শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে  পাওনা টাকার জন্য প্রাণ গেল ব্যবসায়ীর, ২জনকে গ্রেফতার

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম

সিলেটে  পাওনা টাকার জন্য প্রাণ গেল ব্যবসায়ীর, ২জনকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান দুই আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ৬ টার দিকে ঘটিকার সময় সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন লক্ষ্যনাবন্ধ ইউনিয়নের ফুলসাইন এলাকায় এবং সকাল ৯টার দিকে গোলাপগঞ্জ থানাধীন কানাগাঁও উত্তর বাদেপাশা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আইনুল ইসলাম (২২) ও শাহীনুর ইসলাম (৩০)। তারা দুজনেই সিলেটের বিয়ানীবাজার থানার বিবিরাই এলাকার মনিয়া মিয়ার ছেলে। ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, নিহত আলী হোসেন (৩৮) সিলেট জেলার বিয়ানীবাজার থানার বিবিরাই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় বিবিরাই বাজারে তাঁর একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। একই এলাকার বাসিন্দা হওয়ায় অভিযুক্তরা প্রায়ই তাঁর দোকান থেকে নগদ ও বাকিতে বিভিন্ন মালামাল ক্রয় করতেন। ঘটনার প্রায় সাত দিন আগে ১ নম্বর আসামি শাহীনুর ইসলাম নিহতের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাকিতে ৬ হাজার টাকার জ্বালানি তেল (ডিজেল) ক্রয় করেন। গত ১১ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে তিনি পুনরায় জ্বালানি তেল কিনতে দোকানে গেলে আলী হোসেন পূর্বের বকেয়া টাকা পরিশোধের কথা বলেন। এতে শাহীনুর ইসলাম ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে অন্যান্য আসামিরাও ঘটনাস্থলে এসে শাহীনুর ইসলামের নির্দেশে আলী হোসেনকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পর অভিযুক্তরা তাঁকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আলী হোসেনকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল বুধবার (১৫ জুলাই) ভোর আনুমানিক ৬টায় সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষ্যনাবন্ধ ইউনিয়নের ফুলসাইন এলাকায় এবং সকাল আনুমানিক ৯টায় একই থানার কানাগাঁও উত্তর বাদেপাশা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেটের বিয়ানীবাজার থানার মামলা নং-১৪, তারিখ: ১২/০৭/২০২৬, ধারা: ৩০২/৩৪, পেনাল কোড, ১৮৬০-এর এজাহারভুক্ত ১ ও ২ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে  পাওনা টাকার জন্য প্রাণ গেল ব্যবসায়ীর, ২জনকে গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান দুই আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ৬ টার দিকে ঘটিকার সময় সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন লক্ষ্যনাবন্ধ ইউনিয়নের ফুলসাইন এলাকায় এবং সকাল ৯টার দিকে গোলাপগঞ্জ থানাধীন কানাগাঁও উত্তর বাদেপাশা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আইনুল ইসলাম (২২) ও শাহীনুর ইসলাম (৩০)। তারা দুজনেই সিলেটের বিয়ানীবাজার থানার বিবিরাই এলাকার মনিয়া মিয়ার ছেলে। ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, নিহত আলী হোসেন (৩৮) সিলেট জেলার বিয়ানীবাজার থানার বিবিরাই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় বিবিরাই বাজারে তাঁর একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। একই এলাকার বাসিন্দা হওয়ায় অভিযুক্তরা প্রায়ই তাঁর দোকান থেকে নগদ ও বাকিতে বিভিন্ন মালামাল ক্রয় করতেন। ঘটনার প্রায় সাত দিন আগে ১ নম্বর আসামি শাহীনুর ইসলাম নিহতের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাকিতে ৬ হাজার টাকার জ্বালানি তেল (ডিজেল) ক্রয় করেন। গত ১১ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে তিনি পুনরায় জ্বালানি তেল কিনতে দোকানে গেলে আলী হোসেন পূর্বের বকেয়া টাকা পরিশোধের কথা বলেন। এতে শাহীনুর ইসলাম ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে অন্যান্য আসামিরাও ঘটনাস্থলে এসে শাহীনুর ইসলামের নির্দেশে আলী হোসেনকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পর অভিযুক্তরা তাঁকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আলী হোসেনকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল বুধবার (১৫ জুলাই) ভোর আনুমানিক ৬টায় সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষ্যনাবন্ধ ইউনিয়নের ফুলসাইন এলাকায় এবং সকাল আনুমানিক ৯টায় একই থানার কানাগাঁও উত্তর বাদেপাশা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেটের বিয়ানীবাজার থানার মামলা নং-১৪, তারিখ: ১২/০৭/২০২৬, ধারা: ৩০২/৩৪, পেনাল কোড, ১৮৬০-এর এজাহারভুক্ত ১ ও ২ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’  

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x