শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাবা-মা জানেনা কোলের শিশু জায়ফা আর ফিরবেনা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

বাবা-মা জানেনা কোলের শিশু জায়ফা আর ফিরবেনা
সিলেট থেকে ঢাকায় যাওয়ার পথে বাসের জানালায় আশপাশের দৃশ্য দেখছিল ১৬ বছর বয়সী জান্নাতুল। পাশে ছিল ছোট ভাই মোহাম্মদ। অন্যদিকে বাসটির ডান পাশের আসনে ছিলেন বাবা জাহাঙ্গীর আলম ও মা নুরুন্নাহার। তাদের কোলে ছিল তিন বছরের শিশু জায়ফা। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশীকাপন এলাকায় পৌঁছানোর কিছুক্ষণ পরই ইউনিক পরিবহনের ওই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের আরেক বাসের। একপর্যায়ে সড়কের পাশে খাদে পড়ে যায় পরিবারটিকে বহনকারী ইউনিক পরিবহনের বাসটি। এতে আহত হন পরিবারটির প্রায় সব সদস্য। হাসপাতালে নেওয়ার পর ছোট্ট জায়ফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিরাও সেখানে চিকিৎসাধীন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে ঘটনার বর্ণনা দিচ্ছিল জান্নাতুল। একপর্যায়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে সে বলে, ‘ছোট বোন জায়ফা তখন ছিল বাবা-মায়ের কোলে। হঠাৎ জোরে একটা শব্দ হলো। কিছু বুঝে ওঠার আগেই বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।’ দুর্ঘটনায় জান্নাতুল ও মোহাম্মদ তুলনামূলক কম আহত হয়েছে। গুরুতর আহত হন তাঁদের বাবা-মা। আহত হয় জায়ফাও। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানিয়ে দেন, জায়ফা মারা গেছে। ওই হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন জাহাঙ্গীর আলম। চতুর্থ তলায় ভর্তি নুরুন্নাহার। দুজনই গুরুতর আহত। তবে তাঁরা হয়তো এখনো জানেন না, যে শিশুকে বুকে আগলে নিয়ে তাঁরা ঢাকার পথে রওনা হয়েছিলেন, সে আর ফিরবে না। জাহাঙ্গীর আলম সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় টায়ার মেরামতের ব্যবসা করেন। তাঁর প্রতিবেশী ব্যবসায়ী হাসান আহমদ জানান, সকাল সাড়ে নয়টার দিকে জাহাঙ্গীরের ছোট ভাই ফোন করে দুর্ঘটনার খবর দেন। এরপর তিনি কয়েকজনকে নিয়ে হাসপাতালে ছুটে আসেন। হাসান আহমদ বলেন, ‘এসে দেখি, সবাই আহত। পরে জানতে পারি, ছোট্ট মেয়েটা আর নেই।’ আহত বাবা-মায়ের পাশে থেকে তাঁদের সন্তানদের সামলানোর চেষ্টা করছেন স্বজনেরা। জাহাঙ্গীরের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। তিনি প্রায় অচেতন অবস্থায় আছেন। নুরুন্নাহারের মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত আছে।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাবা-মা জানেনা কোলের শিশু জায়ফা আর ফিরবেনা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image
সিলেট থেকে ঢাকায় যাওয়ার পথে বাসের জানালায় আশপাশের দৃশ্য দেখছিল ১৬ বছর বয়সী জান্নাতুল। পাশে ছিল ছোট ভাই মোহাম্মদ। অন্যদিকে বাসটির ডান পাশের আসনে ছিলেন বাবা জাহাঙ্গীর আলম ও মা নুরুন্নাহার। তাদের কোলে ছিল তিন বছরের শিশু জায়ফা। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশীকাপন এলাকায় পৌঁছানোর কিছুক্ষণ পরই ইউনিক পরিবহনের ওই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের আরেক বাসের। একপর্যায়ে সড়কের পাশে খাদে পড়ে যায় পরিবারটিকে বহনকারী ইউনিক পরিবহনের বাসটি। এতে আহত হন পরিবারটির প্রায় সব সদস্য। হাসপাতালে নেওয়ার পর ছোট্ট জায়ফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিরাও সেখানে চিকিৎসাধীন। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে ঘটনার বর্ণনা দিচ্ছিল জান্নাতুল। একপর্যায়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে সে বলে, ‘ছোট বোন জায়ফা তখন ছিল বাবা-মায়ের কোলে। হঠাৎ জোরে একটা শব্দ হলো। কিছু বুঝে ওঠার আগেই বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।’ দুর্ঘটনায় জান্নাতুল ও মোহাম্মদ তুলনামূলক কম আহত হয়েছে। গুরুতর আহত হন তাঁদের বাবা-মা। আহত হয় জায়ফাও। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানিয়ে দেন, জায়ফা মারা গেছে। ওই হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন জাহাঙ্গীর আলম। চতুর্থ তলায় ভর্তি নুরুন্নাহার। দুজনই গুরুতর আহত। তবে তাঁরা হয়তো এখনো জানেন না, যে শিশুকে বুকে আগলে নিয়ে তাঁরা ঢাকার পথে রওনা হয়েছিলেন, সে আর ফিরবে না। জাহাঙ্গীর আলম সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় টায়ার মেরামতের ব্যবসা করেন। তাঁর প্রতিবেশী ব্যবসায়ী হাসান আহমদ জানান, সকাল সাড়ে নয়টার দিকে জাহাঙ্গীরের ছোট ভাই ফোন করে দুর্ঘটনার খবর দেন। এরপর তিনি কয়েকজনকে নিয়ে হাসপাতালে ছুটে আসেন। হাসান আহমদ বলেন, ‘এসে দেখি, সবাই আহত। পরে জানতে পারি, ছোট্ট মেয়েটা আর নেই।’ আহত বাবা-মায়ের পাশে থেকে তাঁদের সন্তানদের সামলানোর চেষ্টা করছেন স্বজনেরা। জাহাঙ্গীরের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। তিনি প্রায় অচেতন অবস্থায় আছেন। নুরুন্নাহারের মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত আছে।  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x