শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জ জেলা কারাগারে শীতকালীন কম্বল বিতরণ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম

হবিগঞ্জ জেলা কারাগারে শীতকালীন কম্বল বিতরণ
নাজমুল ইসলাম হৃদয়, হবিগঞ্জ:: হবিগঞ্জ জেলা কারাগারে গার্ডিং স্টাফদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে কারা মহা-পরিদর্শকের পক্ষ থেকে এ কম্বল হবিগঞ্জ জেলা কারাগারে গার্ডিং স্টাফদের মাঝে তুলে দেওয়া হয়। শীতের শুরুতেই স্টাফদের আরাম, নিরাপত্তা ও কল্যাণের কথা বিবেচনা করে নেওয়া এই উদ্যোগ কারা প্রশাসনের মানবিক ও কল্যাণমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা কারা মহাপরিদর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ স্টাফদের মনোবল বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনে আরও উৎসাহ যোগাবে। শীতকালীন সহায়তা পেয়ে গার্ডিং স্টাফদের মুখেও দেখা যায় সন্তুষ্টির হাসি। তারা জানান, কঠিন পরিবেশে দায়িত্ব পালন করতে গিয়ে এমন সামান্য সহযোগিতাও তাদের জন্য বিশেষ উপকার বয়ে আনে। হবিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, শৃঙ্খলা, সেবামূলক মনোভাব ও মানবিক ব্যবস্থাপনার মাধ্যমে একটি ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি বরাবরই সচেষ্ট। শুধু শৃঙ্খলা নয়, আমরা মানবিক ব্যবস্থাপনা ও স্টাফদের কল্যাণকে অত্যন্ত গুরুত্ব দিই। শীতের সময় যেন কেউ কষ্টে না থাকে, সে জন্যই এ উদ্যোগ। স্টাফদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই শীতকালীন এই কম্বল বিতরণ করা হয়েছে। কারা প্রশাসনের এই পদক্ষেপ আগামী দিনগুলোতেও স্টাফদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জ জেলা কারাগারে শীতকালীন কম্বল বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image
নাজমুল ইসলাম হৃদয়, হবিগঞ্জ:: হবিগঞ্জ জেলা কারাগারে গার্ডিং স্টাফদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে কারা মহা-পরিদর্শকের পক্ষ থেকে এ কম্বল হবিগঞ্জ জেলা কারাগারে গার্ডিং স্টাফদের মাঝে তুলে দেওয়া হয়। শীতের শুরুতেই স্টাফদের আরাম, নিরাপত্তা ও কল্যাণের কথা বিবেচনা করে নেওয়া এই উদ্যোগ কারা প্রশাসনের মানবিক ও কল্যাণমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা কারা মহাপরিদর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ স্টাফদের মনোবল বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনে আরও উৎসাহ যোগাবে। শীতকালীন সহায়তা পেয়ে গার্ডিং স্টাফদের মুখেও দেখা যায় সন্তুষ্টির হাসি। তারা জানান, কঠিন পরিবেশে দায়িত্ব পালন করতে গিয়ে এমন সামান্য সহযোগিতাও তাদের জন্য বিশেষ উপকার বয়ে আনে। হবিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, শৃঙ্খলা, সেবামূলক মনোভাব ও মানবিক ব্যবস্থাপনার মাধ্যমে একটি ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি বরাবরই সচেষ্ট। শুধু শৃঙ্খলা নয়, আমরা মানবিক ব্যবস্থাপনা ও স্টাফদের কল্যাণকে অত্যন্ত গুরুত্ব দিই। শীতের সময় যেন কেউ কষ্টে না থাকে, সে জন্যই এ উদ্যোগ। স্টাফদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই শীতকালীন এই কম্বল বিতরণ করা হয়েছে। কারা প্রশাসনের এই পদক্ষেপ আগামী দিনগুলোতেও স্টাফদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x