শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

এটিএম বুথে সাংবাদিকের টাকা গায়েব, নিরাপত্তাকর্মী ও ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১০:২৭ পিএম

এটিএম বুথে সাংবাদিকের টাকা গায়েব, নিরাপত্তাকর্মী ও ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ
জগন্নাথপুর  প্রতিনিধি:: জগন্নাথপুরে ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ থেকে দৈনিক আলোর সকাল (অনলাইন)–এর সহ-বার্তা সম্পাদক মোঃ সাহান রহমান সোহেলের ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকেরই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাকর্মী ও শাখা ম্যানেজারের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৫টায় পৌর পয়েন্টস্থ ইসলামী ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে যান সাংবাদিক সোহেল। বুথে ঢুকেই তিনি পোশাকবিহীন একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে নিরাপত্তাকর্মী আতাই মিয়া (বাড়ি—হবিবপুর) বলে পরিচয় দেন। এসময় সাংবাদিক সোহেল ১০ হাজার টাকা উত্তোলনের প্রক্রিয়া শুরু করলে তাঁর মোবাইলে জরুরি ফোন আসে। তিনি পাশে সরে কথা বলার ফাঁকে মেশিন থেকে বের হওয়া টাকার বান্ডেল আতাই মিয়া হাতিয়ে নিয়ে দ্রুত বুথ ত্যাগ করেন। আশপাশের লোকজনসহ প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর সাংবাদিক সোহেল বিষয়টি ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার (অপারেশন) মোঃ রেজাউল করিমকে জানালে তিনি অভিযোগকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেন এবং মামলা-মোকদ্দমার ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরবর্তীতে সাংবাদিক পরিচয় দেওয়ায় ম্যানেজার অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে শাখায় ডাকেন। আতাই মিয়া বুথে থাকার কথা স্বীকার করলেও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। সাংবাদিক সোহেল অভিযোগ করেন সিসিটিভি ফুটেজ দেখার অনুরোধ করলেও ম্যানেজার জানান হেড অফিস থেকে ফুটেজ আনতে ২–৩ মাস সময় লাগবে। আমি ভিডিও ধারণ করলে তিনি ক্ষিপ্ত হয়ে নিরাপত্তাকর্মীকে মোবাইল কেড়ে নেওয়ার নির্দেশ দেন। আমি তখনই থানায় গিয়ে অভিযোগ করি। তিনি আরও দাবি করেন, বুথের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলে পুরো ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব। তাঁর মোবাইলে ব্যাংকের স্বয়ংক্রিয় বার্তায় ওই সময় টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এটিএম বুথে যে মানুষ রক্ষার দায়িত্বে থাকে, সেই নিরাপত্তাকর্মীই যদি গ্রাহকের টাকা নিয়ে পালায়—তাহলে ব্যাংকিং নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার (অপারেশন) মোঃ রেজাউল করিমের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো টাকা বের হয়নি। বিষয়টি হেড অফিসে জানানো হয়েছে। তিন–চার দিনের মধ্যেই সমাধান হবে। জগন্নাথপুর থানার নবাগত ওসি (তদন্ত) মোঃ হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

এটিএম বুথে সাংবাদিকের টাকা গায়েব, নিরাপত্তাকর্মী ও ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

featured Image
জগন্নাথপুর  প্রতিনিধি:: জগন্নাথপুরে ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ থেকে দৈনিক আলোর সকাল (অনলাইন)–এর সহ-বার্তা সম্পাদক মোঃ সাহান রহমান সোহেলের ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকেরই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাকর্মী ও শাখা ম্যানেজারের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৫টায় পৌর পয়েন্টস্থ ইসলামী ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে যান সাংবাদিক সোহেল। বুথে ঢুকেই তিনি পোশাকবিহীন একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে নিরাপত্তাকর্মী আতাই মিয়া (বাড়ি—হবিবপুর) বলে পরিচয় দেন। এসময় সাংবাদিক সোহেল ১০ হাজার টাকা উত্তোলনের প্রক্রিয়া শুরু করলে তাঁর মোবাইলে জরুরি ফোন আসে। তিনি পাশে সরে কথা বলার ফাঁকে মেশিন থেকে বের হওয়া টাকার বান্ডেল আতাই মিয়া হাতিয়ে নিয়ে দ্রুত বুথ ত্যাগ করেন। আশপাশের লোকজনসহ প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর সাংবাদিক সোহেল বিষয়টি ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার (অপারেশন) মোঃ রেজাউল করিমকে জানালে তিনি অভিযোগকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেন এবং মামলা-মোকদ্দমার ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরবর্তীতে সাংবাদিক পরিচয় দেওয়ায় ম্যানেজার অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে শাখায় ডাকেন। আতাই মিয়া বুথে থাকার কথা স্বীকার করলেও টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। সাংবাদিক সোহেল অভিযোগ করেন সিসিটিভি ফুটেজ দেখার অনুরোধ করলেও ম্যানেজার জানান হেড অফিস থেকে ফুটেজ আনতে ২–৩ মাস সময় লাগবে। আমি ভিডিও ধারণ করলে তিনি ক্ষিপ্ত হয়ে নিরাপত্তাকর্মীকে মোবাইল কেড়ে নেওয়ার নির্দেশ দেন। আমি তখনই থানায় গিয়ে অভিযোগ করি। তিনি আরও দাবি করেন, বুথের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলে পুরো ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব। তাঁর মোবাইলে ব্যাংকের স্বয়ংক্রিয় বার্তায় ওই সময় টাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এটিএম বুথে যে মানুষ রক্ষার দায়িত্বে থাকে, সেই নিরাপত্তাকর্মীই যদি গ্রাহকের টাকা নিয়ে পালায়—তাহলে ব্যাংকিং নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার (অপারেশন) মোঃ রেজাউল করিমের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো টাকা বের হয়নি। বিষয়টি হেড অফিসে জানানো হয়েছে। তিন–চার দিনের মধ্যেই সমাধান হবে। জগন্নাথপুর থানার নবাগত ওসি (তদন্ত) মোঃ হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x