শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জৈন্তাপুরে কলেজছাত্র নিখোঁজ উদ্ধারে পুলিশ সুপারের হস্তক্ষেপ চেয়ে বাবার অভিযোগ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম

জৈন্তাপুরে কলেজছাত্র নিখোঁজ উদ্ধারে পুলিশ সুপারের হস্তক্ষেপ চেয়ে বাবার অভিযোগ
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ লোকমান আহমদ (১৮) গত ১৬ নভেম্বর, সকাল ৯টা ৩০ মিনিটে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজ লোকমান সিলেট সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী। ছেলের সন্ধান না পেয়ে পরিবার আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি চালালেও এখনো তার হদিস মেলেনি। পরবর্তীতে ২৪ নভেম্বর ২০২৫ তারিখে জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন জাহাঙ্গীর আলম। জিডি নম্বর-১০৮০। এদিকে নিখোঁজের পরদিনগুলোতে জাহাঙ্গীর আলমের বড় ভাই মাওলানা বদরুল আলম আলমগীর (৫০) হঠাৎ করেই ভাইয়ের বাড়ি ২২ লক্ষ টাকায় কিনে নিতে চাপ প্রয়োগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়— ছেলেকে খুঁজে না পাওয়ার উদ্বেগের কথা জানালেও বদরুল আলম রহস্যজনক হাসি দিয়ে বলেন “এমনিতেই ফিরে আসবে”, যা পরিবারের সন্দেহ আরও বাড়িয়ে তোলে। জাহাঙ্গীর আলম দাবি করেন, দীর্ঘদিন ধরেই বড় ভাই তাকে বাড়ি বিক্রির প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে চাঁপে ফেলে পৈতৃক বাড়ি দখলের উদ্দেশ্যে লোকমানকে কোথাও আটকিয়ে রাখা হতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়—বদরুল আলমের মেয়ে যুক্তরাজ্য প্রবাসী, তিনি ভারতীয় চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত এবং বিপুল অর্থের মালিক, পরিবারে থাকা পৈতৃক সম্পত্তির সকল কাগজপত্র তার জিম্মায়, যা তিনি হস্তান্তর করতে অস্বীকৃতি জানান। তার অবৈধ বাণিজ্য থেকে সরে আসার জন্য লোকমানের পুলিশে কর্মরত ভাই মোঃ ইয়াহিয়া (বাংলাদেশ পুলিশ-কর্মরত) তাকে অনুরোধ করায় তিনি পরিবারের ওপর ক্ষিপ্ত আচরণ করছেন, এবং ইতিপূর্বে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে জাহাঙ্গীর আলম ও তার তিন ছেলেকে আসামি করে একটি মিথ্যা (মামলা নং-১১) দায়ের করা হয়, যা ২৮ অক্টোবর ২০২৫ সালে আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলাটি খারিজ করে দেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিলেট। তবে মামলা খারিজের পরও পরিবারকে নিয়মিত মিথ্যা মামলা, ছেলেকে চাকরিচ্যুত করার হুমকি ও থানা পুলিশের মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করে আসছেন বলে অভিযোগ করেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, “আমরা ও আমার পুলিশে কর্মরত ছেলে নিয়মিত হুমকির মুখে আছি। আমার নিখোঁজ ছেলেকে উদ্ধারে পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপ এবং আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।” তিনি আরো বলেন বিষয়টি সংবেদনশীল ও সম্ভাব্য অপরাধ সংশ্লিষ্ট, তাই পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত, মোবাইল ট্র্যাকিং, সম্ভাব্য আস্তানা ও যোগাযোগ বিশ্লেষণ, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ লোকমান আহমদের অবস্থান অজানা। পরিবার দ্রুত তার সন্ধান এবং নিরাপদ উদ্ধারের প্রত্যাশায় দিন কাটাচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জৈন্তাপুরে কলেজছাত্র নিখোঁজ উদ্ধারে পুলিশ সুপারের হস্তক্ষেপ চেয়ে বাবার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ লোকমান আহমদ (১৮) গত ১৬ নভেম্বর, সকাল ৯টা ৩০ মিনিটে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজ লোকমান সিলেট সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী। ছেলের সন্ধান না পেয়ে পরিবার আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি চালালেও এখনো তার হদিস মেলেনি। পরবর্তীতে ২৪ নভেম্বর ২০২৫ তারিখে জৈন্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন জাহাঙ্গীর আলম। জিডি নম্বর-১০৮০। এদিকে নিখোঁজের পরদিনগুলোতে জাহাঙ্গীর আলমের বড় ভাই মাওলানা বদরুল আলম আলমগীর (৫০) হঠাৎ করেই ভাইয়ের বাড়ি ২২ লক্ষ টাকায় কিনে নিতে চাপ প্রয়োগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়— ছেলেকে খুঁজে না পাওয়ার উদ্বেগের কথা জানালেও বদরুল আলম রহস্যজনক হাসি দিয়ে বলেন “এমনিতেই ফিরে আসবে”, যা পরিবারের সন্দেহ আরও বাড়িয়ে তোলে। জাহাঙ্গীর আলম দাবি করেন, দীর্ঘদিন ধরেই বড় ভাই তাকে বাড়ি বিক্রির প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে চাঁপে ফেলে পৈতৃক বাড়ি দখলের উদ্দেশ্যে লোকমানকে কোথাও আটকিয়ে রাখা হতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়—বদরুল আলমের মেয়ে যুক্তরাজ্য প্রবাসী, তিনি ভারতীয় চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত এবং বিপুল অর্থের মালিক, পরিবারে থাকা পৈতৃক সম্পত্তির সকল কাগজপত্র তার জিম্মায়, যা তিনি হস্তান্তর করতে অস্বীকৃতি জানান। তার অবৈধ বাণিজ্য থেকে সরে আসার জন্য লোকমানের পুলিশে কর্মরত ভাই মোঃ ইয়াহিয়া (বাংলাদেশ পুলিশ-কর্মরত) তাকে অনুরোধ করায় তিনি পরিবারের ওপর ক্ষিপ্ত আচরণ করছেন, এবং ইতিপূর্বে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে জাহাঙ্গীর আলম ও তার তিন ছেলেকে আসামি করে একটি মিথ্যা (মামলা নং-১১) দায়ের করা হয়, যা ২৮ অক্টোবর ২০২৫ সালে আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলাটি খারিজ করে দেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিলেট। তবে মামলা খারিজের পরও পরিবারকে নিয়মিত মিথ্যা মামলা, ছেলেকে চাকরিচ্যুত করার হুমকি ও থানা পুলিশের মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করে আসছেন বলে অভিযোগ করেন তিনি। জাহাঙ্গীর আলম বলেন, “আমরা ও আমার পুলিশে কর্মরত ছেলে নিয়মিত হুমকির মুখে আছি। আমার নিখোঁজ ছেলেকে উদ্ধারে পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপ এবং আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।” তিনি আরো বলেন বিষয়টি সংবেদনশীল ও সম্ভাব্য অপরাধ সংশ্লিষ্ট, তাই পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত, মোবাইল ট্র্যাকিং, সম্ভাব্য আস্তানা ও যোগাযোগ বিশ্লেষণ, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ লোকমান আহমদের অবস্থান অজানা। পরিবার দ্রুত তার সন্ধান এবং নিরাপদ উদ্ধারের প্রত্যাশায় দিন কাটাচ্ছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x