শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নানা কর্মসূচি

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৩:১৬ পিএম

জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নানা কর্মসূচি
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি : আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার সভাটি সঞ্চালনা করেন। ‎ সভায় দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক সমন্বয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় জুলাই যোদ্ধাদের নামে সরকারি স্থাপনার নামকরণ, সরকারি হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন, বিনোদনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা, বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প, জুলাই যোদ্ধাদের তালিকা প্রণয়ন ও হালনাগাদ এবং শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি দিবসটি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য গৌরবের বিষয়। নতুন প্রজন্মের কাছে এ আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ‎ সভায় বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল চন্দ্র সাহা, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির হাবিবুর রহমান, ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরে আলম ফরাজী, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, জুলাই শহীদ সোহাগ মিয়ার ভাই বিল্লাল মিয়া, জুলাই আহত যোদ্ধা বিফলা বেগম, দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আলতাফুর রহমান, জুলাই যোদ্ধা হাসান আল মাহমুদ, মঞ্জুরুল হক আফিন্দী, আরিফুল হক, সাইদুল মুরসালিন, মো. ওবায়দুল্লাহ, আবু সুফিয়ান, সৈয়দ দ্বীন ইসলাম স্বপন, আরিফ বাদশা, সাদিকুর রহমান স্বাধীন খান ও ওলিউর রহমান। ‎ এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপসহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আব্দুল আহাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাহের মিয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নানা কর্মসূচি

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি : আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার সভাটি সঞ্চালনা করেন। ‎ সভায় দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক সমন্বয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় জুলাই যোদ্ধাদের নামে সরকারি স্থাপনার নামকরণ, সরকারি হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন, বিনোদনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা, বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প, জুলাই যোদ্ধাদের তালিকা প্রণয়ন ও হালনাগাদ এবং শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি দিবসটি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য গৌরবের বিষয়। নতুন প্রজন্মের কাছে এ আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ‎ সভায় বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, জামালগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল চন্দ্র সাহা, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির হাবিবুর রহমান, ভীমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নুরে আলম ফরাজী, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, জুলাই শহীদ সোহাগ মিয়ার ভাই বিল্লাল মিয়া, জুলাই আহত যোদ্ধা বিফলা বেগম, দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আলতাফুর রহমান, জুলাই যোদ্ধা হাসান আল মাহমুদ, মঞ্জুরুল হক আফিন্দী, আরিফুল হক, সাইদুল মুরসালিন, মো. ওবায়দুল্লাহ, আবু সুফিয়ান, সৈয়দ দ্বীন ইসলাম স্বপন, আরিফ বাদশা, সাদিকুর রহমান স্বাধীন খান ও ওলিউর রহমান। ‎ এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযূষ কান্তি মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগার আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপসহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা আব্দুল আহাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাহের মিয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x