শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ট্রিপল মার্ডার: অভিযোগে দায়ের

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম

সিলেটে ট্রিপল মার্ডার: অভিযোগে দায়ের
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি আবাসিক এলাকায় ব্যবসায়ী ও সাবেক চেম্বার পরিচালক আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগম হত্যাকাণ্ডের ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিহত আব্দুস সাত্তারের মেয়ে সেলিনা সুলতানা। অভিযোগে তিনি সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, মামলা প্রত্যাহারে হুমকি এবং সর্বশেষ ‘পেশাদার ভাড়াটে খুনিদের’ মাধ্যমে তাঁর বাবা-মা ও গৃহকর্মীকে হত্যার দাবি করেছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাতে কোতোয়ালি মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগে সেলিনা সুলতানা এসব অভিযোগ করেন। তিনি যুক্তরাজ্যপ্রবাসী এবং ঘটনার পরদিন ১৩ আগস্ট যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বলে তার অভিযোগে উল্লেখ করেছেন। সেলিনা সুলতানা দাবি করেছেন, রায়নগর এলাকার সম্পত্তি ও পুলিশ লাইন লুসাই গির্জা সমিতির ভূমির মালিকানা নিয়ে তাঁর বাবা আব্দুস সাত্তারের সঙ্গে অ্যাডভোকেট সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে একাধিক মামলা আদালতে বিচারাধীন। সেলিনার অভিযোগ, বিভিন্ন সময় মামলা প্রত্যাহারের জন্য তাঁর বাবা ও তাঁকে হুমকি দেওয়া হয়েছে। ২০২৫ সালের ২৯ জানুয়ারি বিকেলে অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ কয়েকজন তাঁদের পৈতৃক বাসায় গিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেন। এ সময় তর্ক-বিতর্কের একপর্যায়ে তাঁদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। ওই ঘটনায় তিনি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন সেলিনা সুলতানা। অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ১৮ মে সিলেট জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে মামলা প্রত্যাহারের জন্য আব্দুস সাত্তার ও মুহাম্মদ তৌহিদুল ইসলামকে আবারও চাপ দেওয়া হয়। একপর্যায়ে তৌহিদুল ইসলামকে মারধর এবং আব্দুস সাত্তারকে আঘাত করার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী সময়ে আদালতে মামলা করা হয় বলে সেলিনা দাবি করেন। সেলিনার ভাষ্য অনুযায়ী, মামলাগুলো চলমান থাকা অবস্থায় তাঁর বাবাকে বিভিন্ন সময়ে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া অব্যাহত ছিল। এমনকি তাঁর বাবার নিয়োজিত আইনজীবীকেও প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগে দাবি করা হয়েছে। এরই মধ্যে গত বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগর রাজবাড়ি আবাসিক এলাকার মিতালী-১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে আব্দুস সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহকর্মী তাহমিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল। ঘটনার পর সিলেট মহানগর পুলিশ জানায়, বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং দরজার নিচ দিয়ে রক্ত বাইরে গড়িয়ে আসছিল। পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে বিশেষ টিমও গঠন করা হয়। অভিযোগপত্রে সেলিনা সুলতানা আরও দাবি করেন, তাঁর বাবা হত্যাকাণ্ডের আগে পর্যন্ত সম্পত্তিসংক্রান্ত মামলাগুলো নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র, জিডির কপি ও বিভিন্ন দলিলও হত্যাকাণ্ডের পর বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেন, ‘১৮৫২২/০৬ নম্বর সাফকবালা দলিল’সহ ভূমিসংক্রান্ত কাগজপত্র রক্ষার জন্য তাঁর বাবাকে মামলা প্রত্যাহারের হুমকি দেওয়া হচ্ছিল। এসব ঘটনার ধারাবাহিকতায় তাঁর বাবা, মা ও গৃহকর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। সেলিনা সুলতানা তাঁর অভিযোগে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।    

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ট্রিপল মার্ডার: অভিযোগে দায়ের

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি আবাসিক এলাকায় ব্যবসায়ী ও সাবেক চেম্বার পরিচালক আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগম হত্যাকাণ্ডের ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিহত আব্দুস সাত্তারের মেয়ে সেলিনা সুলতানা। অভিযোগে তিনি সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, মামলা প্রত্যাহারে হুমকি এবং সর্বশেষ ‘পেশাদার ভাড়াটে খুনিদের’ মাধ্যমে তাঁর বাবা-মা ও গৃহকর্মীকে হত্যার দাবি করেছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাতে কোতোয়ালি মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগে সেলিনা সুলতানা এসব অভিযোগ করেন। তিনি যুক্তরাজ্যপ্রবাসী এবং ঘটনার পরদিন ১৩ আগস্ট যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বলে তার অভিযোগে উল্লেখ করেছেন। সেলিনা সুলতানা দাবি করেছেন, রায়নগর এলাকার সম্পত্তি ও পুলিশ লাইন লুসাই গির্জা সমিতির ভূমির মালিকানা নিয়ে তাঁর বাবা আব্দুস সাত্তারের সঙ্গে অ্যাডভোকেট সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে একাধিক মামলা আদালতে বিচারাধীন। সেলিনার অভিযোগ, বিভিন্ন সময় মামলা প্রত্যাহারের জন্য তাঁর বাবা ও তাঁকে হুমকি দেওয়া হয়েছে। ২০২৫ সালের ২৯ জানুয়ারি বিকেলে অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ কয়েকজন তাঁদের পৈতৃক বাসায় গিয়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেন। এ সময় তর্ক-বিতর্কের একপর্যায়ে তাঁদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। ওই ঘটনায় তিনি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছিলেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন সেলিনা সুলতানা। অভিযোগে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ১৮ মে সিলেট জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে মামলা প্রত্যাহারের জন্য আব্দুস সাত্তার ও মুহাম্মদ তৌহিদুল ইসলামকে আবারও চাপ দেওয়া হয়। একপর্যায়ে তৌহিদুল ইসলামকে মারধর এবং আব্দুস সাত্তারকে আঘাত করার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী সময়ে আদালতে মামলা করা হয় বলে সেলিনা দাবি করেন। সেলিনার ভাষ্য অনুযায়ী, মামলাগুলো চলমান থাকা অবস্থায় তাঁর বাবাকে বিভিন্ন সময়ে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া অব্যাহত ছিল। এমনকি তাঁর বাবার নিয়োজিত আইনজীবীকেও প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগে দাবি করা হয়েছে। এরই মধ্যে গত বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগর রাজবাড়ি আবাসিক এলাকার মিতালী-১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে আব্দুস সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহকর্মী তাহমিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল। ঘটনার পর সিলেট মহানগর পুলিশ জানায়, বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং দরজার নিচ দিয়ে রক্ত বাইরে গড়িয়ে আসছিল। পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে বিশেষ টিমও গঠন করা হয়। অভিযোগপত্রে সেলিনা সুলতানা আরও দাবি করেন, তাঁর বাবা হত্যাকাণ্ডের আগে পর্যন্ত সম্পত্তিসংক্রান্ত মামলাগুলো নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র, জিডির কপি ও বিভিন্ন দলিলও হত্যাকাণ্ডের পর বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেন, ‘১৮৫২২/০৬ নম্বর সাফকবালা দলিল’সহ ভূমিসংক্রান্ত কাগজপত্র রক্ষার জন্য তাঁর বাবাকে মামলা প্রত্যাহারের হুমকি দেওয়া হচ্ছিল। এসব ঘটনার ধারাবাহিকতায় তাঁর বাবা, মা ও গৃহকর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। সেলিনা সুলতানা তাঁর অভিযোগে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।    

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সিলেটে ট্রিপল মার্ডার: অভিযোগে দায়ের
0:00 / 0:00
1x