শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুর নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনেরই মরদেহ উদ্ধার

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুর নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনেরই মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ৪ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে রোববার দুজন ও শনিবার দুজনের মরদেহ উদ্ধার করা হয়। রোববার সকালে উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা নামক স্থান থেকে দুজনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তারা হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেব নাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ ও একই এলাকার মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ। এর আগে, শনিবার একই এলাকার মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী ও মৃত অনিল দেব নাথের ছেলে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করে ডুবুরিদল। পুলিশ ও স্থানীরা জানান, শুক্রবার রাত ৮টার সময় জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। কীর্তন শেষে রাত সাড়ে ৩টার সময় বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকাটি ডুবে যায়৷ নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও চার জন নিখোঁজ হন। এ ঘটনায় শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল যৌথভাবে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। শনিবার বেলা ১১ টার দিকে অরুণ দেবনাথের ও বিকেলে সত্যেন্দ্র নাথের মরদেহ উদ্ধার করা হয়। একই গ্রামের চার জনের মৃত্যুতে পূর্ব ভবানীপুর এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে। নৌকাডুবিতে বেঁচে ফেরা গ্রামের নিশি দেবনাথ বলেন, এমন ঘটনা আমাদের এলাকায় আর ঘটেনি। বাতাসের কারনে নৌকা ডুবে যায়। উপার্জনশীল মানুষ হারিয়ে চারটি পরিবার সাগরে পড়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শনিবার দুজনের লাশ উদ্ধার করা হয়েছিল। রোববার সকালে হাওর থেকে আরও দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুর নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনেরই মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ৪ জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে রোববার দুজন ও শনিবার দুজনের মরদেহ উদ্ধার করা হয়। রোববার সকালে উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা নামক স্থান থেকে দুজনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তারা হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত জগিন্দ্র দেব নাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ ও একই এলাকার মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ। এর আগে, শনিবার একই এলাকার মৃত সুবল দেব নাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী ও মৃত অনিল দেব নাথের ছেলে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করে ডুবুরিদল। পুলিশ ও স্থানীরা জানান, শুক্রবার রাত ৮টার সময় জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। কীর্তন শেষে রাত সাড়ে ৩টার সময় বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে নৌকাটি ডুবে যায়৷ নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও চার জন নিখোঁজ হন। এ ঘটনায় শনিবার দিনব্যাপী সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল যৌথভাবে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। শনিবার বেলা ১১ টার দিকে অরুণ দেবনাথের ও বিকেলে সত্যেন্দ্র নাথের মরদেহ উদ্ধার করা হয়। একই গ্রামের চার জনের মৃত্যুতে পূর্ব ভবানীপুর এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে। নৌকাডুবিতে বেঁচে ফেরা গ্রামের নিশি দেবনাথ বলেন, এমন ঘটনা আমাদের এলাকায় আর ঘটেনি। বাতাসের কারনে নৌকা ডুবে যায়। উপার্জনশীল মানুষ হারিয়ে চারটি পরিবার সাগরে পড়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শনিবার দুজনের লাশ উদ্ধার করা হয়েছিল। রোববার সকালে হাওর থেকে আরও দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x