শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের গুরুতর অভিযোগ উঠেছে।  স্থানীয় অধিবাসী ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, দিরাই উপজেলার হাতিয়া গ্রামের এই ব্যক্তি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর সরাসরি হামলায় অংশ নেয় এবং এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিতি লাভ করেন। সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তনের পর তিনি খোলস বদলে সাংবাদিকতার ভুয়া পরিচয় ব্যবহার করে পুরো সুনামগঞ্জ জেলা শহর চষে বেড়াচ্ছেন। তিনি নিজেকে বাংলা টিভির মাল্টিমিডিয়া প্রতিনিধি এবং জেএটিভি অনলাইনের প্রতিনিধি হিসেবে দাবি করছেন। তবে অনুসন্ধানে তার এসব দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। কোন প্রতিষ্ঠানের পরিচয় পত্র বা নিয়োগ পত্র ছাড়াই ফেইসবুকে পোস্ট দিয়ে নিজেকে সাংবাদিক হিসাবে প্রতিষ্ঠা করছে ওই কথিত সাংবাদিক রিফাত। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অফিস-আদালত এমনকি সরকারি বিভিন্ন প্রকল্পের কাজে গিয়ে বড় অঙ্কের চাঁদা দাবী করে সে। চাঁদা না দিলে নানা ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে সে। নানা জায়গায় একাধিক প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে দেদারছে চাঁদাবাজি করে চলছে জাহাঙ্গীর। জেএটিভি অনলাইনের পরিচয়পত্র ব্যবহার করে অপপ্রচার চালানোর বিষয়ে জানতে চাইলে জেএটিভির চেয়ারম্যান কিবরিয়া স্পষ্টভাবে জানান যে, জাহাঙ্গীর চৌধুরী রিফাতকে তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা টিভির লোগো ব্যবহার করে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানোর বিষয়ে সুনামগঞ্জ জেলা বাংলা টিভির প্রতিনিধি আল-হাবিব জানান, বাংলা টিভি থেকে তাকে কোনো নিয়োগপত্র, পরিচয়পত্র বা সংবাদ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়নি। তিনি সম্পূর্ণ বেআইনিভাবে লোগো ব্যবহার করে এসব বিভ্রান্তিকর কর্মকা- ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। অভিযোগে আরও বলা হয়, এই আওয়ামী ডেবিল ও চাঁদাবাজ সাংবাদিকের ভূয়া পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন মানুষের নামে ফেসবুকে মানহানিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন। পাশাপাশি এলাকায় উসকানিমূলক কাজ করা এবং মিথ্যা মামলায় জড়িয়ে নিরীহ মানুষকে নানাভাবে হয়রানি করে আর্থিক ফায়দা লুটের কাজে মেতে উঠেছে। এছাড়াও ওই ডেবিল বর্তমান সরকারের নানা সমালোচনা করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। ডেবিলের তকমা গায়ে থাকায় নিজেকে বাঁচাতে সাংবাদিকতা পেশাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে সে। ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল। এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ডেবিলদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের গুরুতর অভিযোগ উঠেছে।  স্থানীয় অধিবাসী ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, দিরাই উপজেলার হাতিয়া গ্রামের এই ব্যক্তি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর সরাসরি হামলায় অংশ নেয় এবং এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিতি লাভ করেন। সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তনের পর তিনি খোলস বদলে সাংবাদিকতার ভুয়া পরিচয় ব্যবহার করে পুরো সুনামগঞ্জ জেলা শহর চষে বেড়াচ্ছেন। তিনি নিজেকে বাংলা টিভির মাল্টিমিডিয়া প্রতিনিধি এবং জেএটিভি অনলাইনের প্রতিনিধি হিসেবে দাবি করছেন। তবে অনুসন্ধানে তার এসব দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। কোন প্রতিষ্ঠানের পরিচয় পত্র বা নিয়োগ পত্র ছাড়াই ফেইসবুকে পোস্ট দিয়ে নিজেকে সাংবাদিক হিসাবে প্রতিষ্ঠা করছে ওই কথিত সাংবাদিক রিফাত। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অফিস-আদালত এমনকি সরকারি বিভিন্ন প্রকল্পের কাজে গিয়ে বড় অঙ্কের চাঁদা দাবী করে সে। চাঁদা না দিলে নানা ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে সে। নানা জায়গায় একাধিক প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে দেদারছে চাঁদাবাজি করে চলছে জাহাঙ্গীর। জেএটিভি অনলাইনের পরিচয়পত্র ব্যবহার করে অপপ্রচার চালানোর বিষয়ে জানতে চাইলে জেএটিভির চেয়ারম্যান কিবরিয়া স্পষ্টভাবে জানান যে, জাহাঙ্গীর চৌধুরী রিফাতকে তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা টিভির লোগো ব্যবহার করে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানোর বিষয়ে সুনামগঞ্জ জেলা বাংলা টিভির প্রতিনিধি আল-হাবিব জানান, বাংলা টিভি থেকে তাকে কোনো নিয়োগপত্র, পরিচয়পত্র বা সংবাদ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়নি। তিনি সম্পূর্ণ বেআইনিভাবে লোগো ব্যবহার করে এসব বিভ্রান্তিকর কর্মকা- ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। অভিযোগে আরও বলা হয়, এই আওয়ামী ডেবিল ও চাঁদাবাজ সাংবাদিকের ভূয়া পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন মানুষের নামে ফেসবুকে মানহানিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন। পাশাপাশি এলাকায় উসকানিমূলক কাজ করা এবং মিথ্যা মামলায় জড়িয়ে নিরীহ মানুষকে নানাভাবে হয়রানি করে আর্থিক ফায়দা লুটের কাজে মেতে উঠেছে। এছাড়াও ওই ডেবিল বর্তমান সরকারের নানা সমালোচনা করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। ডেবিলের তকমা গায়ে থাকায় নিজেকে বাঁচাতে সাংবাদিকতা পেশাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে সে। ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল। এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ডেবিলদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x