শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে টিলা কাটায় পরিবেশের মামলা দন্ডের পরও থেমে নেই সেলিম-বিলাল

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১০:০২ এএম

সিলেটে টিলা কাটায় পরিবেশের মামলা দন্ডের পরও থেমে নেই সেলিম-বিলাল
স্টাফ রিপোর্টার:: সিলেট সদর ও নগরীতে অবৈধভাবে পাহাড়- টিলা কাটায় তৎপর সেলিম-বিলাল। এই দুই কুতুবের হাত ধরেই সাবাড় হচ্ছে বেশিরভাগ টিলা। জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা পরিবেশের মামলা ভ্রাম্যমাণ আদালতের দন্ডের পরও ঠেকানো যাচ্ছে না তাদের দৌরাত্ম্য। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর অবৈধভাবে টিলা কাটার দায়ে তাদের বিরুদ্ধে আবারও মামলা করেছে। তারও আগে একই অপরাধে বিলাল ভ্রাম্যমাণ আদালতের দন্ডে একাধিকবার জেল খাটেন। খোঁজ নিয়ে জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন দুস্কি এলাকার সেলিম, পেশায় ছিলেন সিএনজি অটোরিক্সা চালক। সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন পাঠানটুলা শাখার সভাপতি পদে দায়িত্বপালনও করেছিলেন। একসময় সখ্যতা গড়ে ওঠে একই থানাধীন করেরপাড়া এলাকার ট্রাক চালক বিলাল মিয়ার সাথে। বিলাল ছিলেন নগরীর বাগবাড়ি এলাকার অজিত তালুকদার এর বিশ্বস্ত হাতিয়ার। বিগত আওয়ামী লীগ সরকার আমলে অবৈধভাবে টিলা কাটায় আবির্ভূত হন অজিত। বিলাল অজিতের অন্যতম সহযোগী হওয়ায় সেলিম কে পাশে টেনে আনেন। তিনজন মিলে গড়ে তুলেন টিলা কাটার সিন্ডিকেট। তাদের শক্তিমত্তা বৃদ্ধিতে করের পাড়া এলাকার ছাত্রলীগ নেতা তানভীর কে দলে বেড়ানো হয়। তানভীরের প্রত্যক্ষ শেল্টার ও মদদে অবৈধভাবে টিলা কাটায় তারা নগরীর হাওলদার পাড়ার মজুমদার টিলা, জালালিয়া, সদর উপজেলার উপরপাড়া, দুস্কি, বড়গুল, বাটা, নালিয়া, মোহাম্মদি ও লাখাউড়ার টিলাগুলোতে রীতিমত তান্ডব চালান। গত ২০২২ ও ২০২৩ সালে নগরীর ৮ নং ওয়ার্ড হাওলদার পাড়ার মজুমদার টিলায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। অজিত তালুকদারের বিরুদ্ধে হয় মামলা, অবৈধভাবে টিলা কাটার দায়ে আটক হন বিলাল, দন্ড সহ জরিমানা আরোপ করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। কিন্তু বিলাল-সেলিমের টিলা কাটা থামে না! গেল বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে গা-ঢাকা দেন ছাত্রলীগ নেতা তানভীর। অজিত কিছুটা থমকে গেলেও আড়ালে থেকে নাড়তে থাকেন কলকাটি। এসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে থাকার সুযোগে, নগরীর ৩৭ নং ওয়ার্ডের মোহাম্মদি এলাকায় অবৈধভাবে টিলা কাটা শুরু করে সেলিম-বিলাল সিন্ডিকেট। বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নজরে আসলে, অবৈধভাবে টিলা কাটার দায়ে গত সেপ্টেম্বর মাসে সেলিম-বিলাল সহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬/৭ জনের বিরুদ্ধে নগরীর জালালাবাদ থানায় মামলা দায়ের করে পরিবেশ অধিদপ্তর। যার মামলা নং-১৩ তারিখ-১৬/০৯/২৫ইং। উল্লেখ্য, এর আগে সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা বন্ধে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গত ৯ সেপ্টেম্বর একটি অফিস আদেশে নিষেধাজ্ঞা জারি করেন। পরিবেশের মামলার পরও আইনকে তোয়াক্কা না করা সেলিম-বিলাল আবারও অবৈধভাবে টিলা কাটা শুরু করেন, হাওলদার পাড়ার মজুমদার টিলা কাটার পাশাপাশি জালালিয়া রাগিব রাবেয়া বিদ্যানিকেতন স্কুলের পাশে টিলা কেটে বাড়ি নির্মাণ কাজ শুরু করেন বিলাল। বুধবার ২৯ (অক্টোবর) সরেজমিন গিয়ে যার সত্যতা পাওয়া যায়। এবিষয়ে, অজিত তালুকদারের ব্যবহৃত মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়, সেলিমের মুটোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। বিলাল অবৈধভাবে টিলা কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের দেয়া দন্ড জরিমানা এবং সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হওয়া নিশ্চিত করেন এবং হাওলদার পাড়ার মজুমদার টিলায় দুই শতক প্লটের ভিতর মাটি কাটা হয়েছে নিশ্চিত করলেও, জালালিয়ায় টিলা কেটে বাড়ি বানানোর বিষয়টি প্রতিবেদক জানতে চাইলেও এড়িয়ে যান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে টিলা কাটায় পরিবেশের মামলা দন্ডের পরও থেমে নেই সেলিম-বিলাল

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫

featured Image
স্টাফ রিপোর্টার:: সিলেট সদর ও নগরীতে অবৈধভাবে পাহাড়- টিলা কাটায় তৎপর সেলিম-বিলাল। এই দুই কুতুবের হাত ধরেই সাবাড় হচ্ছে বেশিরভাগ টিলা। জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা পরিবেশের মামলা ভ্রাম্যমাণ আদালতের দন্ডের পরও ঠেকানো যাচ্ছে না তাদের দৌরাত্ম্য। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর অবৈধভাবে টিলা কাটার দায়ে তাদের বিরুদ্ধে আবারও মামলা করেছে। তারও আগে একই অপরাধে বিলাল ভ্রাম্যমাণ আদালতের দন্ডে একাধিকবার জেল খাটেন। খোঁজ নিয়ে জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন দুস্কি এলাকার সেলিম, পেশায় ছিলেন সিএনজি অটোরিক্সা চালক। সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন পাঠানটুলা শাখার সভাপতি পদে দায়িত্বপালনও করেছিলেন। একসময় সখ্যতা গড়ে ওঠে একই থানাধীন করেরপাড়া এলাকার ট্রাক চালক বিলাল মিয়ার সাথে। বিলাল ছিলেন নগরীর বাগবাড়ি এলাকার অজিত তালুকদার এর বিশ্বস্ত হাতিয়ার। বিগত আওয়ামী লীগ সরকার আমলে অবৈধভাবে টিলা কাটায় আবির্ভূত হন অজিত। বিলাল অজিতের অন্যতম সহযোগী হওয়ায় সেলিম কে পাশে টেনে আনেন। তিনজন মিলে গড়ে তুলেন টিলা কাটার সিন্ডিকেট। তাদের শক্তিমত্তা বৃদ্ধিতে করের পাড়া এলাকার ছাত্রলীগ নেতা তানভীর কে দলে বেড়ানো হয়। তানভীরের প্রত্যক্ষ শেল্টার ও মদদে অবৈধভাবে টিলা কাটায় তারা নগরীর হাওলদার পাড়ার মজুমদার টিলা, জালালিয়া, সদর উপজেলার উপরপাড়া, দুস্কি, বড়গুল, বাটা, নালিয়া, মোহাম্মদি ও লাখাউড়ার টিলাগুলোতে রীতিমত তান্ডব চালান। গত ২০২২ ও ২০২৩ সালে নগরীর ৮ নং ওয়ার্ড হাওলদার পাড়ার মজুমদার টিলায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। অজিত তালুকদারের বিরুদ্ধে হয় মামলা, অবৈধভাবে টিলা কাটার দায়ে আটক হন বিলাল, দন্ড সহ জরিমানা আরোপ করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। কিন্তু বিলাল-সেলিমের টিলা কাটা থামে না! গেল বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে গা-ঢাকা দেন ছাত্রলীগ নেতা তানভীর। অজিত কিছুটা থমকে গেলেও আড়ালে থেকে নাড়তে থাকেন কলকাটি। এসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে থাকার সুযোগে, নগরীর ৩৭ নং ওয়ার্ডের মোহাম্মদি এলাকায় অবৈধভাবে টিলা কাটা শুরু করে সেলিম-বিলাল সিন্ডিকেট। বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নজরে আসলে, অবৈধভাবে টিলা কাটার দায়ে গত সেপ্টেম্বর মাসে সেলিম-বিলাল সহ ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬/৭ জনের বিরুদ্ধে নগরীর জালালাবাদ থানায় মামলা দায়ের করে পরিবেশ অধিদপ্তর। যার মামলা নং-১৩ তারিখ-১৬/০৯/২৫ইং। উল্লেখ্য, এর আগে সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা বন্ধে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গত ৯ সেপ্টেম্বর একটি অফিস আদেশে নিষেধাজ্ঞা জারি করেন। পরিবেশের মামলার পরও আইনকে তোয়াক্কা না করা সেলিম-বিলাল আবারও অবৈধভাবে টিলা কাটা শুরু করেন, হাওলদার পাড়ার মজুমদার টিলা কাটার পাশাপাশি জালালিয়া রাগিব রাবেয়া বিদ্যানিকেতন স্কুলের পাশে টিলা কেটে বাড়ি নির্মাণ কাজ শুরু করেন বিলাল। বুধবার ২৯ (অক্টোবর) সরেজমিন গিয়ে যার সত্যতা পাওয়া যায়। এবিষয়ে, অজিত তালুকদারের ব্যবহৃত মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়, সেলিমের মুটোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। বিলাল অবৈধভাবে টিলা কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের দেয়া দন্ড জরিমানা এবং সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হওয়া নিশ্চিত করেন এবং হাওলদার পাড়ার মজুমদার টিলায় দুই শতক প্লটের ভিতর মাটি কাটা হয়েছে নিশ্চিত করলেও, জালালিয়ায় টিলা কেটে বাড়ি বানানোর বিষয়টি প্রতিবেদক জানতে চাইলেও এড়িয়ে যান।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x