শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাসে কিশোরী ধ*র্ষ*ণ, বিশ্বনাথ ট্রাভেলসের দুই কর্মচারী গ্রেফতার

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৭:৪৭ পিএম

বাসে কিশোরী ধ*র্ষ*ণ, বিশ্বনাথ ট্রাভেলসের দুই কর্মচারী গ্রেফতার
চলন্ত বাসে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাসচালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি মাসের ৪ আগস্ট ভারতের গ্রেটার নয়ডায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজনের নাম কুলদীপ (৩৯) ও সন্দীপ (২৬)। খবর এনডিটিভির। পুলিশ জানায়, উত্তর প্রদেশের মইনপুরী থেকে নয়ডার সেক্টর ৬৩-এ এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল কিশোরী। পারি চকে বাস থেকে নামার পর ভারী বৃষ্টি ও অন্ধকারের কারণে সে বুঝতে পারে, গন্তব্যে এখনো প্রায় ২৫ কিলোমিটার দূরত্ব রয়েছে। তখন রাত প্রায় ৯টা। এ সময় একটি বাস তার কাছে এসে থামে। বাসটি ছিল দীর্ঘপথের স্লিপার বাস এবং তখন এতে কোনো যাত্রী ছিল না। কন্ডাক্টর তাকে বলেন, তারাও নয়ডার সেক্টর ৬৩-এর দিকে যাচ্ছেন। এরপর কিশোরী বাসটিতে ওঠে। তবে পুলিশ বলছে, বাসটি আসলে গ্রেটার নয়ডার সুরজপুরের একটি ওয়ার্কশপ থেকে ফিরছিল। কিশোরীর অভিযোগ অনুযায়ী, বাসটি চলতে শুরু করার পরপরই কন্ডাক্টর তার সঙ্গে অসদাচরণ ও পরে তাকে যৌন নির্যাতন করেন। এ সময় চালক ও কন্ডাক্টরকে বাধা দিলে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেছে কিশোরী। পুলিশের কাছে দেওয়া অভিযোগে কিশোরী জানায়, নির্যাতনের পর তাকে দিল্লির কাশ্মীরি গেটের কাছে রিং রোড এলাকায় ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরে সে পুলিশের কাছে অভিযোগ করলে অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়। পুলিশ জানিয়েছে, বাসটির প্রতিটি বার্থে পর্দা ছিল। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ওই পর্দার আড়ালকে কাজে লাগিয়েছিল। তদন্তের অংশ হিসেবে বাসটিতে ফরেনসিক পরীক্ষা চালানো হয়। সেখানে কিশোরীর চুলের নমুনা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। বাসটি জব্দ করা হয়েছে। এ ছাড়া বাসটি যে পথ দিয়ে চলাচল করেছে, সেই রুটের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তদন্তকারীরা। গ্রেপ্তার হওয়া চালক কুলদীপ ও কন্ডাক্টর সন্দীপ দুজনই বিশ্বনাথ ট্রাভেলস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন। প্রতিষ্ঠানটির এক কর্মচারী জানান, তারা দুজনই দুই বছরের বেশি সময় ধরে সেখানে কর্মরত ছিলেন। ঘটনাটির সঙ্গে ২০১২ সালের দিল্লির বহুল আলোচিত ‘নির্ভয়া’ ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার কিছু মিল রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো উল্লেখ করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাসে কিশোরী ধ*র্ষ*ণ, বিশ্বনাথ ট্রাভেলসের দুই কর্মচারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image
চলন্ত বাসে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাসচালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি মাসের ৪ আগস্ট ভারতের গ্রেটার নয়ডায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজনের নাম কুলদীপ (৩৯) ও সন্দীপ (২৬)। খবর এনডিটিভির। পুলিশ জানায়, উত্তর প্রদেশের মইনপুরী থেকে নয়ডার সেক্টর ৬৩-এ এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল কিশোরী। পারি চকে বাস থেকে নামার পর ভারী বৃষ্টি ও অন্ধকারের কারণে সে বুঝতে পারে, গন্তব্যে এখনো প্রায় ২৫ কিলোমিটার দূরত্ব রয়েছে। তখন রাত প্রায় ৯টা। এ সময় একটি বাস তার কাছে এসে থামে। বাসটি ছিল দীর্ঘপথের স্লিপার বাস এবং তখন এতে কোনো যাত্রী ছিল না। কন্ডাক্টর তাকে বলেন, তারাও নয়ডার সেক্টর ৬৩-এর দিকে যাচ্ছেন। এরপর কিশোরী বাসটিতে ওঠে। তবে পুলিশ বলছে, বাসটি আসলে গ্রেটার নয়ডার সুরজপুরের একটি ওয়ার্কশপ থেকে ফিরছিল। কিশোরীর অভিযোগ অনুযায়ী, বাসটি চলতে শুরু করার পরপরই কন্ডাক্টর তার সঙ্গে অসদাচরণ ও পরে তাকে যৌন নির্যাতন করেন। এ সময় চালক ও কন্ডাক্টরকে বাধা দিলে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেছে কিশোরী। পুলিশের কাছে দেওয়া অভিযোগে কিশোরী জানায়, নির্যাতনের পর তাকে দিল্লির কাশ্মীরি গেটের কাছে রিং রোড এলাকায় ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরে সে পুলিশের কাছে অভিযোগ করলে অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়। পুলিশ জানিয়েছে, বাসটির প্রতিটি বার্থে পর্দা ছিল। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ওই পর্দার আড়ালকে কাজে লাগিয়েছিল। তদন্তের অংশ হিসেবে বাসটিতে ফরেনসিক পরীক্ষা চালানো হয়। সেখানে কিশোরীর চুলের নমুনা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। বাসটি জব্দ করা হয়েছে। এ ছাড়া বাসটি যে পথ দিয়ে চলাচল করেছে, সেই রুটের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তদন্তকারীরা। গ্রেপ্তার হওয়া চালক কুলদীপ ও কন্ডাক্টর সন্দীপ দুজনই বিশ্বনাথ ট্রাভেলস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন। প্রতিষ্ঠানটির এক কর্মচারী জানান, তারা দুজনই দুই বছরের বেশি সময় ধরে সেখানে কর্মরত ছিলেন। ঘটনাটির সঙ্গে ২০১২ সালের দিল্লির বহুল আলোচিত ‘নির্ভয়া’ ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার কিছু মিল রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো উল্লেখ করেছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x