শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ যুবদল নেতা এনামুল কবিরকে দেখতে গেলেন  জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম

অসুস্থ যুবদল নেতা এনামুল কবিরকে দেখতে গেলেন  জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে যান সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। গত নির্বাচনের আগে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়ে নির্যাতনের শিকার হন এনামুল কবির। সাম্প্রতিক জুলাই-আগস্টের গণ-আন্দোলনেও তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে একদল যুবদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন অসুস্থ এনামুল কবিরের বাড়িতে যান। এসময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসা সম্পর্কে জানতে চান এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন। সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন,“এনামুল কবির গণতন্ত্রের জন্য একজন অকুতোভয় যোদ্ধা। অবৈধ সরকারের র‍্যাবের হাতে নির্যাতনের শিকার হওয়ার পরও তিনি জুলাই-আগস্টের আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। একজন কর্মীর এমন সীমাহীন ত্যাগ আমাদের সবার জন্য প্রেরণার উৎস। আমরা এই বীর যোদ্ধার দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছি।” অসুস্থ যুবদল নেতা এনামুল কবির সিলেট জেলা যুবদলের সভাপতি ও উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় আরও উপস্থিত ছিলেন—সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ সেলু, প্রথম সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, সিনিয়র সদস্য আব্দুল জলিল সায়মনসহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ এনামুল কবিরের ওপর চালানো অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য মোনাজাত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ যুবদল নেতা এনামুল কবিরকে দেখতে গেলেন  জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

featured Image
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে যান সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। গত নির্বাচনের আগে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়ে নির্যাতনের শিকার হন এনামুল কবির। সাম্প্রতিক জুলাই-আগস্টের গণ-আন্দোলনেও তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে একদল যুবদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন অসুস্থ এনামুল কবিরের বাড়িতে যান। এসময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসা সম্পর্কে জানতে চান এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন। সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন,“এনামুল কবির গণতন্ত্রের জন্য একজন অকুতোভয় যোদ্ধা। অবৈধ সরকারের র‍্যাবের হাতে নির্যাতনের শিকার হওয়ার পরও তিনি জুলাই-আগস্টের আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। একজন কর্মীর এমন সীমাহীন ত্যাগ আমাদের সবার জন্য প্রেরণার উৎস। আমরা এই বীর যোদ্ধার দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছি।” অসুস্থ যুবদল নেতা এনামুল কবির সিলেট জেলা যুবদলের সভাপতি ও উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় আরও উপস্থিত ছিলেন—সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ সেলু, প্রথম সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, সিনিয়র সদস্য আব্দুল জলিল সায়মনসহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ এনামুল কবিরের ওপর চালানো অমানবিক নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য মোনাজাত করেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x