শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন প্রশাসনের হেফাজতে

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ১০:৪৩ পিএম

নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন প্রশাসনের হেফাজতে
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে নির্মাণাধীন প্রেসক্লাব ভবনকে কেন্দ্র করে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে চলমান বিরোধের জেরে ভবনটি উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। ভবনের অবশিষ্ট নির্মাণকাজ সম্পন্ন এবং বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এটি প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে। শনিবার (১১ জুলাই) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন উভয় পক্ষের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। আলোচনা শেষে দুই পক্ষের কাছ থেকে ভবনের তালার চাবি গ্রহণ করে ভবনটি উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত হয়। জানা গেছে, গত ২ জুলাই নির্মাণাধীন প্রেসক্লাব ভবনে একাংশের জোরপূর্বক প্রবেশ ও দখলচেষ্টার অভিযোগ এনে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অপরাংশের সভাপতি সামিউল কবির ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, সাবেক পরিকল্পনামন্ত্রীর উদ্যোগে সরকারি বরাদ্দের ৩০ লাখ টাকা ব্যয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান সৌরভ এন্টারপ্রাইজ ভবনটির একতলার প্রায় ৯০ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন করে। তবে দরজা-জানালা, রং, টাইলস ও বাথরুমসহ কিছু কাজ এখনও বাকি রয়েছে। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো ভবনটি জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেনি। প্রেসক্লাব ভবনের নির্মাণকাজ চলাকালে শান্তিগঞ্জে কর্মরত সাংবাদিকরা সম্মিলিতভাবে এর তদারকি করেন এবং একটি প্ল্যাটফর্মের অধীনে কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তীতে মতবিরোধের জেরে সাংবাদিকরা দুটি পৃথক অংশে বিভক্ত হন। তবে বিভক্ত হলেও সরকারি অর্থায়নে নির্মিত এই ভবনের ওপর উভয় পক্ষই নিজেদের অংশীদারিত্বের দাবি করে আসছেন। অভিযোগ অনুযায়ী, গত ২ জুলাই প্রেসক্লাবের একাংশের সভাপতি দাবিদার সুহেল তালুকদার ও সাধারণ সম্পাদক দাবিদার হোসাইন আহমদের নেতৃত্বে অপর পক্ষের সঙ্গে কোনো আলোচনা বা সমন্বয় ছাড়াই ভবনের কাজ শেষ হওয়ার আগেই বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াতের ব্যবস্থা করা হয় এবং ভবনটি দখলের চেষ্টা চালানো হয়। বিষয়টি জানাজানি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় শান্তিগঞ্জ বাজার কমিটির নেতৃবৃন্দ বিষয়টির সামাজিক সমাধানের উদ্যোগ নিলেও তা সফল হয়নি। এরপর উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উভয় পক্ষের সঙ্গে পৃথকভাবে আলোচনা করে। যেহেতু ভবনটি সরকারি অর্থায়নে নির্মাণাধীন এবং এখনো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি, পাশাপাশি কিছু নির্মাণকাজও বাকি রয়েছে, তাই অবশিষ্ট কাজ সম্পন্ন এবং দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভবনটি প্রশাসনের হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন বলেন, "ভবনটি সরকারি সম্পত্তি। এর কিছু নির্মাণকাজ এখনও বাকি রয়েছে এবং সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে বিরোধও চলমান। তাই কাজ সম্পন্ন হওয়া এবং বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত ভবনটি উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।"

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন প্রশাসনের হেফাজতে

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে নির্মাণাধীন প্রেসক্লাব ভবনকে কেন্দ্র করে সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে চলমান বিরোধের জেরে ভবনটি উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। ভবনের অবশিষ্ট নির্মাণকাজ সম্পন্ন এবং বিরোধের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এটি প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে। শনিবার (১১ জুলাই) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন উভয় পক্ষের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। আলোচনা শেষে দুই পক্ষের কাছ থেকে ভবনের তালার চাবি গ্রহণ করে ভবনটি উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত হয়। জানা গেছে, গত ২ জুলাই নির্মাণাধীন প্রেসক্লাব ভবনে একাংশের জোরপূর্বক প্রবেশ ও দখলচেষ্টার অভিযোগ এনে শান্তিগঞ্জ প্রেসক্লাবের অপরাংশের সভাপতি সামিউল কবির ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, সাবেক পরিকল্পনামন্ত্রীর উদ্যোগে সরকারি বরাদ্দের ৩০ লাখ টাকা ব্যয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান সৌরভ এন্টারপ্রাইজ ভবনটির একতলার প্রায় ৯০ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন করে। তবে দরজা-জানালা, রং, টাইলস ও বাথরুমসহ কিছু কাজ এখনও বাকি রয়েছে। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো ভবনটি জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেনি। প্রেসক্লাব ভবনের নির্মাণকাজ চলাকালে শান্তিগঞ্জে কর্মরত সাংবাদিকরা সম্মিলিতভাবে এর তদারকি করেন এবং একটি প্ল্যাটফর্মের অধীনে কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তীতে মতবিরোধের জেরে সাংবাদিকরা দুটি পৃথক অংশে বিভক্ত হন। তবে বিভক্ত হলেও সরকারি অর্থায়নে নির্মিত এই ভবনের ওপর উভয় পক্ষই নিজেদের অংশীদারিত্বের দাবি করে আসছেন। অভিযোগ অনুযায়ী, গত ২ জুলাই প্রেসক্লাবের একাংশের সভাপতি দাবিদার সুহেল তালুকদার ও সাধারণ সম্পাদক দাবিদার হোসাইন আহমদের নেতৃত্বে অপর পক্ষের সঙ্গে কোনো আলোচনা বা সমন্বয় ছাড়াই ভবনের কাজ শেষ হওয়ার আগেই বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াতের ব্যবস্থা করা হয় এবং ভবনটি দখলের চেষ্টা চালানো হয়। বিষয়টি জানাজানি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় শান্তিগঞ্জ বাজার কমিটির নেতৃবৃন্দ বিষয়টির সামাজিক সমাধানের উদ্যোগ নিলেও তা সফল হয়নি। এরপর উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উভয় পক্ষের সঙ্গে পৃথকভাবে আলোচনা করে। যেহেতু ভবনটি সরকারি অর্থায়নে নির্মাণাধীন এবং এখনো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি, পাশাপাশি কিছু নির্মাণকাজও বাকি রয়েছে, তাই অবশিষ্ট কাজ সম্পন্ন এবং দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভবনটি প্রশাসনের হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন বলেন, "ভবনটি সরকারি সম্পত্তি। এর কিছু নির্মাণকাজ এখনও বাকি রয়েছে এবং সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে বিরোধও চলমান। তাই কাজ সম্পন্ন হওয়া এবং বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত ভবনটি উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।"

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x