শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা আরিফুল্লাহ জেলিনের সন্ধান চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা আরিফুল্লাহ জেলিনের সন্ধান চেয়ে মায়ের সংবাদ সম্মেলন
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন (২৬) নিখোঁজের প্রায় তিন সপ্তাহ পর তাঁর সন্ধান দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার। শনিবার সিলেটে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেলিনের মা ফরিদা ইয়াসমীন অভিযোগ করেন, নিখোঁজের সময় নিয়ে থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) তথ্যের সঙ্গে তাঁর জানা ঘটনার অসঙ্গতি রয়েছে। তিনি বিষয়টি গভীরভাবে তদন্তের দাবি জানান। সংবাদ সম্মেলনে জেলিনের মা ফরিদা ইয়াসমীনসহ পরিবারের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি দ্রুত ও জীবিত উদ্ধারের জোর দাবি জানিয়ে বলেন, গত ৮ জুলাই ২০২৬ তারিখে সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের বিমানবন্দর আবাসিক এলাকার জি-টাইপ কোয়ার্টার থেকে আরিফুল্লাহ জেলিন নিখোঁজ হন। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবার জানায়, তারা ঠাকুরগাঁও থেকে সিলেটে পৌঁছানোর আগেই জেলিনের সহকর্মী ও বন্ধু পরিচয়ে ধনঞ্জয় কুণ্ডু (পিয়াস) এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির ট্র্যাকিং নম্বর W703Z3 এবং জিডি নম্বর ৪২৭, যা ৯ জুলাই ২০২৬ তারিখে নথিভুক্ত হয়। সংবাদ সম্মেলনে জেলিনের মা ফরিদা ইয়াসমীন বলেন, “আমার ছেলে যেদিন নিখোঁজ হয়, সেদিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার সঙ্গে আমার ভিডিও কলে কথা হয়েছে। তখন সে তার বিমানবন্দর আবাসিক কোয়ার্টারেই ছিল। কিন্তু জিডিতে উল্লেখ করা হয়েছে, ৮ জুলাই বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে রাত ১১টার মধ্যে কোনো এক সময় সে নিখোঁজ হয়েছে। আমার সঙ্গে যখন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কথা হয়েছে, তখন বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে নিখোঁজ হওয়ার কথা কীভাবে বলা হলো—এ প্রশ্নের উত্তর আমরা এখনো পাইনি।” তিনি আরও বলেন, “এই তথ্যগত অসঙ্গতির কারণে আমার সন্দেহ হচ্ছে, আমার ছেলের নিখোঁজ হওয়ার বিষয়ে কেউ প্রকৃত ঘটনা জানেন, কিন্তু তা গোপন করা হচ্ছে। এ কারণে আমি সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে অনুরোধ করছি, ওই সময়ে আমার ছেলের সঙ্গে যোগাযোগে থাকা ব্যক্তিদের, বিশেষ করে যিনি জিডি করেছেন, তাঁর বক্তব্যসহ সব তথ্য গুরুত্বের সঙ্গে যাচাই করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হোক।” লিখিত বক্তব্যে পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়, আরিফুল্লাহ জেলিনের ব্যক্তিগত জীবনে পরিচিত কোনো শত্রু ছিল না। তবে বর্তমান কর্মস্থলে কোনো সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিরোধ বা অন্য কোনো কারণে তিনি নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে পরিবারের সন্দেহ রয়েছে। এ বিষয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে পরিবার পাঁচ দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে—দ্রুত ও জীবিত অবস্থায় আরিফুল্লাহ জেলিনকে উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তদন্ত ও অভিযান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সক্রিয় সহযোগিতা, বিষয়টি জাতীয় গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন। লিখিত বক্তব্যে জেলিনের মা বলেন, “আমরা প্রতিটি মুহূর্ত চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছি। একজন মায়ের একমাত্র আকুতি—আমার সন্তানকে জীবিত অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দিন।”নিখোঁজ আরিফুল্লাহ জেলিনের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার শীতলপুর গ্রামে। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৭০ কেজি। পরিবার জানিয়েছে, কোনো ব্যক্তি তাঁর অবস্থান সম্পর্কে তথ্য জেনে থাকলে তারা ০১৭১৬-১৪৩৩৭৫ (আবুল কালাম আজাদ) অথবা ০১৭৩৬-৭৪২৭২৪ (ফরিদা ইয়াসমীন) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছে। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, নিখোঁজের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে দ্রুত আরিফুল্লাহ জেলিনকে উদ্ধারে সংশ্লিষ্ট সব সংস্থাকে কার্যকর উদ্যোগ নিতে হবে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং জেলিনকে দ্রুত জীবিত উদ্ধারে সংশ্লিষ্ট সব সংস্থার কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা আরিফুল্লাহ জেলিনের সন্ধান চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন (২৬) নিখোঁজের প্রায় তিন সপ্তাহ পর তাঁর সন্ধান দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার। শনিবার সিলেটে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেলিনের মা ফরিদা ইয়াসমীন অভিযোগ করেন, নিখোঁজের সময় নিয়ে থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) তথ্যের সঙ্গে তাঁর জানা ঘটনার অসঙ্গতি রয়েছে। তিনি বিষয়টি গভীরভাবে তদন্তের দাবি জানান। সংবাদ সম্মেলনে জেলিনের মা ফরিদা ইয়াসমীনসহ পরিবারের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি দ্রুত ও জীবিত উদ্ধারের জোর দাবি জানিয়ে বলেন, গত ৮ জুলাই ২০২৬ তারিখে সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের বিমানবন্দর আবাসিক এলাকার জি-টাইপ কোয়ার্টার থেকে আরিফুল্লাহ জেলিন নিখোঁজ হন। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবার জানায়, তারা ঠাকুরগাঁও থেকে সিলেটে পৌঁছানোর আগেই জেলিনের সহকর্মী ও বন্ধু পরিচয়ে ধনঞ্জয় কুণ্ডু (পিয়াস) এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির ট্র্যাকিং নম্বর W703Z3 এবং জিডি নম্বর ৪২৭, যা ৯ জুলাই ২০২৬ তারিখে নথিভুক্ত হয়। সংবাদ সম্মেলনে জেলিনের মা ফরিদা ইয়াসমীন বলেন, “আমার ছেলে যেদিন নিখোঁজ হয়, সেদিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার সঙ্গে আমার ভিডিও কলে কথা হয়েছে। তখন সে তার বিমানবন্দর আবাসিক কোয়ার্টারেই ছিল। কিন্তু জিডিতে উল্লেখ করা হয়েছে, ৮ জুলাই বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে রাত ১১টার মধ্যে কোনো এক সময় সে নিখোঁজ হয়েছে। আমার সঙ্গে যখন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কথা হয়েছে, তখন বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে নিখোঁজ হওয়ার কথা কীভাবে বলা হলো—এ প্রশ্নের উত্তর আমরা এখনো পাইনি।” তিনি আরও বলেন, “এই তথ্যগত অসঙ্গতির কারণে আমার সন্দেহ হচ্ছে, আমার ছেলের নিখোঁজ হওয়ার বিষয়ে কেউ প্রকৃত ঘটনা জানেন, কিন্তু তা গোপন করা হচ্ছে। এ কারণে আমি সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে অনুরোধ করছি, ওই সময়ে আমার ছেলের সঙ্গে যোগাযোগে থাকা ব্যক্তিদের, বিশেষ করে যিনি জিডি করেছেন, তাঁর বক্তব্যসহ সব তথ্য গুরুত্বের সঙ্গে যাচাই করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হোক।” লিখিত বক্তব্যে পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়, আরিফুল্লাহ জেলিনের ব্যক্তিগত জীবনে পরিচিত কোনো শত্রু ছিল না। তবে বর্তমান কর্মস্থলে কোনো সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বিরোধ বা অন্য কোনো কারণে তিনি নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে পরিবারের সন্দেহ রয়েছে। এ বিষয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে পরিবার পাঁচ দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে—দ্রুত ও জীবিত অবস্থায় আরিফুল্লাহ জেলিনকে উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তদন্ত ও অভিযান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সক্রিয় সহযোগিতা, বিষয়টি জাতীয় গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন। লিখিত বক্তব্যে জেলিনের মা বলেন, “আমরা প্রতিটি মুহূর্ত চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছি। একজন মায়ের একমাত্র আকুতি—আমার সন্তানকে জীবিত অবস্থায় আমাদের কাছে ফিরিয়ে দিন।”নিখোঁজ আরিফুল্লাহ জেলিনের বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার শীতলপুর গ্রামে। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট ১০ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৭০ কেজি। পরিবার জানিয়েছে, কোনো ব্যক্তি তাঁর অবস্থান সম্পর্কে তথ্য জেনে থাকলে তারা ০১৭১৬-১৪৩৩৭৫ (আবুল কালাম আজাদ) অথবা ০১৭৩৬-৭৪২৭২৪ (ফরিদা ইয়াসমীন) নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছে। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, নিখোঁজের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে দ্রুত আরিফুল্লাহ জেলিনকে উদ্ধারে সংশ্লিষ্ট সব সংস্থাকে কার্যকর উদ্যোগ নিতে হবে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং জেলিনকে দ্রুত জীবিত উদ্ধারে সংশ্লিষ্ট সব সংস্থার কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x