শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রাজনের মৃত্যুর নেপথ্যে কী? ছিনতাই নাকি অন্য কোনো কারণ ?

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম

রাজনের মৃত্যুর নেপথ্যে কী? ছিনতাই নাকি অন্য কোনো কারণ ?
স্টাফ রিপোর্টার: সিলেটের জকিগঞ্জ উপজেলার তরুণ মাহবুব সারওয়ার রাজন চাকরির পরীক্ষায় অংশ নিতে দুই দিন আগে ঢাকায় গিয়েছিলেন। পরীক্ষা শেষে সোমবার দিবাগত রাত প্রায় ১টার দিকে ট্রেনে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। তবে ট্রেনে ওঠার কিছুক্ষণ পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই উদ্বেগে পড়ে তার পরিবার।

পরিবারের সদস্যরা সারারাত একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও রাজনের ফোন বন্ধ থাকায় তারা উৎকণ্ঠিত হয়ে পড়েন। পরদিন সকালে একটি ফেসবুক গ্রুপে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছবি প্রকাশ করে জানানো হয়, হবিগঞ্জের ভৈরব এলাকায় রেললাইনের পাশে তাকে উদ্ধার করা হয়েছে এবং পরিচয় শনাক্তে সহায়তা চাওয়া হয়। ফেসবুকের ওই পোস্টটি রাজনের বন্ধু, স্বজন ও পরিবারের সদস্যদের নজরে এলে তারা দ্রুত হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। সেখানে গিয়ে তারা উদ্ধার হওয়া মরদেহটি মাহবুব সারওয়ার রাজনের বলে শনাক্ত করেন।

ঘটনার প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে পরিবারের সদস্যদের ধারণা, ট্রেনে যাত্রাকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে থাকতে পারে। তাদের দাবি, হামলার একপর্যায়ে রাজনের মৃত্যু হলে মরদেহ ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, মাহবুব সারওয়ার রাজন সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় গিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রেখেই তার জীবনের করুণ পরিসমাপ্তি ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিবার ও স্বজনরা মরহুম মাহবুব সারওয়ার রাজনের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রাজনের মৃত্যুর নেপথ্যে কী? ছিনতাই নাকি অন্য কোনো কারণ ?

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image
স্টাফ রিপোর্টার: সিলেটের জকিগঞ্জ উপজেলার তরুণ মাহবুব সারওয়ার রাজন চাকরির পরীক্ষায় অংশ নিতে দুই দিন আগে ঢাকায় গিয়েছিলেন। পরীক্ষা শেষে সোমবার দিবাগত রাত প্রায় ১টার দিকে ট্রেনে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন। তবে ট্রেনে ওঠার কিছুক্ষণ পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই উদ্বেগে পড়ে তার পরিবার।

পরিবারের সদস্যরা সারারাত একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও রাজনের ফোন বন্ধ থাকায় তারা উৎকণ্ঠিত হয়ে পড়েন। পরদিন সকালে একটি ফেসবুক গ্রুপে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছবি প্রকাশ করে জানানো হয়, হবিগঞ্জের ভৈরব এলাকায় রেললাইনের পাশে তাকে উদ্ধার করা হয়েছে এবং পরিচয় শনাক্তে সহায়তা চাওয়া হয়। ফেসবুকের ওই পোস্টটি রাজনের বন্ধু, স্বজন ও পরিবারের সদস্যদের নজরে এলে তারা দ্রুত হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। সেখানে গিয়ে তারা উদ্ধার হওয়া মরদেহটি মাহবুব সারওয়ার রাজনের বলে শনাক্ত করেন।

ঘটনার প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে পরিবারের সদস্যদের ধারণা, ট্রেনে যাত্রাকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে থাকতে পারে। তাদের দাবি, হামলার একপর্যায়ে রাজনের মৃত্যু হলে মরদেহ ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, মাহবুব সারওয়ার রাজন সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় গিয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রেখেই তার জীবনের করুণ পরিসমাপ্তি ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিবার ও স্বজনরা মরহুম মাহবুব সারওয়ার রাজনের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x