শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মহানগরী থেকে ৬ ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

মহানগরী থেকে ৬ ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের তৎপরতা ঠেকাতে অভিযান চালিয়ে ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছয়জন হলেন- বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেন (২৭), এহসান হোসেন (২৫), আব্দুল্লাহ আল রাহি (২৫), শাহ তাহমিদ আহমদ (৩৩), মো. সোহেল আহমদ (২০) ও রবিউল ইসলাম হৃদয় (২৬)। জানা যায়, সর্বশেষ রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সিলেট মহানগরীর রিকাবীবাজার এলাকার নূরী রেস্টুরেন্টের সামনে থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এসএইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেন বিয়ানীবাজার থানার আঙ্গারজুর এলাকার কুরারবাজার ইউনিয়নের মিসবাউর রহমানের ছেলে। একই এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে এহসান হোসেন। বিয়ানীবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খাসা এলাকার মৃত মহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাহি এবং আঙ্গারজুর এলাকার কুরারবাজার ইউনিয়নের মৃত শাহ মোবারক হোসেনের ছেলে শাহ তাহমিদ আহমদ। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে আসছিলেন। এসব ঘটনায় কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর-২৬, তারিখ ১৮ জুন ২০২৬। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় করা হয়েছে। অপর মামলাটি কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর-৫৩, তারিখ ৩০ আগস্ট ২০২৬। এ মামলাটিও সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় দায়ের করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) ও শনিবার (৫ সেপ্টেম্বর) মহানগরীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরও দুই নেতাকর্মীকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। তারা হলেন- ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কামালপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল আহমদ (২০) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার দিঘলী রামপুর এলাকার আব্দুস শহীদের ছেলে রবিউল ইসলাম হৃদয় (২৬)। তারা গত ২৮ আগস্ট সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন পূর্ব জিন্দাবাজার এলাকার বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় ৩০ আগস্ট কোতোয়ালী মডেল থানায় মামলা নম্বর-৫৩ দায়ের করা হয়। মামলার পর পৃথক অভিযান চালিয়ে সোহেল আহমদ ও রবিউল ইসলাম হৃদয়কে গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতার এসএইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে এফআইআর নম্বর-২, তারিখ ১ জুন ২০২৩; ধারা ১৪৩/৩৪১/৩২৪/৩২৬/৩০৭, পেনাল কোড, ১৮৬০। এছাড়া বিয়ানীবাজার থানার এফআইআর নম্বর-১/৭৮, তারিখ ১ মে ২০২১; ধারা ১৪৩/৩৪১/৩২৩/ ৩২৬/ ৩০৭/৩৭৯/৫০৬, পেনাল কোড, ১৮৬০ এবং এফআইআর নম্বর-১২/২৮, তারিখ ২৯ মার্চ ২০১৮; ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৪/৩২৩/৩৭৯/৪৫৭/৩৫৪/৩০৭/৫০৬/৩৪, পেনাল কোড, ১৮৬০-এ মামলা রয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘গ্রেফতারকৃতরা ও অন্যান্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে। মামলার তদন্তে সিসিটিভি ও ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এবং গ্রেফতারকৃতদের মধ্যে এক-দুইজনের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে। গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।’

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মহানগরী থেকে ৬ ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের তৎপরতা ঠেকাতে অভিযান চালিয়ে ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছয়জন হলেন- বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেন (২৭), এহসান হোসেন (২৫), আব্দুল্লাহ আল রাহি (২৫), শাহ তাহমিদ আহমদ (৩৩), মো. সোহেল আহমদ (২০) ও রবিউল ইসলাম হৃদয় (২৬)। জানা যায়, সর্বশেষ রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সিলেট মহানগরীর রিকাবীবাজার এলাকার নূরী রেস্টুরেন্টের সামনে থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এসএইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেন বিয়ানীবাজার থানার আঙ্গারজুর এলাকার কুরারবাজার ইউনিয়নের মিসবাউর রহমানের ছেলে। একই এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে এহসান হোসেন। বিয়ানীবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খাসা এলাকার মৃত মহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাহি এবং আঙ্গারজুর এলাকার কুরারবাজার ইউনিয়নের মৃত শাহ মোবারক হোসেনের ছেলে শাহ তাহমিদ আহমদ। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে আসছিলেন। এসব ঘটনায় কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর-২৬, তারিখ ১৮ জুন ২০২৬। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় করা হয়েছে। অপর মামলাটি কোতোয়ালী মডেল থানার মামলা নম্বর-৫৩, তারিখ ৩০ আগস্ট ২০২৬। এ মামলাটিও সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় দায়ের করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) ও শনিবার (৫ সেপ্টেম্বর) মহানগরীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরও দুই নেতাকর্মীকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। তারা হলেন- ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কামালপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল আহমদ (২০) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার দিঘলী রামপুর এলাকার আব্দুস শহীদের ছেলে রবিউল ইসলাম হৃদয় (২৬)। তারা গত ২৮ আগস্ট সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন পূর্ব জিন্দাবাজার এলাকার বারুতখানা পয়েন্ট থেকে জেল রোড পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় ৩০ আগস্ট কোতোয়ালী মডেল থানায় মামলা নম্বর-৫৩ দায়ের করা হয়। মামলার পর পৃথক অভিযান চালিয়ে সোহেল আহমদ ও রবিউল ইসলাম হৃদয়কে গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতার এসএইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে এফআইআর নম্বর-২, তারিখ ১ জুন ২০২৩; ধারা ১৪৩/৩৪১/৩২৪/৩২৬/৩০৭, পেনাল কোড, ১৮৬০। এছাড়া বিয়ানীবাজার থানার এফআইআর নম্বর-১/৭৮, তারিখ ১ মে ২০২১; ধারা ১৪৩/৩৪১/৩২৩/ ৩২৬/ ৩০৭/৩৭৯/৫০৬, পেনাল কোড, ১৮৬০ এবং এফআইআর নম্বর-১২/২৮, তারিখ ২৯ মার্চ ২০১৮; ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৪/৩২৩/৩৭৯/৪৫৭/৩৫৪/৩০৭/৫০৬/৩৪, পেনাল কোড, ১৮৬০-এ মামলা রয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘গ্রেফতারকৃতরা ও অন্যান্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করে। মামলার তদন্তে সিসিটিভি ও ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এবং গ্রেফতারকৃতদের মধ্যে এক-দুইজনের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে। গ্রেফতার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।’

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মহানগরী থেকে ৬ ছাত্রলীগ নেতা গ্রেফতার
0:00 / 0:00
1x