শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জৈন্তাপুরে ফ্যামিলি কার্ড বিষয়ক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৭:৪১ পিএম

জৈন্তাপুরে ফ্যামিলি কার্ড বিষয়ক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন ছাত্রজনতা। শনিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার হরিপুর বাজারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের অপসারণ এবং স্বেচ্ছাচারিতা মূলক নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়। নিয়োগপ্রত্যাশীদের অভিযোগ, প্রকাশিত ফলাফল যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে হয়নি। নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের আশ্রয় নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, প্রকাশিত ফলাফল আগামীকাল রাত ৮টার মধ্যে বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনরায় যোগ্য প্রার্থী বাছাই করতে হবে। সিলেট জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম আহমদ বলেন, সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা অবিলম্বে এই বিতর্কিত ফলাফল বাতিলের দাবি জানাচ্ছি। তা না হলে আগামীকাল ইউএনও কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর আন্দোলন করা হবে। অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, স্ববচ্ছতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোনো জালিয়াতি হয়নি। নিয়োগের ক্ষেত্রে কে আওয়ামী লীগ আর কে বিএনপি—এসব যাচাই করা হয়নি। তিনি আরও বলেন, নিয়োগপ্রাপ্তদের তথ্য যাচাই-বাছাই করার জন্য পুলিশ ভেরিফিকেশনে পাঠানো হয়েছে।    

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জৈন্তাপুরে ফ্যামিলি কার্ড বিষয়ক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন ছাত্রজনতা। শনিবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার হরিপুর বাজারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের অপসারণ এবং স্বেচ্ছাচারিতা মূলক নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়। নিয়োগপ্রত্যাশীদের অভিযোগ, প্রকাশিত ফলাফল যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে হয়নি। নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের আশ্রয় নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, প্রকাশিত ফলাফল আগামীকাল রাত ৮টার মধ্যে বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনরায় যোগ্য প্রার্থী বাছাই করতে হবে। সিলেট জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম আহমদ বলেন, সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা অবিলম্বে এই বিতর্কিত ফলাফল বাতিলের দাবি জানাচ্ছি। তা না হলে আগামীকাল ইউএনও কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর আন্দোলন করা হবে। অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, স্ববচ্ছতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোনো জালিয়াতি হয়নি। নিয়োগের ক্ষেত্রে কে আওয়ামী লীগ আর কে বিএনপি—এসব যাচাই করা হয়নি। তিনি আরও বলেন, নিয়োগপ্রাপ্তদের তথ্য যাচাই-বাছাই করার জন্য পুলিশ ভেরিফিকেশনে পাঠানো হয়েছে।    

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x