শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের দক্ষিণ সুরমা রেলগেইটে যানজট জনদুর্ভোগ চরমে

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

সিলেটের দক্ষিণ সুরমা রেলগেইটে যানজট জনদুর্ভোগ চরমে
হাসান জুলহাস:: সিলেট নগরীর স্টেশন রোডের রেলগেইট পয়েন্টে বেপরোয়া ও অপরিণামদর্শী চালকদের কারণে যানজট ও জনদুর্ভোগ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ট্রাফিক আইন অমান্য করে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রাখায় এই এলাকায় প্রতিদিন ৩ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত তীব্র যানজট দেখা দিচ্ছে। কোনো কোনো দিন এ যানজটের সময় আরও বেড়ে যায়। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো উদাসীন। প্রত্যক্ষদর্শীরা জানান, রেলগেইট এলাকা নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। প্রতিদিন লক্ষাধিক মানুষ এ রুট দিয়ে সিলেট শহরে প্রবেশ করেন। অধিকাংশ যানবাহন কাজিরবাজার ব্রিজ ব্যবহার করলেও উল্লেখযোগ্যসংখ্যক গাড়ি স্টেশন রোড ও রেলওয়ে এপ্রোচ রোড দিয়ে শহরে প্রবেশ করে। পুরাতন স্টেশনে প্রবেশ বা ক্রসিং-এর জন্য পশ্চিম পাশে আসলে রেলগেইট বাধ্যতামূলকভাবে বন্ধ রাখা হয়। সেই সময় উভয় দিকে দীর্ঘ সারিতে অপেক্ষমাণ যানবাহন দাঁড়িয়ে থাকে। কিন্তু ট্রাফিক পুলিশের উপস্থিতি না থাকায় মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য গাড়ি দুই লেন দখল করে বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকে। এ থেকেই সৃষ্টি হয় ভয়াবহ যানজট। স্থানীয়রা অভিযোগ করেন, দিনের পর দিন বেপরোয়া চালকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। ট্রাফিক পুলিশ না থাকায় চালকদের মধ্যে আইন মানার প্রবণতা কমছে এবং বিশৃঙ্খলা বেড়েই চলছে। কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেও নিয়মভঙ্গের ঘটনা নিয়মিত দেখা যাচ্ছে। জেলা সড়ক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (RTA) নির্দেশনা অনুযায়ী সকল আন্তঃজেলা বাসের বাইপাস সড়ক হয়ে চন্ডিপুল পয়েন্ট ব্যবহার করে শহর ত্যাগের কথা। কিন্তু বিপুলসংখ্যক বাস নিয়ম অমান্য করে অপরিসর স্টেশন রোড ব্যবহার করছে। এতে অতি দ্রুতই যানজট তৈরি হচ্ছে, অথচ পরিবহন মালিক সমিতি বা শ্রমিক ইউনিয়নের কোনো কার্যকর উদ্যোগ নেই। পরিবহন শ্রমিক ইউনিয়নের যুক্তি সিলেট জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মইনুল ইসলাম বলেন—“নিয়ম অনুযায়ী সব গাড়িকেই বাইপাস সড়ক ব্যবহার করতে হয়। তবে কোনো সময়ে বাইপাসে সমস্যা দেখা দিলে যাত্রীদের সময়মতো গন্তব্যে পৌঁছানোর স্বার্থে স্টেশন রোড ব্যবহার করা হয়। বিনা প্রয়োজনে যাতে এই রুট ব্যবহার না করা হয়, সে বিষয়ে শ্রমিকদের নির্দেশনা দেওয়া হবে।” এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাখী রাণী দাস বলেন— “বিষয়টি আমাদের নজরে ছিল না। আপনাদের কাছ থেকে জানলাম। রেলগেইট ও কাজিরবাজার ব্রিজ সংযোগস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।” সম্মিলিত উদ্যোগ ছাড়া সমস্যা সমাধান নয় নগরবাসীর মতে, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, নিয়মিত নজরদারি, রুট নির্ধারণে কঠোরতা এবং চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা ছাড়া রেলগেইট ও আশপাশের যানজট কোনোভাবেই কমানো সম্ভব নয়। দিনে দিনে অব্যবস্থাপনার মাত্রা বাড়তে থাকায় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথটি এখন মানুষের দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের দক্ষিণ সুরমা রেলগেইটে যানজট জনদুর্ভোগ চরমে

প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

featured Image
হাসান জুলহাস:: সিলেট নগরীর স্টেশন রোডের রেলগেইট পয়েন্টে বেপরোয়া ও অপরিণামদর্শী চালকদের কারণে যানজট ও জনদুর্ভোগ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ট্রাফিক আইন অমান্য করে যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রাখায় এই এলাকায় প্রতিদিন ৩ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত তীব্র যানজট দেখা দিচ্ছে। কোনো কোনো দিন এ যানজটের সময় আরও বেড়ে যায়। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো উদাসীন। প্রত্যক্ষদর্শীরা জানান, রেলগেইট এলাকা নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ। প্রতিদিন লক্ষাধিক মানুষ এ রুট দিয়ে সিলেট শহরে প্রবেশ করেন। অধিকাংশ যানবাহন কাজিরবাজার ব্রিজ ব্যবহার করলেও উল্লেখযোগ্যসংখ্যক গাড়ি স্টেশন রোড ও রেলওয়ে এপ্রোচ রোড দিয়ে শহরে প্রবেশ করে। পুরাতন স্টেশনে প্রবেশ বা ক্রসিং-এর জন্য পশ্চিম পাশে আসলে রেলগেইট বাধ্যতামূলকভাবে বন্ধ রাখা হয়। সেই সময় উভয় দিকে দীর্ঘ সারিতে অপেক্ষমাণ যানবাহন দাঁড়িয়ে থাকে। কিন্তু ট্রাফিক পুলিশের উপস্থিতি না থাকায় মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য গাড়ি দুই লেন দখল করে বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকে। এ থেকেই সৃষ্টি হয় ভয়াবহ যানজট। স্থানীয়রা অভিযোগ করেন, দিনের পর দিন বেপরোয়া চালকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। ট্রাফিক পুলিশ না থাকায় চালকদের মধ্যে আইন মানার প্রবণতা কমছে এবং বিশৃঙ্খলা বেড়েই চলছে। কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেও নিয়মভঙ্গের ঘটনা নিয়মিত দেখা যাচ্ছে। জেলা সড়ক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (RTA) নির্দেশনা অনুযায়ী সকল আন্তঃজেলা বাসের বাইপাস সড়ক হয়ে চন্ডিপুল পয়েন্ট ব্যবহার করে শহর ত্যাগের কথা। কিন্তু বিপুলসংখ্যক বাস নিয়ম অমান্য করে অপরিসর স্টেশন রোড ব্যবহার করছে। এতে অতি দ্রুতই যানজট তৈরি হচ্ছে, অথচ পরিবহন মালিক সমিতি বা শ্রমিক ইউনিয়নের কোনো কার্যকর উদ্যোগ নেই। পরিবহন শ্রমিক ইউনিয়নের যুক্তি সিলেট জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মইনুল ইসলাম বলেন—“নিয়ম অনুযায়ী সব গাড়িকেই বাইপাস সড়ক ব্যবহার করতে হয়। তবে কোনো সময়ে বাইপাসে সমস্যা দেখা দিলে যাত্রীদের সময়মতো গন্তব্যে পৌঁছানোর স্বার্থে স্টেশন রোড ব্যবহার করা হয়। বিনা প্রয়োজনে যাতে এই রুট ব্যবহার না করা হয়, সে বিষয়ে শ্রমিকদের নির্দেশনা দেওয়া হবে।” এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাখী রাণী দাস বলেন— “বিষয়টি আমাদের নজরে ছিল না। আপনাদের কাছ থেকে জানলাম। রেলগেইট ও কাজিরবাজার ব্রিজ সংযোগস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।” সম্মিলিত উদ্যোগ ছাড়া সমস্যা সমাধান নয় নগরবাসীর মতে, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, নিয়মিত নজরদারি, রুট নির্ধারণে কঠোরতা এবং চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা ছাড়া রেলগেইট ও আশপাশের যানজট কোনোভাবেই কমানো সম্ভব নয়। দিনে দিনে অব্যবস্থাপনার মাত্রা বাড়তে থাকায় শহরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথটি এখন মানুষের দুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x