শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চারটি নৌকা দখল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৯:৩৪ পিএম

দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চারটি নৌকা দখল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
এমডি ফারুক মিয়া,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে বালু ব্যবসাকে কেন্দ্র করে চাঁদা দাবি, হামলা, নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের চারটি স্টিল বডির নৌকা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক বালু ব্যবসায়ী। সোমবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাতক উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মো. খোকন মিয়া অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম মেনে রয়্যালটি পরিশোধ করে বৈধভাবে চেলা নদী থেকে বালু ক্রয়-বিক্রয়ের ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি বলেন, গত ২ আগস্ট বিকেলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও সংলগ্ন সোনালী চেলা নদীতে বালুবাহী নৌকা অবস্থানকালে স্থানীয় একটি পক্ষ তাঁর কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁর লোকজনের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের চারটি স্টিল বডির নৌকা জোরপূর্বক নিয়ে যাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে খোকন মিয়া আরও অভিযোগ করেন, এ ঘটনায় আইনের আশ্রয় নিতে গেলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি দখল হওয়া নৌকা উদ্ধার, ছিনিয়ে নেওয়া টাকা ফেরত, জড়িতদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে জানায়, সরকারি নীতিমালা লঙ্ঘন করে চেলা নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা করায় নৌকাগুলো আটক করা হয়েছিল। পরে সোমবার নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌকাগুলো উদ্ধার করে। এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার বিষয়ে নৌ পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দোয়ারাবাজারে বালু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চারটি নৌকা দখল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image
এমডি ফারুক মিয়া,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে বালু ব্যবসাকে কেন্দ্র করে চাঁদা দাবি, হামলা, নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের চারটি স্টিল বডির নৌকা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক বালু ব্যবসায়ী। সোমবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাতক উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মো. খোকন মিয়া অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম মেনে রয়্যালটি পরিশোধ করে বৈধভাবে চেলা নদী থেকে বালু ক্রয়-বিক্রয়ের ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি বলেন, গত ২ আগস্ট বিকেলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও সংলগ্ন সোনালী চেলা নদীতে বালুবাহী নৌকা অবস্থানকালে স্থানীয় একটি পক্ষ তাঁর কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁর লোকজনের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের চারটি স্টিল বডির নৌকা জোরপূর্বক নিয়ে যাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে খোকন মিয়া আরও অভিযোগ করেন, এ ঘটনায় আইনের আশ্রয় নিতে গেলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনি দখল হওয়া নৌকা উদ্ধার, ছিনিয়ে নেওয়া টাকা ফেরত, জড়িতদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে জানায়, সরকারি নীতিমালা লঙ্ঘন করে চেলা নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা করায় নৌকাগুলো আটক করা হয়েছিল। পরে সোমবার নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌকাগুলো উদ্ধার করে। এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার বিষয়ে নৌ পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x