শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু লুটপাট: মান্না-দিলু সিন্ডিকেটের তাণ্ডব, পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০২:০৬ পিএম

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু লুটপাট: মান্না-দিলু সিন্ডিকেটের তাণ্ডব, পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে
বিশেষ প্রতিনিধি: সিলেটের জাফলং পর্যটন কেন্দ্র পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত সিলেট গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলংয়ের 'জিরো পয়েন্ট' এলাকায় প্রশাসনের নাকের ডগায় বৃদ্ধাঙুলি দেখিয়ে অবাধে চলছে অবৈধ বালু ও পাথর লুটপাট। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, কোনো আইনি বাধানিষেধের তোয়াক্কা না করে একটি প্রভাবশালী চক্র প্রতিনিয়ত রূপসী জাফলংয়ের বুক চিরে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। এই জেনোসাইডের নেপথ্যে মূল কলকাঠি নাড়ছে মান্না, দেলোয়ার হোসেন দিলু, হারুন মেম্বার ও শাহজাহান-এর নেতৃত্বাধীন একটি শক্তিশালী সিন্ডিকেট। অনুসন্ধানে ও বিশেষ সুত্রে জানা যায়, জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে দিন-রাত সমানে তোলা হচ্ছে বালু ও পাথর। অবৈধভাবে উত্তোলিত এসব প্রাকৃতিক সম্পদ বল্লাঘাট কাওছার মিলের নিচের সাইটে এনে মজুদ করা হচ্ছে। পরবর্তীতে সেখান থেকে মান্না, দেলোয়ার হোসেন দিলু, হারুন মেম্বার ও শাহজাহান সিন্ডিকেটের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে দেদারসে পাচার করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকেই জানান, দিনের আলোতেই এসব পাচারকাজ চললেও অদৃশ্য কারণে নীরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। থানা পুলিশের নাম ভাঙিয়ে গাড়ি প্রতি ২০০০ টাকা চাঁদা অভিযোগের মাত্রা এখানেই শেষ নয়। স্থানীয় থানা পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির এক নতুন সাম্রাজ্য গড়ে তুলেছে এই চক্রটি। পাথর ও বালুবাহী প্রতিটি গাড়ি থেকে ২০০০ (দুই হাজার) টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এই তোলা আদায় ও নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত রয়েছে মান্না, দেলোয়ার হোসেন দিলু, হারুন মেম্বার এবং শাহজাহান-এর সন্ত্রাসী গ্যাং। পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে পরিবহনচালক ও স্থানীয় সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। জনমনে ক্ষোভ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবেশ ধ্বংসকারী ও চাঁদাবাজ এই চক্রটির কারণে একদিকে যেমন পিয়াইন নদীর অস্তিত্ব ও জাফলংয়ের সৌন্দর্য বিলীন হতে বসেছে, অন্যদিকে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সচেতন মহলের দাবি—বিগত দিনে একাধিক অভিযান পরিচালনা করা হলেও অধরাই থেকে গেছে মান্না, দেলোয়ার হোসেন দিলু, হারুন মেম্বার ও শাহজাহান চক্রটি। প্রশাসনের নাকের ডগায় বসে এমন বেপরোয়া লুটপাট ও চাঁদা আদায়ের রাজত্ব চলায় স্থানীয় থানা পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে চরম প্রশ্ন দেখা দিয়েছে। অবিলম্বে এই চিহ্নিত সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং ইসিএ এলাকা রক্ষায় যৌথ অভিযানের জোর দাবি জানিয়েছেন এলাকার পরিবেশপ্রেমী ও সচেতন জনগণ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু লুটপাট: মান্না-দিলু সিন্ডিকেটের তাণ্ডব, পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image
বিশেষ প্রতিনিধি: সিলেটের জাফলং পর্যটন কেন্দ্র পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত সিলেট গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলংয়ের 'জিরো পয়েন্ট' এলাকায় প্রশাসনের নাকের ডগায় বৃদ্ধাঙুলি দেখিয়ে অবাধে চলছে অবৈধ বালু ও পাথর লুটপাট। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, কোনো আইনি বাধানিষেধের তোয়াক্কা না করে একটি প্রভাবশালী চক্র প্রতিনিয়ত রূপসী জাফলংয়ের বুক চিরে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। এই জেনোসাইডের নেপথ্যে মূল কলকাঠি নাড়ছে মান্না, দেলোয়ার হোসেন দিলু, হারুন মেম্বার ও শাহজাহান-এর নেতৃত্বাধীন একটি শক্তিশালী সিন্ডিকেট। অনুসন্ধানে ও বিশেষ সুত্রে জানা যায়, জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে দিন-রাত সমানে তোলা হচ্ছে বালু ও পাথর। অবৈধভাবে উত্তোলিত এসব প্রাকৃতিক সম্পদ বল্লাঘাট কাওছার মিলের নিচের সাইটে এনে মজুদ করা হচ্ছে। পরবর্তীতে সেখান থেকে মান্না, দেলোয়ার হোসেন দিলু, হারুন মেম্বার ও শাহজাহান সিন্ডিকেটের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে দেদারসে পাচার করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকেই জানান, দিনের আলোতেই এসব পাচারকাজ চললেও অদৃশ্য কারণে নীরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। থানা পুলিশের নাম ভাঙিয়ে গাড়ি প্রতি ২০০০ টাকা চাঁদা অভিযোগের মাত্রা এখানেই শেষ নয়। স্থানীয় থানা পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির এক নতুন সাম্রাজ্য গড়ে তুলেছে এই চক্রটি। পাথর ও বালুবাহী প্রতিটি গাড়ি থেকে ২০০০ (দুই হাজার) টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এই তোলা আদায় ও নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় সরাসরি যুক্ত রয়েছে মান্না, দেলোয়ার হোসেন দিলু, হারুন মেম্বার এবং শাহজাহান-এর সন্ত্রাসী গ্যাং। পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে পরিবহনচালক ও স্থানীয় সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। জনমনে ক্ষোভ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবেশ ধ্বংসকারী ও চাঁদাবাজ এই চক্রটির কারণে একদিকে যেমন পিয়াইন নদীর অস্তিত্ব ও জাফলংয়ের সৌন্দর্য বিলীন হতে বসেছে, অন্যদিকে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সচেতন মহলের দাবি—বিগত দিনে একাধিক অভিযান পরিচালনা করা হলেও অধরাই থেকে গেছে মান্না, দেলোয়ার হোসেন দিলু, হারুন মেম্বার ও শাহজাহান চক্রটি। প্রশাসনের নাকের ডগায় বসে এমন বেপরোয়া লুটপাট ও চাঁদা আদায়ের রাজত্ব চলায় স্থানীয় থানা পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে চরম প্রশ্ন দেখা দিয়েছে। অবিলম্বে এই চিহ্নিত সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং ইসিএ এলাকা রক্ষায় যৌথ অভিযানের জোর দাবি জানিয়েছেন এলাকার পরিবেশপ্রেমী ও সচেতন জনগণ।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x