শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে ইসিএভুক্ত জাফলংয়ে সেভ মেশিন দিয়ে পাথর-বালু লুটপাট চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ০৯:৪৪ পিএম

গোয়াইনঘাটে ইসিএভুক্ত জাফলংয়ে সেভ মেশিন দিয়ে পাথর-বালু লুটপাট চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ
বিশেষ প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত জাফলং ডাউকি নদীর তীরবর্তী কান্দুবস্তি বেরিবাঁধ অঞ্চল থেকে অবৈধ সেভ মেশিন বসিয়ে পাথর ও বালু লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। পরিবেশ ধ্বংস করে পরিচালিত এই অবৈধ কারবার থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকার করায় সম্প্রতি বেশ কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জাফলংয়ের সংবেদনশীল ইসিএভুক্ত নদী তীরবর্তী এলাকা থেকে পরিবেশ ধ্বংসকারী সেভ মেশিন ব্যবহার করে অসাধু চক্র দীর্ঘদিন ধরে বালু ও পাথর উত্তোলন করে আসছে। অভিযোগ রয়েছে, কান্দুবস্তি গ্রামের আফসার আহমেদ প্রতি সেভ মেশিন থেকে ২০০০ টাকা করে চাঁদা আদায় করছেন। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক দিন আগে নদী তীরবর্তী এলাকা থেকে সেভ মেশিন দিয়ে বালু ও পাথর তোলার সময় আফসার আহমেদ তার নির্ধারিত চাঁদা দাবি করেন। বালু-পাথর উত্তোলনের সাথে জড়িত কর্মচারীরা ওই চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আফসার আহমেদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে আফসার আহমেদ তার স্থানীয় ক্লাবের অনুসারী ও সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন শ্রমিক ও স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। ইসিএভুক্ত এলাকায় সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে দিন-দুপুরে অবৈধ সেভ মেশিন চালিয়ে বালু-পাথর লুটপাট এবং সেই সাথে বেপরোয়া চাঁদাবাজি ও মারধরের ঘটনায় জাফলংয়ের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী পরিবেশ রক্ষা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ বালু-পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে ইসিএভুক্ত জাফলংয়ে সেভ মেশিন দিয়ে পাথর-বালু লুটপাট চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image
বিশেষ প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত জাফলং ডাউকি নদীর তীরবর্তী কান্দুবস্তি বেরিবাঁধ অঞ্চল থেকে অবৈধ সেভ মেশিন বসিয়ে পাথর ও বালু লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। পরিবেশ ধ্বংস করে পরিচালিত এই অবৈধ কারবার থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকার করায় সম্প্রতি বেশ কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জাফলংয়ের সংবেদনশীল ইসিএভুক্ত নদী তীরবর্তী এলাকা থেকে পরিবেশ ধ্বংসকারী সেভ মেশিন ব্যবহার করে অসাধু চক্র দীর্ঘদিন ধরে বালু ও পাথর উত্তোলন করে আসছে। অভিযোগ রয়েছে, কান্দুবস্তি গ্রামের আফসার আহমেদ প্রতি সেভ মেশিন থেকে ২০০০ টাকা করে চাঁদা আদায় করছেন। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক দিন আগে নদী তীরবর্তী এলাকা থেকে সেভ মেশিন দিয়ে বালু ও পাথর তোলার সময় আফসার আহমেদ তার নির্ধারিত চাঁদা দাবি করেন। বালু-পাথর উত্তোলনের সাথে জড়িত কর্মচারীরা ওই চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আফসার আহমেদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে আফসার আহমেদ তার স্থানীয় ক্লাবের অনুসারী ও সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন শ্রমিক ও স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। ইসিএভুক্ত এলাকায় সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে দিন-দুপুরে অবৈধ সেভ মেশিন চালিয়ে বালু-পাথর লুটপাট এবং সেই সাথে বেপরোয়া চাঁদাবাজি ও মারধরের ঘটনায় জাফলংয়ের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী পরিবেশ রক্ষা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ বালু-পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x