শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কালের কন্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কোম্পানীগঞ্জে হামলার শিকার 

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ১২:৩১ পিএম

কালের কন্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কোম্পানীগঞ্জে হামলার শিকার 
সিলেটের কোম্পানীগঞ্জে হামলার শিকার হয়েছেন কালের কন্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কবির আহমদ। বরখাস্ত হওয়া স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া দুলার অনুসারীরা এ হামলা চালায় বলে অভিযোগ কবিরের। হামলায় কবির আহমদসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র থেকে ফেরার সময় এই হামলার ঘটনা ঘটে। এতে দুজন পর্যটকও আহত হন। আহত দুই পর্যটক হলেন সিয়াম আহমদ ও তাদের বহনকারী গাড়ির চালক মো. রবিন। তারা গাজীপুর থেকে সিলেটে ঘুরতে এসেছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে গাজীপুর থেকে বেড়াতে আসা কয়েকজন পর্যটকদের বহনকারী গাড়িকে সন্ধ্যার দিকে পেছন থেকে একাধিকবার ধাক্কা দেয় একটি গাড়ি। এসময় ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে পর্যটকদের বহনকারী গাড়ির চালক ও পর্যটকদের উপর চড়াও হয় দুলালের অনুসারিরা। তাদের মধ্যে শুকুর আলী প্রথমে পর্যটকদের উপর হামলা চালায়। পরে তার সঙ্গীরাও যোগ দেয়। এসময় পর্যটকদের রক্ষায় এগিয়ে যান কালের কণ্ঠের সাংবাদিক কবির আহমদ। তাকে দেখতে পেয়েই দুলাল মিয়ার ছেলে ইকবাল হোসেন চিৎকার করে বলে উঠে কবির আমার বাপের বিরুদ্ধে নিউজ করেছে, এরে ধর। এরপর তার নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ১৫ থেকে ২০ জনের দুর্বৃত্তের দল হামলা চালায় কবিরের উপর। তারা এলোপাতাড়ি তাকে ও পর্যটকদের মারধর করতে থাকে। হামলায় সাংবাদিক কবির আহমদ গুরুতর আহত হন। তাকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। পরে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন। হামলাকারীরা সাংবাদিক কবিরের ব্যবহৃত একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ও একটি মোবাইল ভেঙ্গে ফেলে। এদিকে হামলার ঘটনার সময় অদূরে ছিলেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ। তিনি এগিয়ে এসে দুর্বৃত্তদের গাড়ি আটক করার চেষ্টা করলে তারা মব সৃষ্টি করে গাড়ি ছিনিয়ে নিয়ে যায়। মবের ঘটনার ভিডিও চিত্র কালের কণ্ঠের কাছে সংরক্ষিত আছে। হামলার ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে আসেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি। এসময় তিনি বলেন, ‘হামলার ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কালের কন্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কোম্পানীগঞ্জে হামলার শিকার 

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image
সিলেটের কোম্পানীগঞ্জে হামলার শিকার হয়েছেন কালের কন্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কবির আহমদ। বরখাস্ত হওয়া স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া দুলার অনুসারীরা এ হামলা চালায় বলে অভিযোগ কবিরের। হামলায় কবির আহমদসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র থেকে ফেরার সময় এই হামলার ঘটনা ঘটে। এতে দুজন পর্যটকও আহত হন। আহত দুই পর্যটক হলেন সিয়াম আহমদ ও তাদের বহনকারী গাড়ির চালক মো. রবিন। তারা গাজীপুর থেকে সিলেটে ঘুরতে এসেছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে গাজীপুর থেকে বেড়াতে আসা কয়েকজন পর্যটকদের বহনকারী গাড়িকে সন্ধ্যার দিকে পেছন থেকে একাধিকবার ধাক্কা দেয় একটি গাড়ি। এসময় ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে পর্যটকদের বহনকারী গাড়ির চালক ও পর্যটকদের উপর চড়াও হয় দুলালের অনুসারিরা। তাদের মধ্যে শুকুর আলী প্রথমে পর্যটকদের উপর হামলা চালায়। পরে তার সঙ্গীরাও যোগ দেয়। এসময় পর্যটকদের রক্ষায় এগিয়ে যান কালের কণ্ঠের সাংবাদিক কবির আহমদ। তাকে দেখতে পেয়েই দুলাল মিয়ার ছেলে ইকবাল হোসেন চিৎকার করে বলে উঠে কবির আমার বাপের বিরুদ্ধে নিউজ করেছে, এরে ধর। এরপর তার নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ১৫ থেকে ২০ জনের দুর্বৃত্তের দল হামলা চালায় কবিরের উপর। তারা এলোপাতাড়ি তাকে ও পর্যটকদের মারধর করতে থাকে। হামলায় সাংবাদিক কবির আহমদ গুরুতর আহত হন। তাকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। পরে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন। হামলাকারীরা সাংবাদিক কবিরের ব্যবহৃত একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ও একটি মোবাইল ভেঙ্গে ফেলে। এদিকে হামলার ঘটনার সময় অদূরে ছিলেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ। তিনি এগিয়ে এসে দুর্বৃত্তদের গাড়ি আটক করার চেষ্টা করলে তারা মব সৃষ্টি করে গাড়ি ছিনিয়ে নিয়ে যায়। মবের ঘটনার ভিডিও চিত্র কালের কণ্ঠের কাছে সংরক্ষিত আছে। হামলার ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে আসেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি। এসময় তিনি বলেন, ‘হামলার ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x