শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে জালালের ‘অদৃশ্য নিয়ন্ত্রণ’, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৩ পিএম

সীমান্তে জালালের ‘অদৃশ্য নিয়ন্ত্রণ’, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত জালাল উদ্দিনের বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় একাধিক মামলায় তার নাম রয়েছে বলে দাবি স্থানীয়দের। তবে মামলা থাকার পরও তিনি প্রকাশ্যে চলাফেরা করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুতর দিক হলো, উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের মোকামবাড়ি সীমান্তসংলগ্ন এলাকায় একটি রিসোর্টকে কেন্দ্র করে আত্মগোপনে থাকা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে সীমান্ত পারাপারে সহায়তা এবং চোরাচালানের একটি নেটওয়ার্ক গড়ে ওঠার অভিযোগ। স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, এ নেটওয়ার্কের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে জালাল উদ্দিনের নাম আলোচনায় রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোকামবাড়ি সীমান্তসংলগ্ন এলাকায় জালাল উদ্দিনের বাড়ি। বাড়ির কাছেই রয়েছে একটি রিসোর্ট, যা তার ভাতিজা পরিচালনা করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে রিসোর্টটিতে পর্যটকদের পাশাপাশি অপরিচিত ব্যক্তিদের যাতায়াতও লক্ষ্য করা যাচ্ছে। তাদের দাবি, বিভিন্ন মামলার আসামি ও আত্মগোপনে থাকা রাজনৈতিক ব্যক্তিদের সীমান্তের কাছাকাছি অবস্থান এবং পরবর্তী সময়ে সীমান্ত পারাপারের ক্ষেত্রে জায়গাটি ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় একাধিক সূত্রের দাবি, সীমান্ত এলাকার স্থানীয় পরিচিতি ও প্রভাবকে কাজে লাগিয়ে একটি চক্র অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তিকে সীমান্তের ওপারে পাঠানোর ব্যবস্থা করে থাকে। একই সঙ্গে ভারতীয় পণ্যসহ বিভিন্ন অবৈধ পণ্য চোরাচালানের সঙ্গেও জালাল উদ্দিনের প্রভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, সীমান্তকেন্দ্রিক অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অর্থের একটি অংশ স্থানীয় পর্যায়ে প্রভাব ধরে রাখতে ব্যবহৃত হয়। যদিও এসব অভিযোগের পক্ষে প্রকাশ্য কোনো নথি বা প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর দাবি, জালাল উদ্দিন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ঘনিষ্ঠজন হিসেবেও এলাকায় তার পরিচিতি রয়েছে বলে স্থানীয়রা জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে তিনি সীমান্ত এলাকায় নিজের প্রভাব ধরে রেখেছেন। ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এলেও সীমান্ত এলাকায় তার প্রভাব পুরোপুরি কমেনি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের প্রশ্ন, বিভিন্ন মামলায় আসামি হওয়ার দাবি থাকা সত্ত্বেও জালাল উদ্দিন কীভাবে প্রকাশ্যে চলাফেরা করছেন এবং সীমান্ত এলাকায় সক্রিয় রয়েছেন? স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, প্রশাসন ও প্রভাবশালী মহলের একটি অংশকে ম্যানেজ করেই তিনি দীর্ঘদিন ধরে নিজের প্রভাব বজায় রেখেছেন। তবে এ অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সীমান্তবাসীর আশঙ্কা, অবৈধ পারাপার ও চোরাচালানের অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে সীমান্তকেন্দ্রিক অপরাধ আরও বিস্তৃত হতে পারে। একই সঙ্গে মানবপাচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে তাদের। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল জালাল উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি মোকামবাড়ি সীমান্তসংলগ্ন রিসোর্টটির কার্যক্রম, সেখানে কারা যাতায়াত করেন এবং সীমান্ত পারাপারে প্রতিষ্ঠানটির কোনো ভূমিকা রয়েছে কি না—তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা। তাদের দাবি, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সীমান্তকেন্দ্রিক যেকোনো অবৈধ সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জালাল উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে দাবি করে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, মামলা থাকার পরও প্রকাশ্যে চলাফেরা এবং সীমান্ত এলাকায় প্রভাব বিস্তারের বিষয়টি উদ্বেগজনক। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সীমান্তকেন্দ্রিক অবৈধ পারাপার ও চোরাচালানের অভিযোগের সত্যতা উদঘাটন হতে পারে বলেও দাবি তাদের। অভিযোগগুলোর বিষয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে জালাল উদ্দিনের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি ও পুলিশের সমন্বিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে জালালের ‘অদৃশ্য নিয়ন্ত্রণ’, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত জালাল উদ্দিনের বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় একাধিক মামলায় তার নাম রয়েছে বলে দাবি স্থানীয়দের। তবে মামলা থাকার পরও তিনি প্রকাশ্যে চলাফেরা করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগের গুরুতর দিক হলো, উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের মোকামবাড়ি সীমান্তসংলগ্ন এলাকায় একটি রিসোর্টকে কেন্দ্র করে আত্মগোপনে থাকা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে সীমান্ত পারাপারে সহায়তা এবং চোরাচালানের একটি নেটওয়ার্ক গড়ে ওঠার অভিযোগ। স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, এ নেটওয়ার্কের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে জালাল উদ্দিনের নাম আলোচনায় রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোকামবাড়ি সীমান্তসংলগ্ন এলাকায় জালাল উদ্দিনের বাড়ি। বাড়ির কাছেই রয়েছে একটি রিসোর্ট, যা তার ভাতিজা পরিচালনা করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে রিসোর্টটিতে পর্যটকদের পাশাপাশি অপরিচিত ব্যক্তিদের যাতায়াতও লক্ষ্য করা যাচ্ছে। তাদের দাবি, বিভিন্ন মামলার আসামি ও আত্মগোপনে থাকা রাজনৈতিক ব্যক্তিদের সীমান্তের কাছাকাছি অবস্থান এবং পরবর্তী সময়ে সীমান্ত পারাপারের ক্ষেত্রে জায়গাটি ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় একাধিক সূত্রের দাবি, সীমান্ত এলাকার স্থানীয় পরিচিতি ও প্রভাবকে কাজে লাগিয়ে একটি চক্র অর্থের বিনিময়ে বিভিন্ন ব্যক্তিকে সীমান্তের ওপারে পাঠানোর ব্যবস্থা করে থাকে। একই সঙ্গে ভারতীয় পণ্যসহ বিভিন্ন অবৈধ পণ্য চোরাচালানের সঙ্গেও জালাল উদ্দিনের প্রভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, সীমান্তকেন্দ্রিক অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অর্থের একটি অংশ স্থানীয় পর্যায়ে প্রভাব ধরে রাখতে ব্যবহৃত হয়। যদিও এসব অভিযোগের পক্ষে প্রকাশ্য কোনো নথি বা প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর দাবি, জালাল উদ্দিন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ঘনিষ্ঠজন হিসেবেও এলাকায় তার পরিচিতি রয়েছে বলে স্থানীয়রা জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে তিনি সীমান্ত এলাকায় নিজের প্রভাব ধরে রেখেছেন। ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এলেও সীমান্ত এলাকায় তার প্রভাব পুরোপুরি কমেনি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের প্রশ্ন, বিভিন্ন মামলায় আসামি হওয়ার দাবি থাকা সত্ত্বেও জালাল উদ্দিন কীভাবে প্রকাশ্যে চলাফেরা করছেন এবং সীমান্ত এলাকায় সক্রিয় রয়েছেন? স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, প্রশাসন ও প্রভাবশালী মহলের একটি অংশকে ম্যানেজ করেই তিনি দীর্ঘদিন ধরে নিজের প্রভাব বজায় রেখেছেন। তবে এ অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সীমান্তবাসীর আশঙ্কা, অবৈধ পারাপার ও চোরাচালানের অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা না নিলে সীমান্তকেন্দ্রিক অপরাধ আরও বিস্তৃত হতে পারে। একই সঙ্গে মানবপাচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ রয়েছে তাদের। স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল জালাল উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি মোকামবাড়ি সীমান্তসংলগ্ন রিসোর্টটির কার্যক্রম, সেখানে কারা যাতায়াত করেন এবং সীমান্ত পারাপারে প্রতিষ্ঠানটির কোনো ভূমিকা রয়েছে কি না—তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা। তাদের দাবি, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সীমান্তকেন্দ্রিক যেকোনো অবৈধ সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জালাল উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে দাবি করে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, মামলা থাকার পরও প্রকাশ্যে চলাফেরা এবং সীমান্ত এলাকায় প্রভাব বিস্তারের বিষয়টি উদ্বেগজনক। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সীমান্তকেন্দ্রিক অবৈধ পারাপার ও চোরাচালানের অভিযোগের সত্যতা উদঘাটন হতে পারে বলেও দাবি তাদের। অভিযোগগুলোর বিষয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে জালাল উদ্দিনের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি ও পুলিশের সমন্বিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x