শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খাদিমনগর চা বাগানে সাইনবোর্ড উচ্ছেদ করে চলছে এই দখলবাণিজ্য

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম

খাদিমনগর চা বাগানে সাইনবোর্ড উচ্ছেদ করে চলছে এই দখলবাণিজ্য
নিজস্ব সংবাদদাতা,সিলেট:: সিলেট মহানগরীর খাদিমনগর চা বাগানজুড়ে সরকারি খাসজমি দখল, পাহাড়–টিলা কাটা, সীমানা ভাঙচুর এবং অনুমোদনবিহীন জমি বেচাকেনার এক জটিল চক্র সক্রিয় হয়ে উঠেছে। এলাকাটি সিসিকের ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ড এলাকার শাহ পরান থানা, দেবপুর মৌজা (জে.এল. ৯৬৮১) এবং খাদিমনগর মৌজা (জে.এল. ৭০ ও ৭১)-এর অন্তর্ভুক্ত—যেখানে সরকারের লিজ দেওয়া চা বাগানের জমি বছরের পর বছর উজাড় হয়ে যাচ্ছে। এখানে গিয়ে দেখা যায়—বাগানের সীমানা চিহ্নিত করতে স্থাপন করা সাইনবোর্ডগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা জানাচ্ছেন, “সাইনবোর্ড লাগানো হয়, আর কয়েক ঘণ্টার মধ্যেই তা ফেলে দেওয়া হয়।” এ যেন অদৃশ্য কারো ইঙ্গিতে পরিচালিত সুসংগঠিত অভিযানেরই প্রদর্শনী। জমি দখল—বিক্রি—আবাসিক বস্তি: সবই চলছে স্ট্যাম্প বাণিজ্যের মাধ্যমে। স্থানীয় সূত্রের দাবি, দিনের পর দিন কেটে ফেলা হচ্ছে পাহাড়–টিলা, উজাড় হচ্ছে জঙ্গল ও ছড়া–খাল, আর সেই ভূমি রাতারাতি রূপ নিচ্ছে “আবাসিক বস্তি এলাকা”-তে। অভিযোগ উঠেছে—এই বস্তিগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে চলছে জমি দখল ও বেচাকেনা। স্ট্যাম্পে লিখে জমি হাতবদলের অসংখ্য প্রমাণও ঘুরে বেড়াচ্ছে এলাকায়। একাধিক ব্যক্তি জানান, মামলার আড়ালে সৃষ্ট “ল্যান্ড ডিসপিউট” সুযোগে কিছু প্রভাবশালী মহল আইনি প্রক্রিয়াকে ঢাল বানিয়ে দখল ধরে রাখছে বছরের পর বছর। বাগান কর্তৃপক্ষের অভিযোগ: ‘দখলদাররা দলবদ্ধ, আমরা অসহায়’ লিজগ্রহীতা নীনা আফজাল রশিদ চৌধুরীর পক্ষে বাগান ম্যানেজার আতিকুর রহমান জানান—“প্রতিবার সীমানা চিহ্নিত করতে গেলে সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। চৌকিদারদের ওপর হামলার হুমকি দেওয়া হয়। দখলদাররা দলবদ্ধ ও সংগঠিত—সরকারি সম্পদ রক্ষা করতে আমাদের পক্ষে একা কিছুই করা সম্ভব না।” বাগানের শ্রমিকদের একটি অংশের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে—তারা বাগানের কাজে নিয়মিত না গিয়ে বাইরের দখল–বেচাকেনায় জড়িয়ে পড়ছে। তবে এসব অভিযোগের বিষয়ে শ্রমিকদের জিজ্ঞেস করলে তারা এই প্রতিবেদকের সাথে কথা বলতে চায়না। প্রভাবশালী মহল ও রাজনৈতিক ছায়া দখলের পেছনে বড় ভূমিকা রাখছে। স্থানীয়দের দাবি—বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী, এলাকা ছাড়া বহিরাগত দখলদার ও প্রভাবশালী চক্র পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। যে কোনো মুহূর্তে দখল করতে বড়সড় দল গঠন করে বাগানের ভেতরে ঢুকে পড়ার ঘটনাও নাকি নতুন নয়। “মামলা চলছে”—এটিই যেন তাদের প্রধান অস্ত্র। মামলা চলার সময় প্রশাসন অনেক বিষয়ে হাত দিতে পারে না—এই ফাঁক গলেই জমির দখল পোক্ত হয়, অভিযোগ স্থানীয়দের। অভিযান–উচ্ছেদ–আবার দখল এটাই প্রশাসনের সামনে বাস্তবতা। সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের নেতৃত্বে একাধিক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে; ধ্বংস করা হয়েছে অনেক অবৈধ স্থাপনা। ইউএনও ও এসিল্যান্ডও অভিযান পরিচালনা করেছেন। কিন্তু বাস্তবতা হলো— উচ্ছেদের পর কিছুদিন নীরবতা থাকে, তারপর আবার শুরু হয় নতুন দখল–নতুন নির্মাণ। স্থানীয়ভাবে একে বলা হয়—“উচ্ছেদ–দখল–পুনর্দখল চক্র”। বাগান কর্তৃপক্ষ, সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর দাবি—সরকারি খাসজমি রক্ষায় একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করে প্রভাবশালী দখলদার চক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। “সরকারের সম্পদ রক্ষায় অভিযান ধারাবাহিক রাখতে হবে। দখলবাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ছাড়া এই এলাকা রক্ষা করা সম্ভব নয়।” খাদিমনগর চা বাগানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলা দখল–বাণিজ্য, পাহাড় কাটার মতো পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড, সাইনবোর্ড ভাঙচুর এবং প্রভাবশালী ছত্রছায়ায় জমির হাতবদল—সব মিলিয়ে পরিস্থিতি দিনে দিনে জটিল হয়ে উঠছে। সরকারি সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে খাদিমনগরের পাহাড়–টিলা–চা বাগান একদিন পুরোপুরি বিলুপ্ত হওয়ার শঙ্কা আছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

খাদিমনগর চা বাগানে সাইনবোর্ড উচ্ছেদ করে চলছে এই দখলবাণিজ্য

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image
নিজস্ব সংবাদদাতা,সিলেট:: সিলেট মহানগরীর খাদিমনগর চা বাগানজুড়ে সরকারি খাসজমি দখল, পাহাড়–টিলা কাটা, সীমানা ভাঙচুর এবং অনুমোদনবিহীন জমি বেচাকেনার এক জটিল চক্র সক্রিয় হয়ে উঠেছে। এলাকাটি সিসিকের ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ড এলাকার শাহ পরান থানা, দেবপুর মৌজা (জে.এল. ৯৬৮১) এবং খাদিমনগর মৌজা (জে.এল. ৭০ ও ৭১)-এর অন্তর্ভুক্ত—যেখানে সরকারের লিজ দেওয়া চা বাগানের জমি বছরের পর বছর উজাড় হয়ে যাচ্ছে। এখানে গিয়ে দেখা যায়—বাগানের সীমানা চিহ্নিত করতে স্থাপন করা সাইনবোর্ডগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা জানাচ্ছেন, “সাইনবোর্ড লাগানো হয়, আর কয়েক ঘণ্টার মধ্যেই তা ফেলে দেওয়া হয়।” এ যেন অদৃশ্য কারো ইঙ্গিতে পরিচালিত সুসংগঠিত অভিযানেরই প্রদর্শনী। জমি দখল—বিক্রি—আবাসিক বস্তি: সবই চলছে স্ট্যাম্প বাণিজ্যের মাধ্যমে। স্থানীয় সূত্রের দাবি, দিনের পর দিন কেটে ফেলা হচ্ছে পাহাড়–টিলা, উজাড় হচ্ছে জঙ্গল ও ছড়া–খাল, আর সেই ভূমি রাতারাতি রূপ নিচ্ছে “আবাসিক বস্তি এলাকা”-তে। অভিযোগ উঠেছে—এই বস্তিগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে চলছে জমি দখল ও বেচাকেনা। স্ট্যাম্পে লিখে জমি হাতবদলের অসংখ্য প্রমাণও ঘুরে বেড়াচ্ছে এলাকায়। একাধিক ব্যক্তি জানান, মামলার আড়ালে সৃষ্ট “ল্যান্ড ডিসপিউট” সুযোগে কিছু প্রভাবশালী মহল আইনি প্রক্রিয়াকে ঢাল বানিয়ে দখল ধরে রাখছে বছরের পর বছর। বাগান কর্তৃপক্ষের অভিযোগ: ‘দখলদাররা দলবদ্ধ, আমরা অসহায়’ লিজগ্রহীতা নীনা আফজাল রশিদ চৌধুরীর পক্ষে বাগান ম্যানেজার আতিকুর রহমান জানান—“প্রতিবার সীমানা চিহ্নিত করতে গেলে সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। চৌকিদারদের ওপর হামলার হুমকি দেওয়া হয়। দখলদাররা দলবদ্ধ ও সংগঠিত—সরকারি সম্পদ রক্ষা করতে আমাদের পক্ষে একা কিছুই করা সম্ভব না।” বাগানের শ্রমিকদের একটি অংশের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে—তারা বাগানের কাজে নিয়মিত না গিয়ে বাইরের দখল–বেচাকেনায় জড়িয়ে পড়ছে। তবে এসব অভিযোগের বিষয়ে শ্রমিকদের জিজ্ঞেস করলে তারা এই প্রতিবেদকের সাথে কথা বলতে চায়না। প্রভাবশালী মহল ও রাজনৈতিক ছায়া দখলের পেছনে বড় ভূমিকা রাখছে। স্থানীয়দের দাবি—বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী, এলাকা ছাড়া বহিরাগত দখলদার ও প্রভাবশালী চক্র পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। যে কোনো মুহূর্তে দখল করতে বড়সড় দল গঠন করে বাগানের ভেতরে ঢুকে পড়ার ঘটনাও নাকি নতুন নয়। “মামলা চলছে”—এটিই যেন তাদের প্রধান অস্ত্র। মামলা চলার সময় প্রশাসন অনেক বিষয়ে হাত দিতে পারে না—এই ফাঁক গলেই জমির দখল পোক্ত হয়, অভিযোগ স্থানীয়দের। অভিযান–উচ্ছেদ–আবার দখল এটাই প্রশাসনের সামনে বাস্তবতা। সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের নেতৃত্বে একাধিক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে; ধ্বংস করা হয়েছে অনেক অবৈধ স্থাপনা। ইউএনও ও এসিল্যান্ডও অভিযান পরিচালনা করেছেন। কিন্তু বাস্তবতা হলো— উচ্ছেদের পর কিছুদিন নীরবতা থাকে, তারপর আবার শুরু হয় নতুন দখল–নতুন নির্মাণ। স্থানীয়ভাবে একে বলা হয়—“উচ্ছেদ–দখল–পুনর্দখল চক্র”। বাগান কর্তৃপক্ষ, সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর দাবি—সরকারি খাসজমি রক্ষায় একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করে প্রভাবশালী দখলদার চক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। “সরকারের সম্পদ রক্ষায় অভিযান ধারাবাহিক রাখতে হবে। দখলবাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ছাড়া এই এলাকা রক্ষা করা সম্ভব নয়।” খাদিমনগর চা বাগানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলা দখল–বাণিজ্য, পাহাড় কাটার মতো পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড, সাইনবোর্ড ভাঙচুর এবং প্রভাবশালী ছত্রছায়ায় জমির হাতবদল—সব মিলিয়ে পরিস্থিতি দিনে দিনে জটিল হয়ে উঠছে। সরকারি সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে খাদিমনগরের পাহাড়–টিলা–চা বাগান একদিন পুরোপুরি বিলুপ্ত হওয়ার শঙ্কা আছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x