শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দিরাইয়ে বাবার হাতে দুই সন্তান  খুন

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম

দিরাইয়ে বাবার হাতে দুই সন্তান  খুন
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যার ঘটনায় তাদের বাবা কামরুল মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে মানসিক অশান্তিতে ছিলেন তিনি। এরই মধ্যে দুই সন্তানকে নিয়ে সিলেট ঘুরে ফেরার পথে তাদের পানিতে ফেলে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। নিহত শিশুরা হল, দিরাই উপজেলার শ্যামারচর মধুপুর গ্রামের কামরুল মিয়ার ছেলে মুহাদ্দিস মিয়া (৭) ও মেয়ে তুলনা আক্তার (৪)। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের ভাষ্য অনুযায়ী, বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্রে করে কামরুলের স্ত্রী ও মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ ও মারামারি হতো। একদিন স্ত্রী তার মাকে মারধর করলে বিষয়টি কামরুলকে জানান তার মা। এ নিয়ে তিনি মানসিকভাবে অশান্তিতে ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। ওসি জানান, শুক্রবার কামরুল দুই সন্তানকে নিয়ে সিলেট চলে যান। বিকেলে সিলেটে পৌঁছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নামেন। রাতে হাসপাতালের বারান্দায় দুই সন্তানকে নিয়ে অবস্থান করেন। পরদিন শনিবার তাদের নিয়ে সিলেট শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন এবং রাতে আবারও হাসপাতালের বারান্দায় ঘুমান। পুলিশের কাছে দেওয়া প্রাথমিক জবানবন্দি অনুযায়ী, রবিবার বিকেলে সিলেট থেকে দিরাই ফেরার পথে ডাবর এলাকায় গাড়ি থেকে নামেন কামরুল। সেখানে ছোট মেয়ে তুলনা আক্তারকে পানিতে ফেলে দেন বলে পুলিশকে জানান তিনি। এরপর বড় ছেলে মুহাদ্দিস মিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে দিরাইয়ের রাস্তার মোড়ের দিকে নিয়ে যান। পরে ঘুমে থাকা অবস্থায় তাকেও পানিতে ফেলে দেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন কামরুল। দুই শিশু নিখোঁজ হওয়ার পর স্থানীয়দের কাছে কামরুল দাবি করেন, তারা নিখোঁজ হয়েছে। তবে তার কথাবার্তা ও আচরণে স্থানীয়দের সন্দেহ হয়। মঙ্গলবার গ্রামবাসী তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পরদিন শিশু দুটির বিষয়ে জানাবেন বলে জানান। বুধবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পারিবারিক কলহের কারণে কামরুল খুব অশান্তিতে ছিলেন। পরে সন্তান দুজনকে নিয়ে সিলেট যায়। সিলেট থেকে ফেরার পথে ছোট মেয়েকে পানিতে ফেলে দেন। এরপর বড় ছেলেকে ঘুমের ট্যাবলেট খাইয়ে তাকেও পানিতে ফেলে দেয় বলে সে জানিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে আটক কামরুল মিয়াকে আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দিরাইয়ে বাবার হাতে দুই সন্তান  খুন

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যার ঘটনায় তাদের বাবা কামরুল মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে মানসিক অশান্তিতে ছিলেন তিনি। এরই মধ্যে দুই সন্তানকে নিয়ে সিলেট ঘুরে ফেরার পথে তাদের পানিতে ফেলে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। নিহত শিশুরা হল, দিরাই উপজেলার শ্যামারচর মধুপুর গ্রামের কামরুল মিয়ার ছেলে মুহাদ্দিস মিয়া (৭) ও মেয়ে তুলনা আক্তার (৪)। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের ভাষ্য অনুযায়ী, বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্রে করে কামরুলের স্ত্রী ও মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ ও মারামারি হতো। একদিন স্ত্রী তার মাকে মারধর করলে বিষয়টি কামরুলকে জানান তার মা। এ নিয়ে তিনি মানসিকভাবে অশান্তিতে ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। ওসি জানান, শুক্রবার কামরুল দুই সন্তানকে নিয়ে সিলেট চলে যান। বিকেলে সিলেটে পৌঁছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নামেন। রাতে হাসপাতালের বারান্দায় দুই সন্তানকে নিয়ে অবস্থান করেন। পরদিন শনিবার তাদের নিয়ে সিলেট শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন এবং রাতে আবারও হাসপাতালের বারান্দায় ঘুমান। পুলিশের কাছে দেওয়া প্রাথমিক জবানবন্দি অনুযায়ী, রবিবার বিকেলে সিলেট থেকে দিরাই ফেরার পথে ডাবর এলাকায় গাড়ি থেকে নামেন কামরুল। সেখানে ছোট মেয়ে তুলনা আক্তারকে পানিতে ফেলে দেন বলে পুলিশকে জানান তিনি। এরপর বড় ছেলে মুহাদ্দিস মিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে দিরাইয়ের রাস্তার মোড়ের দিকে নিয়ে যান। পরে ঘুমে থাকা অবস্থায় তাকেও পানিতে ফেলে দেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন কামরুল। দুই শিশু নিখোঁজ হওয়ার পর স্থানীয়দের কাছে কামরুল দাবি করেন, তারা নিখোঁজ হয়েছে। তবে তার কথাবার্তা ও আচরণে স্থানীয়দের সন্দেহ হয়। মঙ্গলবার গ্রামবাসী তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পরদিন শিশু দুটির বিষয়ে জানাবেন বলে জানান। বুধবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পারিবারিক কলহের কারণে কামরুল খুব অশান্তিতে ছিলেন। পরে সন্তান দুজনকে নিয়ে সিলেট যায়। সিলেট থেকে ফেরার পথে ছোট মেয়েকে পানিতে ফেলে দেন। এরপর বড় ছেলেকে ঘুমের ট্যাবলেট খাইয়ে তাকেও পানিতে ফেলে দেয় বলে সে জানিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে আটক কামরুল মিয়াকে আদালতে পাঠানো হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দিরাইয়ে বাবার হাতে দুই সন্তান  খুন
0:00 / 0:00
1x