শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

৩ মাসে সিলেট সীমান্তে ৫৭ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৯:৪০ পিএম

৩ মাসে সিলেট সীমান্তে ৫৭ কোটি টাকার ভারতীয় পণ্য আটক
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত তিন মাসে ৫৭ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ও ৮ জন আটক করেছে। সিলেট বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ৪৮ বিজিবির সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। চোরাচালানের রুট পরিবর্তনের পাশাপাশি সীমান্ত এলাকায় মব রোধ করা এখন বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে বলে মন্তব্য করে ৪৮ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘কিছুদিন আগে আমরা অবৈধভাবে পাথর উত্তোলনকারী ট্রাক আটকালে একদল লোক মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আক্রমণ করে ট্রাক ছিনিয়ে নেয়। তারা সিলেট তামাবিল সড়ক আটকে সমস্যা সৃষ্টি করে। এই মব ঠেকানোটাই একটি বড় কনসার্ন। তারা মব সৃষ্টি করে অবৈধ জিনিসকে বৈধ করতে চায়। এবং তাদের মবের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আক্রমণের শিকার হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও দুর্ভোগে পড়েন।’ ৪৮ বিজিবি এর পক্ষ থেকে জানানো হয়, গত তিন মাসে ৫৭ কোটি টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। ১০ হাজারের বেশি ভারতীয় মদ, ২২৬০টি গরু মহিষ জব্দ করা হয়। পাশাপাশি ৮ জনকে আটক করা হয়। বিজিবির এই বিশেষ অভিযানের অংশ হিসেবে গত শনিবার (১৫ আগস্ট) ও রবিবার (১৬ আগস্ট) দুই দিনব্যাপী সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ী, কম্বল, মদ এবং বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করতে সক্ষম হয়। শনি ও রবিবারের জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। এসসব মালামাল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় তাই অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বোতভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত চোরাচালান মালামালসমূহ সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

৩ মাসে সিলেট সীমান্তে ৫৭ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত তিন মাসে ৫৭ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ও ৮ জন আটক করেছে। সিলেট বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ৪৮ বিজিবির সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। চোরাচালানের রুট পরিবর্তনের পাশাপাশি সীমান্ত এলাকায় মব রোধ করা এখন বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে বলে মন্তব্য করে ৪৮ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘কিছুদিন আগে আমরা অবৈধভাবে পাথর উত্তোলনকারী ট্রাক আটকালে একদল লোক মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আক্রমণ করে ট্রাক ছিনিয়ে নেয়। তারা সিলেট তামাবিল সড়ক আটকে সমস্যা সৃষ্টি করে। এই মব ঠেকানোটাই একটি বড় কনসার্ন। তারা মব সৃষ্টি করে অবৈধ জিনিসকে বৈধ করতে চায়। এবং তাদের মবের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আক্রমণের শিকার হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও দুর্ভোগে পড়েন।’ ৪৮ বিজিবি এর পক্ষ থেকে জানানো হয়, গত তিন মাসে ৫৭ কোটি টাকার বেশি ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। ১০ হাজারের বেশি ভারতীয় মদ, ২২৬০টি গরু মহিষ জব্দ করা হয়। পাশাপাশি ৮ জনকে আটক করা হয়। বিজিবির এই বিশেষ অভিযানের অংশ হিসেবে গত শনিবার (১৫ আগস্ট) ও রবিবার (১৬ আগস্ট) দুই দিনব্যাপী সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ী, কম্বল, মদ এবং বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করতে সক্ষম হয়। শনি ও রবিবারের জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। এসসব মালামাল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় তাই অভিযানের সময় কাউকে আটক করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বোতভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত চোরাচালান মালামালসমূহ সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x