শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ছাড়পত্র ছাড়াই হবিগঞ্জের লাখাইয়ে চলছে দুই ইটের ভাটা: পরিবেশ বিপর্যয় ও ফসলহানির অভিযোগ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম

ছাড়পত্র ছাড়াই হবিগঞ্জের লাখাইয়ে চলছে দুই ইটের ভাটা: পরিবেশ বিপর্যয় ও ফসলহানির অভিযোগ
পারভেজ হাসান (হবিগঞ্জ) লাখাই প্রতিনিধি:: পরিবেশগত ছাড়পত্র ছাড়াই হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি উত্তর মদনপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলছে দুটি ইটের ভাটা। মেসার্স তিতাস ব্রিকস ফিল্ড এবং সিএমসি ইটের বাটা—এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় পরিবেশের ক্ষতিসাধন ও ফসল ফলাদির উৎপাদন হ্রাসের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মুড়াকরি উত্তর মদনপুর এলাকায় অবস্থিত মেসার্স তিতাস ব্রিকস ফিল্ড এবং সিএমসি ইটের বাটা-র পরিবেশগত ছাড়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র নেই। এই অবৈধভাবে পরিচালিত ইটভাটা দুটির বিষাক্ত কালো ধোঁয়া ও দূষণ স্থানীয় গ্রাম অঞ্চলের পরিবেশের মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে। ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্য স্থানীয় বায়ু দূষণ করছে। অভিযোগ রয়েছে, দূষণের কারণে আশেপাশের কৃষি জমিতে ফসল ফলাদির উৎপাদন দিন দিন কমছে। অবৈধভাবে ভাটা পরিচালনার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে ভাটা মালিকরা নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। মেসার্স তিতাস ব্রিকস ফিল্ডের প্রোপাইটার হাজী মোমেন ভূইয়া বলেন, "আমরা ছাড়পত্রের জন্য আবেদন করেছি, কিন্তু ছাড়পত্র এখনও পর্যন্ত পাইনি।" সিএমসি ইট বাটার প্রোপাইটরও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, ছাড়পত্রের জন্য আবেদন করা হলেও প্রক্রিয়াটি এখনও সম্পন্ন হয়নি। ভাটা মালিকরা ছাড়পত্রের জন্য আবেদন করার কথা জানালেও, বৈধ কাগজপত্র ছাড়া দীর্ঘদিন ধরে এই দুটি ইটভাটা কীভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি এবং এটি পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘন। অবৈধ ইটভাটার কারণে সৃষ্ট দূষণ জনস্বাস্থ্য এবং জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ। কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে, লাখাইয়ের এই অঞ্চলের পরিবেশ বিপর্যয় আরও প্রকট হতে পারে এবং স্থানীয় কৃষকদের ফসলহানির ফলে জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। স্থানীয়দের দাবি, প্রশাসন যেন অনতিবিলম্বে এই অবৈধ ইটভাটা দুটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং পরিবেশ সুরক্ষায় পদক্ষেপ নেয়। এব্যাপারে লাখাই প্রেস ক্লাবের সভাপতি আলী নেওয়াজ বলেন, এই ইটের ভাটার কালো দোয়ায় পরিবেশের ভারসাম্য হারাচ্ছে এবং আশেপাশের ফসলী জমি নষ্ট হচ্ছে ফসল উৎপাদন কম হচ্ছে। এ ব্যাপারে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ ইউসুফ আলী বলেন, আমি এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। যে সকল ইটের ভাটা,ছাড়পত্র ছাড়া রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ছাড়পত্র ছাড়াই হবিগঞ্জের লাখাইয়ে চলছে দুই ইটের ভাটা: পরিবেশ বিপর্যয় ও ফসলহানির অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image
পারভেজ হাসান (হবিগঞ্জ) লাখাই প্রতিনিধি:: পরিবেশগত ছাড়পত্র ছাড়াই হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি উত্তর মদনপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলছে দুটি ইটের ভাটা। মেসার্স তিতাস ব্রিকস ফিল্ড এবং সিএমসি ইটের বাটা—এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় পরিবেশের ক্ষতিসাধন ও ফসল ফলাদির উৎপাদন হ্রাসের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মুড়াকরি উত্তর মদনপুর এলাকায় অবস্থিত মেসার্স তিতাস ব্রিকস ফিল্ড এবং সিএমসি ইটের বাটা-র পরিবেশগত ছাড়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র নেই। এই অবৈধভাবে পরিচালিত ইটভাটা দুটির বিষাক্ত কালো ধোঁয়া ও দূষণ স্থানীয় গ্রাম অঞ্চলের পরিবেশের মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে। ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্য স্থানীয় বায়ু দূষণ করছে। অভিযোগ রয়েছে, দূষণের কারণে আশেপাশের কৃষি জমিতে ফসল ফলাদির উৎপাদন দিন দিন কমছে। অবৈধভাবে ভাটা পরিচালনার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে ভাটা মালিকরা নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। মেসার্স তিতাস ব্রিকস ফিল্ডের প্রোপাইটার হাজী মোমেন ভূইয়া বলেন, "আমরা ছাড়পত্রের জন্য আবেদন করেছি, কিন্তু ছাড়পত্র এখনও পর্যন্ত পাইনি।" সিএমসি ইট বাটার প্রোপাইটরও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, ছাড়পত্রের জন্য আবেদন করা হলেও প্রক্রিয়াটি এখনও সম্পন্ন হয়নি। ভাটা মালিকরা ছাড়পত্রের জন্য আবেদন করার কথা জানালেও, বৈধ কাগজপত্র ছাড়া দীর্ঘদিন ধরে এই দুটি ইটভাটা কীভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি এবং এটি পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘন। অবৈধ ইটভাটার কারণে সৃষ্ট দূষণ জনস্বাস্থ্য এবং জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ। কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে, লাখাইয়ের এই অঞ্চলের পরিবেশ বিপর্যয় আরও প্রকট হতে পারে এবং স্থানীয় কৃষকদের ফসলহানির ফলে জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। স্থানীয়দের দাবি, প্রশাসন যেন অনতিবিলম্বে এই অবৈধ ইটভাটা দুটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং পরিবেশ সুরক্ষায় পদক্ষেপ নেয়। এব্যাপারে লাখাই প্রেস ক্লাবের সভাপতি আলী নেওয়াজ বলেন, এই ইটের ভাটার কালো দোয়ায় পরিবেশের ভারসাম্য হারাচ্ছে এবং আশেপাশের ফসলী জমি নষ্ট হচ্ছে ফসল উৎপাদন কম হচ্ছে। এ ব্যাপারে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ ইউসুফ আলী বলেন, আমি এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। যে সকল ইটের ভাটা,ছাড়পত্র ছাড়া রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x