শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৫:৩০ পিএম

নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
ফের ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার এই মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার রুকুনপুর বাজারের দক্ষিণ পাশে বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপর দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান। নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে মাওলানা মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে ময়না মিয়া (৪২) এবং দক্ষিণ গ্রাম, ইনাতগঞ্জ এলাকার ময়না মিয়ার ছেলে কাশেম মিয়া (৫০)। শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকামুখী একটি পিকআপের সঙ্গে সিলেটমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা মাওলানা মশহুদ আহাম্মদ ঘটনাস্থলেই মারা যান। এ সময় পিকআপের চালকসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত ময়না মিয়া ও কাশেম মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পরে বাস ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়। শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এরআগে গত শুক্রবার সকালে এই মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে ৯ জন ও রোববার মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হন। ঢাকা-সিলেট মহাসড়কে এখন দুর্ঘটনা ঘটছে নিয়মিতই। বাড়ছে মৃত্যর মিছিল। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চলা এই মহাসড়কের অবস্থা এখন একেবারেই নাজুক। পুরো সড়কই ভাঙচোরা। স্থানে স্থানে বড় বড় গর্ত। বর্ষায় টানা বৃষ্টিতে এই সড়কটি এখন চালাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর সাথে যুক্ত হয়েছে এই সড়কের যান চালকের অনিয়ন্ত্রিত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং আর সড়ক দখল করে গড়ে ওঠা বাজার- এই সব মিলিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ঝুঁকি আরও বাড়িয় তুলেছে। গত সাত মাসে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট অংশে সড়ক দুর্ঘটনায় প্রায় ৫০ জনের প্রাণহানি হয়েছে। শেরপুর হাইওয়ে থানা-পুলিশের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে জুলাই–এই ছয় মাসে সিলেটের মহাসড়কগুলোতে ১৮৫ দুর্ঘটনায় ১১৭ জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত হয়েছেন ১০৯ জন।শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান বলেন, মূলত চালকদের বেপরোয়া গতি ও বিপজ্জনক ওভারটেকিংয়ের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনাগুলো হচ্ছে। পাশাপাশি দীর্ঘ যাত্রার কারণে এই অঞ্চলে এসে চালকদের মধ্যে একদিকে যেমন ক্লান্তি চলে আসে অন্যদিকে দ্রুত গন্তব্যে যাওয়ার তাড়া থাকে। তাই ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর থেকে সিলেট অংশ পর্যন্ত কয়েকটি এলাকা দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। আশা করছি, এই মহাসড়কের ৬ লেনের কাজ সম্পন্ন হলে দুর্ঘটনা অনেকটাই হ্রাস পাবে।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
ফের ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার এই মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার রুকুনপুর বাজারের দক্ষিণ পাশে বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপর দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান। নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে মাওলানা মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে ময়না মিয়া (৪২) এবং দক্ষিণ গ্রাম, ইনাতগঞ্জ এলাকার ময়না মিয়ার ছেলে কাশেম মিয়া (৫০)। শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকামুখী একটি পিকআপের সঙ্গে সিলেটমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা মাওলানা মশহুদ আহাম্মদ ঘটনাস্থলেই মারা যান। এ সময় পিকআপের চালকসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত ময়না মিয়া ও কাশেম মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পরে বাস ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়। শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এরআগে গত শুক্রবার সকালে এই মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে ৯ জন ও রোববার মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হন। ঢাকা-সিলেট মহাসড়কে এখন দুর্ঘটনা ঘটছে নিয়মিতই। বাড়ছে মৃত্যর মিছিল। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চলা এই মহাসড়কের অবস্থা এখন একেবারেই নাজুক। পুরো সড়কই ভাঙচোরা। স্থানে স্থানে বড় বড় গর্ত। বর্ষায় টানা বৃষ্টিতে এই সড়কটি এখন চালাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর সাথে যুক্ত হয়েছে এই সড়কের যান চালকের অনিয়ন্ত্রিত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং আর সড়ক দখল করে গড়ে ওঠা বাজার- এই সব মিলিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ঝুঁকি আরও বাড়িয় তুলেছে। গত সাত মাসে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট অংশে সড়ক দুর্ঘটনায় প্রায় ৫০ জনের প্রাণহানি হয়েছে। শেরপুর হাইওয়ে থানা-পুলিশের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে জুলাই–এই ছয় মাসে সিলেটের মহাসড়কগুলোতে ১৮৫ দুর্ঘটনায় ১১৭ জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত হয়েছেন ১০৯ জন।শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান বলেন, মূলত চালকদের বেপরোয়া গতি ও বিপজ্জনক ওভারটেকিংয়ের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনাগুলো হচ্ছে। পাশাপাশি দীর্ঘ যাত্রার কারণে এই অঞ্চলে এসে চালকদের মধ্যে একদিকে যেমন ক্লান্তি চলে আসে অন্যদিকে দ্রুত গন্তব্যে যাওয়ার তাড়া থাকে। তাই ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর থেকে সিলেট অংশ পর্যন্ত কয়েকটি এলাকা দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। আশা করছি, এই মহাসড়কের ৬ লেনের কাজ সম্পন্ন হলে দুর্ঘটনা অনেকটাই হ্রাস পাবে।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x