শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পিএম

ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান
সিলেট কেন্দ্রিয় বাস টার্মিনালের সড়কের দুরাবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এই সড়কটি অবিলম্বে সংস্কারেরও আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার সকালে নগরের কদমতলীতে টার্মিনাল এলাকা পরিদর্শনে যান আব্দুল কাইয়ুম চৌধুরী। এসময় তিনি টার্মিনাল সড়কের বড় বড় গর্ত ও গর্তের মধ্যে পানি জমে থাকা দেখে ক্ষোভ প্রকাশ করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় সড়কটি দ্রুত সংস্কার করার আহ্বান জানান। ওই ভিডিওতে সিসিক প্রশাসককে বলতে শোনা যায়, ‘আমি যেই জায়গায় দাঁড়ানো আছি, এটি সিলেট কেন্দ্রিয় বাস টার্মিনালের প্রধান ফটক। এই জায়গা দিয়ে টার্মিনালে গাড়ি প্রবেশ করে। এই জায়গায়ই সড়কে বড় বড় গর্ত। গর্তের মধ্যে পানি জমে আছে। আপনারা বলতে পারেন, আপনি প্রশাসক, আপনি সড়কের গর্ত দেখান কেন? আপনি গর্ত ভরাট করবেন।’ সিটি করপোরেশনের কিছু সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে সিসিক প্রশাসক এসময় বলেন, কিছু কিছু সীমাবদ্ধতাও আমাদের থাকে। আমি যে সড়কে দাঁড়িয়ে আছি এই সড়কটি হুমায়ুন রশীদ চত্বর থেকে মেন্দিবাগ ও কুপাড়পাড়া হয়ে এয়ারপোর্ট পর্যন্ত এই সড়কের মালিকানা সড়ক ও জনপথের। আমরা বারবার চেষ্টা করেছি, এই সড়কটি আমাদের কাছে হস্তান্তর করার জন্য, তাতে নগরের অন্যান্য সড়কের মতো এটিও আমরা সিটি করপোরেশন থেকে সংস্কার করতাম। কিন্তু অজ্ঞাত কারণে সড়ক ও জনপথ বিভাগ এই সড়কটি আমাদের কাছে হস্তান্তর করে না। পাশাপাশি মেরামতের বিষয়টি যখন আসে, তখন তাদের বললে তারা খুব একটা কর্ণপাত করে না। তিনি বলেন, সড়কের মালিক কোন বিভাগ মানুষ এটা দেখতে চায় না। তারা সড়ক সংস্কার আর, নগর সুন্দর দেখতে চায়। ভালো সড়ক দিয়ে চলাচল করতে চায়। আমি সড়ক ও জনপথকে বলছি, অবিলম্বে এই সড়ক সংস্কার করুন। আমি গতকালকেও সওজ’র কর্মকর্তাদের সাথ বলেছি কিন্তু আজকে পর্যন্ত তারা এ ব্যাপারে কোন উদ্যেগ নেননি। সাময়িক সমস্যা সমাধানে সিটি করপোরেশন থেকে সংস্কার করা হবে জানিয়ে তিনি বলেন, সাময়িক চলাচলের জন্য আমি সিটিকেরপোরেশন থেকে মেরমত করে দিচ্ছি। আমি প্রকৌশলীদের নির্দেশ দিয়েছি, আজকেই সংস্কার শুরু হবে। অন্তত গর্তগুলো ভরাট করে দেওয়া হবে। কিন্তু স্থায়ী মেরামত সওজকেই করতে হবে। আমি আশা করি,সওজ কর্মকর্তা আজকে আমার কথা শুনে সড়ক সংস্কারে উদ্যোগী হবেন। নতুবা জনগন ফুঁসে উঠবে। সিসিক প্রশাসকের পরির্শনকালে সিলেটের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। এই সড়কের দুরাস্থার কথা উল্লেখ করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, সিলেটের সভাপতি মঈনুল হক বলেন, টার্মিনাল এলাকার প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে এসব গর্তে পানি জমেছে। ফলে এই এলাকার সবসময়ই যানজট লেগে থাকে। গাড়ির যন্ত্রপাতিও বিকল হয়ে পড়ে। এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন  বলেন, টার্মিনাল এলাকাসহ নগরের ভাঙাচোড়া সড়কের প্রাথমিক সংস্কার কাজ ইতোমধ্যে আমরা শুরু করেছি। তবে বৃষ্টির কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। আর দীর্ঘমেয়াদী সংস্কার করতে হলে দরপত্র আহ্বান করতে হবে। সেই প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image
সিলেট কেন্দ্রিয় বাস টার্মিনালের সড়কের দুরাবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এই সড়কটি অবিলম্বে সংস্কারেরও আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার সকালে নগরের কদমতলীতে টার্মিনাল এলাকা পরিদর্শনে যান আব্দুল কাইয়ুম চৌধুরী। এসময় তিনি টার্মিনাল সড়কের বড় বড় গর্ত ও গর্তের মধ্যে পানি জমে থাকা দেখে ক্ষোভ প্রকাশ করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় সড়কটি দ্রুত সংস্কার করার আহ্বান জানান। ওই ভিডিওতে সিসিক প্রশাসককে বলতে শোনা যায়, ‘আমি যেই জায়গায় দাঁড়ানো আছি, এটি সিলেট কেন্দ্রিয় বাস টার্মিনালের প্রধান ফটক। এই জায়গা দিয়ে টার্মিনালে গাড়ি প্রবেশ করে। এই জায়গায়ই সড়কে বড় বড় গর্ত। গর্তের মধ্যে পানি জমে আছে। আপনারা বলতে পারেন, আপনি প্রশাসক, আপনি সড়কের গর্ত দেখান কেন? আপনি গর্ত ভরাট করবেন।’ সিটি করপোরেশনের কিছু সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে সিসিক প্রশাসক এসময় বলেন, কিছু কিছু সীমাবদ্ধতাও আমাদের থাকে। আমি যে সড়কে দাঁড়িয়ে আছি এই সড়কটি হুমায়ুন রশীদ চত্বর থেকে মেন্দিবাগ ও কুপাড়পাড়া হয়ে এয়ারপোর্ট পর্যন্ত এই সড়কের মালিকানা সড়ক ও জনপথের। আমরা বারবার চেষ্টা করেছি, এই সড়কটি আমাদের কাছে হস্তান্তর করার জন্য, তাতে নগরের অন্যান্য সড়কের মতো এটিও আমরা সিটি করপোরেশন থেকে সংস্কার করতাম। কিন্তু অজ্ঞাত কারণে সড়ক ও জনপথ বিভাগ এই সড়কটি আমাদের কাছে হস্তান্তর করে না। পাশাপাশি মেরামতের বিষয়টি যখন আসে, তখন তাদের বললে তারা খুব একটা কর্ণপাত করে না। তিনি বলেন, সড়কের মালিক কোন বিভাগ মানুষ এটা দেখতে চায় না। তারা সড়ক সংস্কার আর, নগর সুন্দর দেখতে চায়। ভালো সড়ক দিয়ে চলাচল করতে চায়। আমি সড়ক ও জনপথকে বলছি, অবিলম্বে এই সড়ক সংস্কার করুন। আমি গতকালকেও সওজ’র কর্মকর্তাদের সাথ বলেছি কিন্তু আজকে পর্যন্ত তারা এ ব্যাপারে কোন উদ্যেগ নেননি। সাময়িক সমস্যা সমাধানে সিটি করপোরেশন থেকে সংস্কার করা হবে জানিয়ে তিনি বলেন, সাময়িক চলাচলের জন্য আমি সিটিকেরপোরেশন থেকে মেরমত করে দিচ্ছি। আমি প্রকৌশলীদের নির্দেশ দিয়েছি, আজকেই সংস্কার শুরু হবে। অন্তত গর্তগুলো ভরাট করে দেওয়া হবে। কিন্তু স্থায়ী মেরামত সওজকেই করতে হবে। আমি আশা করি,সওজ কর্মকর্তা আজকে আমার কথা শুনে সড়ক সংস্কারে উদ্যোগী হবেন। নতুবা জনগন ফুঁসে উঠবে। সিসিক প্রশাসকের পরির্শনকালে সিলেটের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। এই সড়কের দুরাস্থার কথা উল্লেখ করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, সিলেটের সভাপতি মঈনুল হক বলেন, টার্মিনাল এলাকার প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে এসব গর্তে পানি জমেছে। ফলে এই এলাকার সবসময়ই যানজট লেগে থাকে। গাড়ির যন্ত্রপাতিও বিকল হয়ে পড়ে। এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন  বলেন, টার্মিনাল এলাকাসহ নগরের ভাঙাচোড়া সড়কের প্রাথমিক সংস্কার কাজ ইতোমধ্যে আমরা শুরু করেছি। তবে বৃষ্টির কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। আর দীর্ঘমেয়াদী সংস্কার করতে হলে দরপত্র আহ্বান করতে হবে। সেই প্রক্রিয়া চলছে।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x