শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের বেসামাল লেডি ‘চোর পপি’ চক্রের দৌরাত্ম্য থামাবে কে! শেল্টার দেওয়ার অভিযোগ পুলিশ-সাংবাদিকের দিকে

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ পিএম

সিলেটের বেসামাল লেডি ‘চোর পপি’ চক্রের দৌরাত্ম্য থামাবে কে! শেল্টার দেওয়ার অভিযোগ পুলিশ-সাংবাদিকের দিকে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানজুড়ে সক্রিয় এক ভয়ংকর নারী অপরাধী— পপি ওরফে ‘চোর পপি’। দীর্ঘদিন ধরে সে গড়ে তুলেছে একটি বিশাল মহিলা চোর সিন্ডিকেট, যারা শহরের ব্যস্ততম শপিং মল, ক্লিনিক, হাসপাতাল এমনকি অভিজাত বাসাবাড়িতেও চুরির সঙ্গে জড়িত। সূত্রে জানা যায়, পপির নেতৃত্বে গড়ে ওঠা এই সিন্ডিকেটের কার্যক্রম চলছে নগরীর বিভিন্ন এলাকায়— বিশেষ করে জিন্দাবাজার, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ক্লিনিকপাড়া, ও উপশহরসহ গুরুত্বপূর্ণ স্থানে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটে চুরি বা ছিনতাইয়ের ঘটনা, আর অধিকাংশ ক্ষেত্রেই এই চক্রের সংশ্লিষ্টতা পাওয়া যায় বলে অভিযোগ উঠেছে। পপি বেগম হবিগঞ্জের লাখাই উপজেলার বিণ্ডন্ডা গ্রামের আব্দুল আউয়ালের স্ত্রী ও নগরের উপশহর এলাকায় বাসিন্দা। প্রশাসনিক সূত্রে জানা যায়, পপির নামে দুইডজন চুরি ও ছিনতাই মামলা রয়েছে। এই প্রতিবেদকের হাতে অন্তত আটটি মামলার নথি পাওয়া গেছে, যা বিভিন্ন থানায় রুজু করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তাকে গ্রেফতার করলেও কিছুদিনের মধ্যেই রহস্যজনক কারণে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা বদলি হয়ে যান। অভিযোগ আছে, বিগত সরকারের সময় আওয়ামী লীগ নেত্রীর পরিচয় ব্যবহার করে পপি প্রভাব বিস্তার করেছে। সেই সময় থেকেই তার দাপট ও অপকর্ম ব্যাপক আকার ধারণ করে। বর্তমানে সে সিলেটের উপশহরের এইচ ব্লকে নির্মিত নিজস্ব বিলাসবহুল বাড়িতে বসবাস করছে। পুলিশ জানায়, পপির বিরুদ্ধে সিলেট বিভিন্ন এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগে মামলা রয়েছে। কখনো ছিনতাই, আবার কখনো মাদক বিক্রি করতে গিয়ে গ্রেফতার হন। বিভিন্ন সময় পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠালেও জামিনে বেরিয়ে এসে ফের অপরাধে জড়ান তিনি। সিলেট ওসমানী হাসপাতাল কেন্দ্রিক রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে মোবাইল ও টাকা চুরির ঘটনায় এক নামেই লেডি চোর হিসেবে তাকে সবাই চেনে। স্থানীয়দের দাবি, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও কিছু সাংবাদিক পপির কাছ থেকে নিয়মিত ‘বখরা’ পান, যার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বাধাগ্রস্ত হচ্ছে। নগরবাসীর দাবি, সিলেট নগরীর নিরাপত্তা ফিরিয়ে আনতে এবং এই নারী চোর সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটের বেসামাল লেডি ‘চোর পপি’ চক্রের দৌরাত্ম্য থামাবে কে! শেল্টার দেওয়ার অভিযোগ পুলিশ-সাংবাদিকের দিকে

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৫

featured Image
নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানজুড়ে সক্রিয় এক ভয়ংকর নারী অপরাধী— পপি ওরফে ‘চোর পপি’। দীর্ঘদিন ধরে সে গড়ে তুলেছে একটি বিশাল মহিলা চোর সিন্ডিকেট, যারা শহরের ব্যস্ততম শপিং মল, ক্লিনিক, হাসপাতাল এমনকি অভিজাত বাসাবাড়িতেও চুরির সঙ্গে জড়িত। সূত্রে জানা যায়, পপির নেতৃত্বে গড়ে ওঠা এই সিন্ডিকেটের কার্যক্রম চলছে নগরীর বিভিন্ন এলাকায়— বিশেষ করে জিন্দাবাজার, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ক্লিনিকপাড়া, ও উপশহরসহ গুরুত্বপূর্ণ স্থানে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটে চুরি বা ছিনতাইয়ের ঘটনা, আর অধিকাংশ ক্ষেত্রেই এই চক্রের সংশ্লিষ্টতা পাওয়া যায় বলে অভিযোগ উঠেছে। পপি বেগম হবিগঞ্জের লাখাই উপজেলার বিণ্ডন্ডা গ্রামের আব্দুল আউয়ালের স্ত্রী ও নগরের উপশহর এলাকায় বাসিন্দা। প্রশাসনিক সূত্রে জানা যায়, পপির নামে দুইডজন চুরি ও ছিনতাই মামলা রয়েছে। এই প্রতিবেদকের হাতে অন্তত আটটি মামলার নথি পাওয়া গেছে, যা বিভিন্ন থানায় রুজু করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, তাকে গ্রেফতার করলেও কিছুদিনের মধ্যেই রহস্যজনক কারণে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা বদলি হয়ে যান। অভিযোগ আছে, বিগত সরকারের সময় আওয়ামী লীগ নেত্রীর পরিচয় ব্যবহার করে পপি প্রভাব বিস্তার করেছে। সেই সময় থেকেই তার দাপট ও অপকর্ম ব্যাপক আকার ধারণ করে। বর্তমানে সে সিলেটের উপশহরের এইচ ব্লকে নির্মিত নিজস্ব বিলাসবহুল বাড়িতে বসবাস করছে। পুলিশ জানায়, পপির বিরুদ্ধে সিলেট বিভিন্ন এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগে মামলা রয়েছে। কখনো ছিনতাই, আবার কখনো মাদক বিক্রি করতে গিয়ে গ্রেফতার হন। বিভিন্ন সময় পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠালেও জামিনে বেরিয়ে এসে ফের অপরাধে জড়ান তিনি। সিলেট ওসমানী হাসপাতাল কেন্দ্রিক রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে মোবাইল ও টাকা চুরির ঘটনায় এক নামেই লেডি চোর হিসেবে তাকে সবাই চেনে। স্থানীয়দের দাবি, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও কিছু সাংবাদিক পপির কাছ থেকে নিয়মিত ‘বখরা’ পান, যার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বাধাগ্রস্ত হচ্ছে। নগরবাসীর দাবি, সিলেট নগরীর নিরাপত্তা ফিরিয়ে আনতে এবং এই নারী চোর সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x