শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আদালতের নির্দেশে জামালগঞ্জে শহীদ সোহাগের মরদেহ কবর থেকে উত্তোলন

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম

আদালতের নির্দেশে জামালগঞ্জে শহীদ সোহাগের মরদেহ কবর থেকে উত্তোলন
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: রাজধানী ঢাকায় জুলাইয়ের বিজয় মিছিলে গুলিতে নিহত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের শহীদ সোহাগ মিয়ার লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামে পারিবারিক কবরস্থান থেকে শহীদ সোহাগের মরদেহ উত্তোলন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মূশফিকীন নূরের তত্ত্বাবধানে। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রহিছ উদ্দিন, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী, ভীমখালী ইউপি সচিব অজিত কুমার রায়, ইউপি সদস্য বাবুল মিয়া, শহীদের পিতা আবুল কালাম, ভাই শুভ মিয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। লাশ উত্তোলন কার্যক্রম পরিচালনা করেন ডিবির সাব-ইন্সপেক্টর মো. রুবেল রহমান ও তার সঙ্গীয় ফোর্স। ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়া সোহাগের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে পুনরায় উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলে জানা গেছে। ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শহীদ সোহাগের পিতা আবুল কালাম বলেন, “তদন্তের সুবিধার্থে আদালতের নির্দেশে আমার ছেলে শহীদ সোহাগের লাশ উত্তোলন করা হয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।” সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “জুলাই আন্দোলনের সময় সোহাগকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি শহীদের পরিবারের পাশে দাঁড়াতে।” উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের খবরে ঢাকার রাজপথে ও পাড়া-মহল্লায় বিজয় মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নেন জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের দুই সহোদর মো. সোহাগ মিয়া ও শুভ মিয়া। মিছিলে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন সোহাগ মিয়া। পরদিন ৬ আগস্ট গ্রামের বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হয়েছিলো।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আদালতের নির্দেশে জামালগঞ্জে শহীদ সোহাগের মরদেহ কবর থেকে উত্তোলন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৫

featured Image
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: রাজধানী ঢাকায় জুলাইয়ের বিজয় মিছিলে গুলিতে নিহত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের শহীদ সোহাগ মিয়ার লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামে পারিবারিক কবরস্থান থেকে শহীদ সোহাগের মরদেহ উত্তোলন করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মূশফিকীন নূরের তত্ত্বাবধানে। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. রহিছ উদ্দিন, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী, ভীমখালী ইউপি সচিব অজিত কুমার রায়, ইউপি সদস্য বাবুল মিয়া, শহীদের পিতা আবুল কালাম, ভাই শুভ মিয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। লাশ উত্তোলন কার্যক্রম পরিচালনা করেন ডিবির সাব-ইন্সপেক্টর মো. রুবেল রহমান ও তার সঙ্গীয় ফোর্স। ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়া সোহাগের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে পুনরায় উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলে জানা গেছে। ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শহীদ সোহাগের পিতা আবুল কালাম বলেন, “তদন্তের সুবিধার্থে আদালতের নির্দেশে আমার ছেলে শহীদ সোহাগের লাশ উত্তোলন করা হয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।” সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “জুলাই আন্দোলনের সময় সোহাগকে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি শহীদের পরিবারের পাশে দাঁড়াতে।” উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের খবরে ঢাকার রাজপথে ও পাড়া-মহল্লায় বিজয় মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নেন জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের দুই সহোদর মো. সোহাগ মিয়া ও শুভ মিয়া। মিছিলে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন সোহাগ মিয়া। পরদিন ৬ আগস্ট গ্রামের বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হয়েছিলো।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x