শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড়

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৩:২৩ পিএম

চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড়

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক সাংবাদিক ও তার স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফারুক মিয়া হবিগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

‎অভিযোগে বলা হয়েছে, গত ২৫ জুলাই সাংবাদিক ফারুক মিয়া ও তার স্ত্রীর একান্ত ব্যক্তিগত মুহূর্ত গোপনে ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযো গমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, চুনারুঘাটের একটি ফেসবুকভিত্তিক আইপি টিভির প্রতিনিধি মাসুদ আলম ভুক্তভোগীর কাছে ৫০ হাজার টাকা এবং অপর অভিযুক্ত জসিম মিয়া ১ লাখ টাকা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফারুক মিয়াকে চুনারুঘাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে থানায় আটকে রেখে মানসিকভাবে নির্যাতনের অভিযোগও করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক ফারুক মিয়ার দাবি, ভিডিওতে থাকা নারী তার আইনগতভাবে বিবাহিত স্ত্রী এবং এ বিষয়ে তাদের বৈধ কাবিননামা ও হলফনামা রয়েছে। তার ভাষ্য, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং অবৈধভাবে অর্থ আদায়ের উদ্দেশ্যেই এ ধরনের ষড়যন্ত্র করা হয়েছে।

‎এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনাটিকে একজন পেশাদার সাংবাদিকের ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন ও ব্ল্যাকমেইলের অভিযোগ হিসেবে উল্লেখ করে স্থানীয় সাংবাদিকরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সংবাদটি ভূক্তভোগী সাংবাদিক ফারুক আহমদ এর ফেসবুক আইডি থেকে সংগ্রীহিত।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

চুনারুঘাটে সাংবাদিকের ব্যক্তিগত ভিডিও ধারণের অভিযোগ: ব্ল্যাকমেইল ও চাঁদা দাবির অভিযোগে তোলপাড়

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক সাংবাদিক ও তার স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফারুক মিয়া হবিগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

‎অভিযোগে বলা হয়েছে, গত ২৫ জুলাই সাংবাদিক ফারুক মিয়া ও তার স্ত্রীর একান্ত ব্যক্তিগত মুহূর্ত গোপনে ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযো গমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, চুনারুঘাটের একটি ফেসবুকভিত্তিক আইপি টিভির প্রতিনিধি মাসুদ আলম ভুক্তভোগীর কাছে ৫০ হাজার টাকা এবং অপর অভিযুক্ত জসিম মিয়া ১ লাখ টাকা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফারুক মিয়াকে চুনারুঘাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে থানায় আটকে রেখে মানসিকভাবে নির্যাতনের অভিযোগও করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক ফারুক মিয়ার দাবি, ভিডিওতে থাকা নারী তার আইনগতভাবে বিবাহিত স্ত্রী এবং এ বিষয়ে তাদের বৈধ কাবিননামা ও হলফনামা রয়েছে। তার ভাষ্য, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং অবৈধভাবে অর্থ আদায়ের উদ্দেশ্যেই এ ধরনের ষড়যন্ত্র করা হয়েছে।

‎এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনাটিকে একজন পেশাদার সাংবাদিকের ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন ও ব্ল্যাকমেইলের অভিযোগ হিসেবে উল্লেখ করে স্থানীয় সাংবাদিকরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সংবাদটি ভূক্তভোগী সাংবাদিক ফারুক আহমদ এর ফেসবুক আইডি থেকে সংগ্রীহিত।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x