিব, কোষাধ্যক্ষ হাফেজ মো.জহিরুল ইসলাম, সদস্য নাসরিন জাহান হাবিব, সবুজ মিয়া, লিমন সুজন, আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় পদত্যাগের হুঁশিয়ারি ৪০ এনসিপি নেতাকর্মীর

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

featured Image
অনলাইন ডেস্ক:: জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) ভোলা জেলা শাখায় অস্থিরতা। নবগঠিত ৭২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করে তৃণমূলকে প্রাধান্য দেয়ার দাবি জানিয়েছেন তারা। আর আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি না মানলে, একযোগে ৪০ নেতাকর্মী পদত্যাগ করার হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এনসিপির ভোলা জেলা শাখার ব্যানারে জেলা পরিষদ হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে কমিটির যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত বলেন, ভোলা জেলা এনসিপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি প্রকাশের পরপরই জেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনিয়ম ও অবিচারের অভিযোগে অনেকেই পদত্যাগের সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জান পদত্যাগ করেছেন, আরও প্রায় ৪০ জন নেতাকর্মী পদত্যাগের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং আমাদের সাথে যোগাযোগ করেছেন। এর আগে, গত ৮ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য ভোলা জেলা কমিটির অনুমোদন দেন। এতে অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানকে আহ্বায়ক ও মেহেদী হাসান শরীফকে সদস্য সচিব করে ৭২ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। ইয়াসির আরাফাত আরও বলেন, নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে আমাদের আপত্তি ও অভিযোগগুলো হলো; তৃণমূলকে উপেক্ষা করে মনগড়া কমিটি ঘোষণা করা হয়েছে এবং কমিটি ঘোষণার আগে কোনো ধরনের আলোচনা বা মতামত নেওয়া হয়নি। কমিটির ২০ জন সদস্য আমাদের তৃণমূলের পরিচিত নন, যা সম্পূর্ণ মনগড়া ও তৃণমূল বিচ্ছিন্ন সিদ্ধান্ত। এছাড়া যোগ্য ও পরিশ্রমী নেতাদের মূল্যায়ন করা হয়নি। এতে দীর্ঘদিন পরিশ্রম করা পরীক্ষিত এবং সাংগঠনিকভাবে তৎপর নেতাদের যোগ্যতার যথাযথ মূল্যায়ন করা হয়নি। তদবির, ব্যক্তিগত সুপারিশ ও বায়াসড রেকমেন্ডেশনের ভিত্তিতে কমিটি প্রদান-ব্যক্তিগত যোগাযোগ ও প্রভাব খাটিয়ে কমিটি গঠন করা হয়েছে যা সম্পূর্ণ অনৈতিক ও দল বিরোধী। কেন্দ্রীয় নীতিমালা ও বিধিমালা সুস্পষ্টভাবে লঙ্ঘন হয়েছে। কমিটিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সক্রিয় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যারা প্রকাশ্যে এনিসিপির বিরোধিতা করছে, যা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি। আমরা চাই ঘোষিয় কমিটি স্থগিত করে পূর্ণগঠন করা হোক, কেন্দ্র আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমাদের দাবি না মানলে কমিটির ৪০ সদস্য পদত্যাগ করবো। এসময় সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভোলা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত, তাজিম রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুল্লাহ আতিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো.রাকিব, কোষাধ্যক্ষ হাফেজ মো.জহিরুল ইসলাম, সদস্য নাসরিন জাহান হাবিব, সবুজ মিয়া, লিমন সুজন, আলাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x