শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কানাডায় পাঠানোর নামে প্রতারণা:৩ জন আটক

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০২:৪৫ পিএম

কানাডায় পাঠানোর নামে প্রতারণা:৩ জন আটক
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে কানাডার ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যাংক ও বিকাশের মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম মনিটরিং সেল। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীর কাছ থেকে আত্মসাৎ করা অর্থের মধ্যে ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নীলফামারীর সৈয়দপুর থানার বেলপুকুর শাহপাড়া এলাকার দুলাল শাহের ছেলে মো. নাইম শাহ (২৩), একই উপজেলার হাজারীহাট শাহপাড়া এলাকার বাবুর ছেলে মো. সাগর ইসলাম (২৫) এবং একই এলাকার জিন্নাতের ছেলে মো. বাবু ইসলাম (৪৫)। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংক ও বিকাশভিত্তিক প্রতারণা প্রতিরোধে হবিগঞ্জ জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। ডিবির সাইবার ক্রাইম মনিটরিং সেলের এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শিহাব উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বগুড়া, রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করে। জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরাসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন যোগাযোগের বিভিন্ন প্ল্যাটফর্মে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিল। চক্রের সদস্যরা অন্য ব্যক্তিদের ভুয়া ভিডিও এবং ফেক কানাডিয়ান মোবাইল নম্বর ব্যবহার করে বিদেশে যাওয়ার আগ্রহীদের সঙ্গে যোগাযোগ করত। পরে কানাডার ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা ব্যাংক হিসাব ও বিকাশের মাধ্যমে হাতিয়ে নিত তারা। অভিযোগ অনুযায়ী, এ চক্রের প্রতারণার শিকার হন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আব্দা গ্রামের মোছাদ্দিক বখত চৌধুরীর ছেলে মোবাশির বখত চৌধুরী (৩৭)। প্রতারকরা কৌশলে তার মোবাইলে থাকা ব্যাংকিং অ্যাপস ও ই-মেইলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর অনলাইনে বিভিন্ন ব্যাংক হিসাব, বিকাশসহ অন্যান্য ই-ট্রানজেকশনের মাধ্যমে তার কাছ থেকে সর্বমোট ২১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী মোবাশির বখত চৌধুরী গত ১২ আগস্ট ২০২৬ হবিগঞ্জ সদর মডেল থানায় এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নম্বর-০৮, তারিখ ১২/০৮/২০২৬। মামলায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৯(২), ২১(১), ২২(১), ২৪(২) ও ২৭ ধারা এবং দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযানের সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পাশাপাশি আত্মসাৎ করা অর্থের মধ্যে ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। হবিগঞ্জ জেলা পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়, বিদেশি নম্বর ও মিথ্যা ভিসার প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।      

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কানাডায় পাঠানোর নামে প্রতারণা:৩ জন আটক

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে কানাডার ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যাংক ও বিকাশের মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম মনিটরিং সেল। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীর কাছ থেকে আত্মসাৎ করা অর্থের মধ্যে ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নীলফামারীর সৈয়দপুর থানার বেলপুকুর শাহপাড়া এলাকার দুলাল শাহের ছেলে মো. নাইম শাহ (২৩), একই উপজেলার হাজারীহাট শাহপাড়া এলাকার বাবুর ছেলে মো. সাগর ইসলাম (২৫) এবং একই এলাকার জিন্নাতের ছেলে মো. বাবু ইসলাম (৪৫)। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংক ও বিকাশভিত্তিক প্রতারণা প্রতিরোধে হবিগঞ্জ জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। ডিবির সাইবার ক্রাইম মনিটরিং সেলের এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শিহাব উদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বগুড়া, রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করে। জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরাসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন যোগাযোগের বিভিন্ন প্ল্যাটফর্মে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিল। চক্রের সদস্যরা অন্য ব্যক্তিদের ভুয়া ভিডিও এবং ফেক কানাডিয়ান মোবাইল নম্বর ব্যবহার করে বিদেশে যাওয়ার আগ্রহীদের সঙ্গে যোগাযোগ করত। পরে কানাডার ভিসা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা ব্যাংক হিসাব ও বিকাশের মাধ্যমে হাতিয়ে নিত তারা। অভিযোগ অনুযায়ী, এ চক্রের প্রতারণার শিকার হন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আব্দা গ্রামের মোছাদ্দিক বখত চৌধুরীর ছেলে মোবাশির বখত চৌধুরী (৩৭)। প্রতারকরা কৌশলে তার মোবাইলে থাকা ব্যাংকিং অ্যাপস ও ই-মেইলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর অনলাইনে বিভিন্ন ব্যাংক হিসাব, বিকাশসহ অন্যান্য ই-ট্রানজেকশনের মাধ্যমে তার কাছ থেকে সর্বমোট ২১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা আত্মসাৎ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী মোবাশির বখত চৌধুরী গত ১২ আগস্ট ২০২৬ হবিগঞ্জ সদর মডেল থানায় এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নম্বর-০৮, তারিখ ১২/০৮/২০২৬। মামলায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৯(২), ২১(১), ২২(১), ২৪(২) ও ২৭ ধারা এবং দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযানের সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পাশাপাশি আত্মসাৎ করা অর্থের মধ্যে ৬ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। হবিগঞ্জ জেলা পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়, বিদেশি নম্বর ও মিথ্যা ভিসার প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।      

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
কানাডায় পাঠানোর নামে প্রতারণা:৩ জন আটক
0:00 / 0:00
1x