শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জয়শ্রী-মধ্যনগর সংযোগ সড়ক ভাঙাচোরা চলাচলে চরম ভোগানন্তিতে সংস্কারের দাবিতে মানববন্ধন

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম

জয়শ্রী-মধ্যনগর সংযোগ সড়ক ভাঙাচোরা চলাচলে চরম ভোগানন্তিতে সংস্কারের দাবিতে মানববন্ধন
ইমাম হোসেন , ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি::  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন থেকে মধ্যনগরগামী একমাত্র এলজিডি সড়কটির সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী। বুধবার সকাল ১১টায় বরই গ্রামের ভাঙা রাস্তার পাশে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জয়শ্রী বাজার থেকে বরই গ্রাম হয়ে মধ্যনগর পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি ২০২২ সালের আগাম বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিন বছর পার হলেও সড়কটির কোনো সংস্কারকাজ না হওয়ায় ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষের যাতায়াত দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিকল্প কোনো পথ না থাকায় এটি এখন এলাকাবাসীর একমাত্র নির্ভরতার রাস্তা। ভাঙা সড়কে শিক্ষা, চিকিৎসা ও কৃষি—সব খাতে নেমেছে বিপর্যয়,এই ভাঙা সড়কের ওপর নির্ভর করেই প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। এর মধ্যে রয়েছে—স্কুল–মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী ও দিনমজুর শ্রেণির মানুষ। শিক্ষার্থীরা কাদা, গর্ত, ভাঙা ইট ও ধুলাবালির সঙ্গে যুদ্ধ করে স্কুলে পৌঁছাতে বাধ্য হয়। গর্ভবতী নারী ও জরুরি রোগীরা সময়মতো হাসপাতালে যেতে না পেরে জীবন ঝুঁকিতে পড়ছেন। স্কুল, মসজিদ ও মাদ্রাসা রাস্তার পাশেই থাকায় গর্তে পড়ে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। কৃষকরা হাওর থেকে ধান তুলতে না পেরে অতিরিক্ত শ্রমিক ভাড়া, গাড়িভাড়া ও পরিবহন ব্যয় গুনতে বাধ্য হচ্ছেন। সরবরাহ সংকটে বাজারে শাকসবজি, সার, ফসলসহ প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে দুই–তিন গুণ। জয়শ্রী বাজারে যাওয়া–আসার ভাড়া এখন সাধারণ মানুষের পক্ষে বহন করা কঠিন। স্থানীয় ব্যবসায়ীরাও জানান—রাস্তাঘাট নষ্ট থাকায় পণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে, ন্যায্য দামে পণ্য বিক্রি করতে পারছেন না এবং ক্রেতারাও বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। এতে এলাকার কৃষি অর্থনীতি ও বাজার ব্যবস্থা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। মানববন্ধনে বক্তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন “একটি রাস্তা সংস্কার না হওয়ায় শিশু থেকে শুরু করে শ্রমজীবী মানুষ পর্যন্ত সবাই বিপাকে। কৃষক ফসল তুলতে পারে না, রোগী সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারে না, ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। পণ্য পরিবহন ব্যাহত হয়ে বাজারে তৈরি হয়েছে নানান সংকট। অথচ বহুবার অভিযোগ করেও কোনো সমাধান হয়নি। উন্নয়নের স্বপ্ন শুধু স্লোগানেই সীমাবদ্ধ।” তারা আরও বলেন, “ত্রিশ–চল্লিশ গ্রামের মানুষের একমাত্র যাতায়াত সড়কটি এখন অভিশাপে পরিণত হয়েছে। বছরের পর বছর সংস্কারের দাবিতে আন্দোলন করেও দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।” এ বিষয়ে ধর্মপাশা উপজেলা এলজিডি প্রকৌশলী অফিসার মোঃ শাহাব উদ্দিন বলেন—“আমরা অতি দ্রুত ভাঙ্গা রাস্তাটি পরিদর্শন করে এবং খুব দ্রুতই রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবো ।”যদি দ্রুত সংস্কারকাজ শুরু হয়, তবে বহু মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, শিক্ষা ও চিকিৎসা সেবা সহজ হবে, কৃষি ও ব্যবসায়িক কার্যক্রম আবারও সচল হবে এবং সার্বিক জনজীবনে স্বস্তি ফিরে আসবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জয়শ্রী-মধ্যনগর সংযোগ সড়ক ভাঙাচোরা চলাচলে চরম ভোগানন্তিতে সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image
ইমাম হোসেন , ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি::  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন থেকে মধ্যনগরগামী একমাত্র এলজিডি সড়কটির সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী। বুধবার সকাল ১১টায় বরই গ্রামের ভাঙা রাস্তার পাশে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জয়শ্রী বাজার থেকে বরই গ্রাম হয়ে মধ্যনগর পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি ২০২২ সালের আগাম বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিন বছর পার হলেও সড়কটির কোনো সংস্কারকাজ না হওয়ায় ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষের যাতায়াত দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিকল্প কোনো পথ না থাকায় এটি এখন এলাকাবাসীর একমাত্র নির্ভরতার রাস্তা। ভাঙা সড়কে শিক্ষা, চিকিৎসা ও কৃষি—সব খাতে নেমেছে বিপর্যয়,এই ভাঙা সড়কের ওপর নির্ভর করেই প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। এর মধ্যে রয়েছে—স্কুল–মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী ও দিনমজুর শ্রেণির মানুষ। শিক্ষার্থীরা কাদা, গর্ত, ভাঙা ইট ও ধুলাবালির সঙ্গে যুদ্ধ করে স্কুলে পৌঁছাতে বাধ্য হয়। গর্ভবতী নারী ও জরুরি রোগীরা সময়মতো হাসপাতালে যেতে না পেরে জীবন ঝুঁকিতে পড়ছেন। স্কুল, মসজিদ ও মাদ্রাসা রাস্তার পাশেই থাকায় গর্তে পড়ে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। কৃষকরা হাওর থেকে ধান তুলতে না পেরে অতিরিক্ত শ্রমিক ভাড়া, গাড়িভাড়া ও পরিবহন ব্যয় গুনতে বাধ্য হচ্ছেন। সরবরাহ সংকটে বাজারে শাকসবজি, সার, ফসলসহ প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে দুই–তিন গুণ। জয়শ্রী বাজারে যাওয়া–আসার ভাড়া এখন সাধারণ মানুষের পক্ষে বহন করা কঠিন। স্থানীয় ব্যবসায়ীরাও জানান—রাস্তাঘাট নষ্ট থাকায় পণ্য সরবরাহ বিঘ্নিত হচ্ছে, ন্যায্য দামে পণ্য বিক্রি করতে পারছেন না এবং ক্রেতারাও বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। এতে এলাকার কৃষি অর্থনীতি ও বাজার ব্যবস্থা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। মানববন্ধনে বক্তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন “একটি রাস্তা সংস্কার না হওয়ায় শিশু থেকে শুরু করে শ্রমজীবী মানুষ পর্যন্ত সবাই বিপাকে। কৃষক ফসল তুলতে পারে না, রোগী সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারে না, ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। পণ্য পরিবহন ব্যাহত হয়ে বাজারে তৈরি হয়েছে নানান সংকট। অথচ বহুবার অভিযোগ করেও কোনো সমাধান হয়নি। উন্নয়নের স্বপ্ন শুধু স্লোগানেই সীমাবদ্ধ।” তারা আরও বলেন, “ত্রিশ–চল্লিশ গ্রামের মানুষের একমাত্র যাতায়াত সড়কটি এখন অভিশাপে পরিণত হয়েছে। বছরের পর বছর সংস্কারের দাবিতে আন্দোলন করেও দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।” এ বিষয়ে ধর্মপাশা উপজেলা এলজিডি প্রকৌশলী অফিসার মোঃ শাহাব উদ্দিন বলেন—“আমরা অতি দ্রুত ভাঙ্গা রাস্তাটি পরিদর্শন করে এবং খুব দ্রুতই রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবো ।”যদি দ্রুত সংস্কারকাজ শুরু হয়, তবে বহু মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, শিক্ষা ও চিকিৎসা সেবা সহজ হবে, কৃষি ও ব্যবসায়িক কার্যক্রম আবারও সচল হবে এবং সার্বিক জনজীবনে স্বস্তি ফিরে আসবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x