শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাহুবল উপজেলা ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ: প্রধান সহকারী রতন মনির বিরুদ্ধে তদন্তের দাবি

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৪:১১ পিএম

বাহুবল উপজেলা ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ: প্রধান সহকারী রতন মনির বিরুদ্ধে তদন্তের দাবি
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা ভূমি অফিসে সেবা নিতে এসে নানা ধরনের ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন একাধিক সেবাপ্রার্থী। বিশেষ করে অফিসের প্রধান সহকারী রতন মনির বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের দাবি, ভূমি সংক্রান্ত নামজারি (মিউটেশন), রেকর্ড সংশোধন, পর্চা উত্তোলনসহ বিভিন্ন সরকারি সেবা পেতে গেলে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত অর্থ না দিলে ফাইল দীর্ঘদিন আটকে রাখা, অযথা জটিলতা সৃষ্টি করা এবং বিভিন্ন অজুহাতে সেবাপ্রার্থীদের হয়রানি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাপ্রার্থী অভিযোগ করেন, "সহজ কাজও অকারণে জটিল করে তোলা হয়। নির্ধারিত অর্থের বাইরে টাকা না দিলে ফাইলের অগ্রগতি হয় না। প্রতিবাদ করলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়।" স্থানীয় সূত্রে আরও অভিযোগ করা হয়, বাহুবল ভূমি অফিসে যোগদানের পর থেকেই প্রধান সহকারী রতন মনি প্রভাব বিস্তার করে একটি অসাধু চক্রের মাধ্যমে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন। সরকারি জমি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অনিয়ম এবং নামজারি প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগও স্থানীয়দের পক্ষ থেকে উত্থাপিত হয়েছে। এদিকে, সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও রতন মনির বিলাসবহুল জীবনযাপন এবং অল্প সময়ে উল্লেখযোগ্য সম্পদের মালিক হওয়ার বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সম্পদের উৎস যাচাইয়ের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে অভিযোগগুলো যাচাই করা হোক এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয়ে প্রধান সহকারী রতন মনির বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাহার কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাহুবল উপজেলা ভূমি অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ: প্রধান সহকারী রতন মনির বিরুদ্ধে তদন্তের দাবি

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা ভূমি অফিসে সেবা নিতে এসে নানা ধরনের ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন একাধিক সেবাপ্রার্থী। বিশেষ করে অফিসের প্রধান সহকারী রতন মনির বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের দাবি, ভূমি সংক্রান্ত নামজারি (মিউটেশন), রেকর্ড সংশোধন, পর্চা উত্তোলনসহ বিভিন্ন সরকারি সেবা পেতে গেলে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত অর্থ না দিলে ফাইল দীর্ঘদিন আটকে রাখা, অযথা জটিলতা সৃষ্টি করা এবং বিভিন্ন অজুহাতে সেবাপ্রার্থীদের হয়রানি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাপ্রার্থী অভিযোগ করেন, "সহজ কাজও অকারণে জটিল করে তোলা হয়। নির্ধারিত অর্থের বাইরে টাকা না দিলে ফাইলের অগ্রগতি হয় না। প্রতিবাদ করলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়।" স্থানীয় সূত্রে আরও অভিযোগ করা হয়, বাহুবল ভূমি অফিসে যোগদানের পর থেকেই প্রধান সহকারী রতন মনি প্রভাব বিস্তার করে একটি অসাধু চক্রের মাধ্যমে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন। সরকারি জমি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অনিয়ম এবং নামজারি প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগও স্থানীয়দের পক্ষ থেকে উত্থাপিত হয়েছে। এদিকে, সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও রতন মনির বিলাসবহুল জীবনযাপন এবং অল্প সময়ে উল্লেখযোগ্য সম্পদের মালিক হওয়ার বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সম্পদের উৎস যাচাইয়ের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে অভিযোগগুলো যাচাই করা হোক এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। এ বিষয়ে প্রধান সহকারী রতন মনির বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাহার কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x