শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নাসির উদ্দিনের কর্মকাণ্ড পরিদর্শন করল পরিবেশ অধিদপ্তর

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম

নাসির উদ্দিনের কর্মকাণ্ড পরিদর্শন করল পরিবেশ অধিদপ্তর
গতকাল ১৮ জুলাই (শনিবার) পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের একটি প্রতিনিধিদল পরিবেশ সংরক্ষণে নীরব ভূমিকা রাখা নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এবং তাকে সৌজন্য উপহার প্রদান করে। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাসির উদ্দিনের পরিবেশ সংরক্ষণে নীরব ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড নিয়ে দেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকায় প্রকাশিত “নীরবে কাজ করছেন নাসির” শীর্ষক সংবাদ তথ্য অধিদফতরের প্রেস ক্লিপিংসের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি সরেজমিনে পরিদর্শনের নির্দেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদল শনিবার সার্বিক কর্মকাণ্ড পরিদর্শনে যায়। সরেজমিনে দেখা যায়, নাসির উদ্দিন প্রতিদিন ফজরের নামাজ আদায়ের পর গ্রামের রাস্তাঘাট, নালা-নর্দমা ও ছড়া পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে স্বতঃস্ফূর্তভাবে নেমে পড়েন। বৃষ্টি, ঝড় কিংবা বৈরী আবহাওয়াও তাঁকে এ কাজ থেকে বিরত রাখতে পারে না। দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় গ্রাম পরিচ্ছন্ন রাখার কাজটি তাঁর দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। পরিদর্শনকালে গ্রামের রাস্তাঘাটে কোনো আবর্জনা কিংবা গবাদি পশুর মলমূত্র চোখে পড়েনি, যা তাঁর আন্তরিক প্রচেষ্টারই প্রতিফলন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিনিধিদলকে নাসির উদ্দিনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখান। স্থানীয় বাসিন্দারা জানান, পরিবেশ সংরক্ষণে তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগ সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরাও তাঁর এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রতিনিধিদলে ছিলেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবু বকর ছিদ্দিকী, পরিদর্শক মো. মামুনুর রশিদ এবং প্রসেস সার্ভার মনিরুজ্জামান। এ সময় তাঁরা নাসির উদ্দিনের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন এবং তাঁর পরিবেশবান্ধব কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নাসির উদ্দিনের কর্মকাণ্ড পরিদর্শন করল পরিবেশ অধিদপ্তর

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image
গতকাল ১৮ জুলাই (শনিবার) পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের একটি প্রতিনিধিদল পরিবেশ সংরক্ষণে নীরব ভূমিকা রাখা নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এবং তাকে সৌজন্য উপহার প্রদান করে। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাসির উদ্দিনের পরিবেশ সংরক্ষণে নীরব ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড নিয়ে দেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকায় প্রকাশিত “নীরবে কাজ করছেন নাসির” শীর্ষক সংবাদ তথ্য অধিদফতরের প্রেস ক্লিপিংসের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর দৃষ্টিগোচর হলে তিনি বিষয়টি সরেজমিনে পরিদর্শনের নির্দেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদল শনিবার সার্বিক কর্মকাণ্ড পরিদর্শনে যায়। সরেজমিনে দেখা যায়, নাসির উদ্দিন প্রতিদিন ফজরের নামাজ আদায়ের পর গ্রামের রাস্তাঘাট, নালা-নর্দমা ও ছড়া পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে স্বতঃস্ফূর্তভাবে নেমে পড়েন। বৃষ্টি, ঝড় কিংবা বৈরী আবহাওয়াও তাঁকে এ কাজ থেকে বিরত রাখতে পারে না। দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় গ্রাম পরিচ্ছন্ন রাখার কাজটি তাঁর দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। পরিদর্শনকালে গ্রামের রাস্তাঘাটে কোনো আবর্জনা কিংবা গবাদি পশুর মলমূত্র চোখে পড়েনি, যা তাঁর আন্তরিক প্রচেষ্টারই প্রতিফলন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিনিধিদলকে নাসির উদ্দিনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখান। স্থানীয় বাসিন্দারা জানান, পরিবেশ সংরক্ষণে তাঁর এই নিঃস্বার্থ উদ্যোগ সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরাও তাঁর এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের সামাজিক উদ্যোগ আরও বিস্তৃত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রতিনিধিদলে ছিলেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবু বকর ছিদ্দিকী, পরিদর্শক মো. মামুনুর রশিদ এবং প্রসেস সার্ভার মনিরুজ্জামান। এ সময় তাঁরা নাসির উদ্দিনের সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন এবং তাঁর পরিবেশবান্ধব কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x