শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিসিকে নিয়োগ ৪ কোটি টাকার বাণিজ্যে পলাতক মেয়র ও সিন্ডিকেট জড়িত

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম

সিসিকে নিয়োগ ৪ কোটি টাকার বাণিজ্যে পলাতক মেয়র ও সিন্ডিকেট জড়িত
নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) অনিয়ম ও দুর্নীতির তালিকায় যুক্ত হয়েছে নতুন অধ্যায় — কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বাণিজ্য। অস্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মেয়র ও তার নিয়োগ সিন্ডিকেট। সিসিক সূত্রে জানা যায়, অনেক দপ্তরে কাজের প্রয়োজন না থাকলেও প্রতিটি মেয়াদেই নিয়োগ চলছে বাণিজ্যিক পদ্ধতিতে। চেয়ার নেই, টেবিল নেই, টোল নেই — বসারও জায়গা নেই, তবুও চলছে লোকবল নিয়োগ! বর্তমানে সিটি কর্পোরেশনে প্রয়োজনের তুলনায় ১৫ শতাংশ বেশি জনবল রয়েছে। সরকারি অনুমোদন না থাকায় কর্পোরেশন প্রতি মেয়াদেই দৈনিক মজুরিতে (মাস্টাররোল) কর্মী নিয়োগ দিয়ে থাকে। কিন্তু এই প্রক্রিয়াই পরিণত হয়েছে ঘুষ ও বাণিজ্যের বড় উৎসে। সূত্রমতে, বর্তমানে ১,৮০৫ জন অস্থায়ী কর্মচারী রয়েছেন সিসিকে, যাদের মধ্যে সম্প্রতি ৪৪ জনকে বাদ দেওয়া হয়েছে মেয়রের অনুমোদন না পাওয়ায়। ২০২৪ সালের ২১ জুন আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার ঘনিষ্ঠদের নিয়ে নিয়োগ সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে। মাত্র দেড় মাসে, অর্থাৎ ৫ আগস্ট পর্যন্ত ১৭৫ জনকে মাস্টাররোলে অস্থায়ী চাকরি দেওয়া হয়। তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পদে রয়েছেন। দলীয় প্রভাবে অনেকেই নিয়োগ পান বিনা মেধায়, আবার অনেক প্রার্থীকে ঘুষ দিয়েই চাকরিতে ঢুকতে হয়। সূত্র জানিয়েছে, পদভেদে দেড় লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়। চলতি মেয়াদেই মেয়র, তার পিএস, এপিএসসহ সিন্ডিকেটের ঘুষ বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চার কোটি টাকা। এই নিয়োগ বাণিজ্যে জড়িত ছিলেন মেয়রের ঘনিষ্ঠজন আওয়ামী ডেভিল সাজলু লস্কর, শংকর দাশ, শামীম, একলিমসহ কয়েকজন। তাদের মাধ্যমেই চাকরিপ্রার্থীদের তালিকা তৈরি ও ঘুষের টাকা আদান-প্রদান হতো। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মেয়র পালিয়ে যান এবং পরে তিনি পদচ্যুত হন। ফলে তার অনুমোদন না পাওয়া ৪৪ জন কর্মচারী চাকরি হারান। তারা এক মাস কাজ করলেও নিয়োগে দেওয়া ঘুষের টাকা ফেরত পাননি। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। সূত্র জানায়, বাদ পড়া কর্মচারীদের ফের চাকরিতে ফিরিয়ে আনতে সক্রিয় রয়েছে নিয়োগপ্রাপ্ত একদল প্রভাবশালী। তারা ইতোমধ্যে কর্মচারী সংগঠন গঠন ও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে জানতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইলে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। সিলেট সিটি কর্পোরেশনে অস্থায়ী নিয়োগের নামে কোটি টাকার বাণিজ্য হয়েছে— যেখানে মেয়র ও তার ঘনিষ্ঠ সিন্ডিকেট সদস্যরা সরাসরি জড়িত বলে অভিযোগ। কাজহীন পদে নিয়োগ, ঘুষ, অনুমোদনবিহীন ফাইল— সব মিলিয়ে সিসিক এখন এক দুর্নীতির দুর্গে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিসিকে নিয়োগ ৪ কোটি টাকার বাণিজ্যে পলাতক মেয়র ও সিন্ডিকেট জড়িত

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৫

featured Image
নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) অনিয়ম ও দুর্নীতির তালিকায় যুক্ত হয়েছে নতুন অধ্যায় — কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বাণিজ্য। অস্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মেয়র ও তার নিয়োগ সিন্ডিকেট। সিসিক সূত্রে জানা যায়, অনেক দপ্তরে কাজের প্রয়োজন না থাকলেও প্রতিটি মেয়াদেই নিয়োগ চলছে বাণিজ্যিক পদ্ধতিতে। চেয়ার নেই, টেবিল নেই, টোল নেই — বসারও জায়গা নেই, তবুও চলছে লোকবল নিয়োগ! বর্তমানে সিটি কর্পোরেশনে প্রয়োজনের তুলনায় ১৫ শতাংশ বেশি জনবল রয়েছে। সরকারি অনুমোদন না থাকায় কর্পোরেশন প্রতি মেয়াদেই দৈনিক মজুরিতে (মাস্টাররোল) কর্মী নিয়োগ দিয়ে থাকে। কিন্তু এই প্রক্রিয়াই পরিণত হয়েছে ঘুষ ও বাণিজ্যের বড় উৎসে। সূত্রমতে, বর্তমানে ১,৮০৫ জন অস্থায়ী কর্মচারী রয়েছেন সিসিকে, যাদের মধ্যে সম্প্রতি ৪৪ জনকে বাদ দেওয়া হয়েছে মেয়রের অনুমোদন না পাওয়ায়। ২০২৪ সালের ২১ জুন আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার ঘনিষ্ঠদের নিয়ে নিয়োগ সিন্ডিকেট সক্রিয় হয়ে ওঠে। মাত্র দেড় মাসে, অর্থাৎ ৫ আগস্ট পর্যন্ত ১৭৫ জনকে মাস্টাররোলে অস্থায়ী চাকরি দেওয়া হয়। তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পদে রয়েছেন। দলীয় প্রভাবে অনেকেই নিয়োগ পান বিনা মেধায়, আবার অনেক প্রার্থীকে ঘুষ দিয়েই চাকরিতে ঢুকতে হয়। সূত্র জানিয়েছে, পদভেদে দেড় লাখ থেকে তিন লাখ টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়। চলতি মেয়াদেই মেয়র, তার পিএস, এপিএসসহ সিন্ডিকেটের ঘুষ বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চার কোটি টাকা। এই নিয়োগ বাণিজ্যে জড়িত ছিলেন মেয়রের ঘনিষ্ঠজন আওয়ামী ডেভিল সাজলু লস্কর, শংকর দাশ, শামীম, একলিমসহ কয়েকজন। তাদের মাধ্যমেই চাকরিপ্রার্থীদের তালিকা তৈরি ও ঘুষের টাকা আদান-প্রদান হতো। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর মেয়র পালিয়ে যান এবং পরে তিনি পদচ্যুত হন। ফলে তার অনুমোদন না পাওয়া ৪৪ জন কর্মচারী চাকরি হারান। তারা এক মাস কাজ করলেও নিয়োগে দেওয়া ঘুষের টাকা ফেরত পাননি। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। সূত্র জানায়, বাদ পড়া কর্মচারীদের ফের চাকরিতে ফিরিয়ে আনতে সক্রিয় রয়েছে নিয়োগপ্রাপ্ত একদল প্রভাবশালী। তারা ইতোমধ্যে কর্মচারী সংগঠন গঠন ও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে জানতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মোবাইলে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। সিলেট সিটি কর্পোরেশনে অস্থায়ী নিয়োগের নামে কোটি টাকার বাণিজ্য হয়েছে— যেখানে মেয়র ও তার ঘনিষ্ঠ সিন্ডিকেট সদস্যরা সরাসরি জড়িত বলে অভিযোগ। কাজহীন পদে নিয়োগ, ঘুষ, অনুমোদনবিহীন ফাইল— সব মিলিয়ে সিসিক এখন এক দুর্নীতির দুর্গে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x