শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিভাগীয় চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স ও আইনশৃঙ্খলা কমিটির সভা

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম

বিভাগীয় চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স ও আইনশৃঙ্খলা কমিটির সভা
সিলেটে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্স এবং বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। সভায় বিভাগীয় কমিশনার বলেন, অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। তিনি অবৈধ করাতকল এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর সালফারযুক্ত কয়লার চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি আরও জানান, পাথর কোয়ারি-সংক্রান্ত বিষয়ে শিগগিরই সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হবে। এসময় তিনি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’র কাজের প্রশংসা করে আগামী দিনেও সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের অপমৃত্যু কমাতে সামাজিক ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধি জরুরি। এ লক্ষ্যে মসজিদের ইমামদের জুমার খুতবায় আত্মহত্যার কুফলসহ বিভিন্ন সামাজিক বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করার আহ্বান জানান তিনি। এছাড়া হাওর ও দুর্গম এলাকায় হত্যাকাণ্ডের প্রবণতা কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রাখা, কৃষিজমির টপ সয়েল কাটা এবং অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মহানগর এলাকার গৃহকর্মীদের ছবিসহ তথ্যভিত্তিক তালিকা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসকবৃন্দসহ চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স ও বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিভাগীয় চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স ও আইনশৃঙ্খলা কমিটির সভা

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image
সিলেটে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত আঞ্চলিক টাস্কফোর্স এবং বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। সভায় বিভাগীয় কমিশনার বলেন, অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। তিনি অবৈধ করাতকল এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর সালফারযুক্ত কয়লার চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি আরও জানান, পাথর কোয়ারি-সংক্রান্ত বিষয়ে শিগগিরই সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হবে। এসময় তিনি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’র কাজের প্রশংসা করে আগামী দিনেও সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের অপমৃত্যু কমাতে সামাজিক ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধি জরুরি। এ লক্ষ্যে মসজিদের ইমামদের জুমার খুতবায় আত্মহত্যার কুফলসহ বিভিন্ন সামাজিক বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করার আহ্বান জানান তিনি। এছাড়া হাওর ও দুর্গম এলাকায় হত্যাকাণ্ডের প্রবণতা কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রাখা, কৃষিজমির টপ সয়েল কাটা এবং অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মহানগর এলাকার গৃহকর্মীদের ছবিসহ তথ্যভিত্তিক তালিকা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসকবৃন্দসহ চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স ও বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x