শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে ভেজাল মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

শ্রীমঙ্গলে ভেজাল মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভেজাল অননুমোদিত ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে চিংড়িতে জেলি পাওয়ায় দুই মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক দুই ঘটনায় মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল নতুন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে নতুন বাজারের বিভিন্ন খাদ্যপণ্য পরীক্ষা করা হয়। এ সময় বিক্রির জন্য রাখা চিংড়িতে জেলির উপস্থিতি শনাক্ত হওয়ায় দুই মাছ বিক্রেতাকে পৃথক দুটি মামলায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে সিন্দুরখান রোডে অবস্থিত ভিআইপি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে নন-ফুডগ্রেড কালার ব্যবহার, উৎপাদিত কিছু পণ্যে মেয়াদের লেভেল না থাকা, নকল ‘হরলিক্সথ বিস্কুট উৎপাদন, কিছু পণ্যে পরবর্তী দিনের উৎপাদনের তারিখ উল্লেখ এবং অপরিষ্কার ট্রেতে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এছাড়া বেকারিটির ৩৭টি পণ্যের মধ্যে ৩৪টি পণ্যের বিএসটিআইয়ের অনুমোদন না থাকার বিষয়টি অভিযানে ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি মামলা করা হয় এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে মোট তিনটি মামলায় তিনজন আসামির কাছ থেকে সর্বমোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল। জনস্বার্থে ভেজাল, অননুমোদিত ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে ভেজাল মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভেজাল অননুমোদিত ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে চিংড়িতে জেলি পাওয়ায় দুই মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক দুই ঘটনায় মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল নতুন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে নতুন বাজারের বিভিন্ন খাদ্যপণ্য পরীক্ষা করা হয়। এ সময় বিক্রির জন্য রাখা চিংড়িতে জেলির উপস্থিতি শনাক্ত হওয়ায় দুই মাছ বিক্রেতাকে পৃথক দুটি মামলায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে সিন্দুরখান রোডে অবস্থিত ভিআইপি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে নন-ফুডগ্রেড কালার ব্যবহার, উৎপাদিত কিছু পণ্যে মেয়াদের লেভেল না থাকা, নকল ‘হরলিক্সথ বিস্কুট উৎপাদন, কিছু পণ্যে পরবর্তী দিনের উৎপাদনের তারিখ উল্লেখ এবং অপরিষ্কার ট্রেতে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এছাড়া বেকারিটির ৩৭টি পণ্যের মধ্যে ৩৪টি পণ্যের বিএসটিআইয়ের অনুমোদন না থাকার বিষয়টি অভিযানে ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি মামলা করা হয় এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে মোট তিনটি মামলায় তিনজন আসামির কাছ থেকে সর্বমোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল। জনস্বার্থে ভেজাল, অননুমোদিত ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x