শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামীণ সড়ক বসতভিটা হুমকিতে ২টি নৌকা জব্দ

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামীণ সড়ক বসতভিটা হুমকিতে ২টি নৌকা জব্দ
স্টাফ রিপোর্টার:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় এলাকায় ইজারাবিহীন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রতিদিন রাত ৯টার পর ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করছে। এতে সদ্য নির্মিত সড়ক, বসতভিটা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ হুমকির মুখে পড়েছে।এলাকাবাসীর অভিযোগ, সিন্ডিকেটের সদস্যরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পান না। প্রতিবাদ করলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এদিকে গত শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বালুবাহী দুটি স্টিল বডির নৌকা জব্দ করা হয়। ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগৎজ্যোতির নেতৃত্বে পরিচালিত অভিযানে নৌকা গুলো আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মেশিন ও অন্যান্য নৌকাসহ সিন্ডিকেটের সদস্যরা পালিয়ে যায়। এসআই জগৎজ্যোতি বলেন, ইজারাবিহীন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। জব্দ করা দুটি নৌকা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নিজেদের জমির দাবি করে অবৈধভাবে বালু উত্তোলন করছে। তার দাবি, এদের মধ্যে সাবেক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী এবং বর্তমান ক্ষমতাসীন দলেরও কয়েকজন ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। তিনি কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ করেন। অজ্ঞাত ওই ব্যক্তি ও বিভিন্ন সূত্রে জানা যায় যারা এসব বালু উত্তোলন ও লুটপাট সিন্ডিকেটের সাথে জড়িত তারা হলেন,বিপ্লব হোসেন বাবুল (৩৭) ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা। তোফাজ্জল হোসেন (৪২) কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের নেতা-পিতা আবু বক্কর ছিদ্দিক, জামাল হোসেন (৩২) ৫নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক-পিতা মৃত মুল্লুক হোসেন, কবির হোসেন (৩৪) ৫নং ওয়ার্ড শ্রমিকলীগের সহ সাধারণ সম্পাদক-পিতা ইকবাল হোসেন (রুপা মিয়া),মো. উমর আলী (৩৫) সাবেক সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, পিতা আমজদ আলী।সিরাজুল ইসলাম সিরাজ (৩৩) সাবেক ছাত্রলীগের নেতা-পিতা আব্দুল লতিফ ওরপে ফকির চাঁন,শফিক মিয়া (৩০) পিতা মিজান মিয়া,জাহিদ হাসান (যুবলীগের নেতা)পিতা মৃত মুঞ্জু মিয়া, আব্দুল মতিন (৪৫)সাধারণ সম্পাদক পূর্ব ইসলামপুর ইউনিয়ন, শেরে বাংলা মিয়া (৫০) ৬নং ওয়ার্ড সহসভাপতি আওয়ামীলীগ-পিতা মৃত দানু মিয়া,শাহিন মিয়া (৩৩) সহসাধারণ যুবলীগ ৬নং ওয়ার্ড যুবলীগ, পিতা শাহজালাল মিয়া, এরশাদ (৪০) ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ,পিতা আইয়ুব আলী সাং দক্ষিণ ঢালারপাড় অজ্ঞাত আরও ২০/২৫ জন। তবে অভিযোগে যাদের নাম এসেছে, তাদের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। এদিকে এলাকাবাসীর দাবি, শুধু নৌকা জব্দ বা জরিমানা করলেই অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে না। রাতের আঁধারে কার্যক্রমের নেপথ্যে থাকা সিন্ডিকেটের সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামীণ সড়ক বসতভিটা হুমকিতে ২টি নৌকা জব্দ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image
স্টাফ রিপোর্টার:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় এলাকায় ইজারাবিহীন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রতিদিন রাত ৯টার পর ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করছে। এতে সদ্য নির্মিত সড়ক, বসতভিটা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ হুমকির মুখে পড়েছে।এলাকাবাসীর অভিযোগ, সিন্ডিকেটের সদস্যরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পান না। প্রতিবাদ করলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এদিকে গত শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বালুবাহী দুটি স্টিল বডির নৌকা জব্দ করা হয়। ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগৎজ্যোতির নেতৃত্বে পরিচালিত অভিযানে নৌকা গুলো আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মেশিন ও অন্যান্য নৌকাসহ সিন্ডিকেটের সদস্যরা পালিয়ে যায়। এসআই জগৎজ্যোতি বলেন, ইজারাবিহীন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। জব্দ করা দুটি নৌকা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নিজেদের জমির দাবি করে অবৈধভাবে বালু উত্তোলন করছে। তার দাবি, এদের মধ্যে সাবেক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী এবং বর্তমান ক্ষমতাসীন দলেরও কয়েকজন ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। তিনি কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ করেন। অজ্ঞাত ওই ব্যক্তি ও বিভিন্ন সূত্রে জানা যায় যারা এসব বালু উত্তোলন ও লুটপাট সিন্ডিকেটের সাথে জড়িত তারা হলেন,বিপ্লব হোসেন বাবুল (৩৭) ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা। তোফাজ্জল হোসেন (৪২) কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের নেতা-পিতা আবু বক্কর ছিদ্দিক, জামাল হোসেন (৩২) ৫নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক-পিতা মৃত মুল্লুক হোসেন, কবির হোসেন (৩৪) ৫নং ওয়ার্ড শ্রমিকলীগের সহ সাধারণ সম্পাদক-পিতা ইকবাল হোসেন (রুপা মিয়া),মো. উমর আলী (৩৫) সাবেক সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, পিতা আমজদ আলী।সিরাজুল ইসলাম সিরাজ (৩৩) সাবেক ছাত্রলীগের নেতা-পিতা আব্দুল লতিফ ওরপে ফকির চাঁন,শফিক মিয়া (৩০) পিতা মিজান মিয়া,জাহিদ হাসান (যুবলীগের নেতা)পিতা মৃত মুঞ্জু মিয়া, আব্দুল মতিন (৪৫)সাধারণ সম্পাদক পূর্ব ইসলামপুর ইউনিয়ন, শেরে বাংলা মিয়া (৫০) ৬নং ওয়ার্ড সহসভাপতি আওয়ামীলীগ-পিতা মৃত দানু মিয়া,শাহিন মিয়া (৩৩) সহসাধারণ যুবলীগ ৬নং ওয়ার্ড যুবলীগ, পিতা শাহজালাল মিয়া, এরশাদ (৪০) ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ,পিতা আইয়ুব আলী সাং দক্ষিণ ঢালারপাড় অজ্ঞাত আরও ২০/২৫ জন। তবে অভিযোগে যাদের নাম এসেছে, তাদের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। এদিকে এলাকাবাসীর দাবি, শুধু নৌকা জব্দ বা জরিমানা করলেই অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে না। রাতের আঁধারে কার্যক্রমের নেপথ্যে থাকা সিন্ডিকেটের সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x