শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বালুখেকোদের দাপট পরিবেশ বিপর্যয়ের শঙ্কা অভিযোগের তীর চেয়ারম্যান আফতাব-রানু মেম্বারের দিকে

সিলেট এডিশন ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০৩:১৪ পিএম

বালুখেকোদের দাপট পরিবেশ বিপর্যয়ের শঙ্কা অভিযোগের তীর চেয়ারম্যান আফতাব-রানু মেম্বারের দিকে
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীজুড়ে যেন থামছেই না অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। অভিযোগ উঠেছে, বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় মৌজার অন্তর্গত যাদুকাটা-১ এবং পুরান লাউড় ও চালিয়ারঘাট মৌজার যাদুকাটা-২ বালুমহালের ইজারা-বহির্ভূত অংশ থেকে দিনের পর দিন নদীর তীর কেটে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে একদিকে নদীভাঙন তীব্র আকার ধারণ করছে, অন্যদিকে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের মাঝে-মধ্যে পরিচালিত অভিযান কার্যত লোক দেখানো। অভিযান শেষ হলেই আবারও পুরোদমে শুরু হয় বালু উত্তোলন। ফলে অবৈধ বালু ব্যবসায়ীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন এবং ঘাঘটিয়া আদর্শগ্রামের রানু মেম্বারের সংশ্লিষ্টতা রয়েছে। তাদের প্রভাবের কারণে সাধারণ মানুষ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না। অভিযোগ রয়েছে, তাদের প্রভাবের কারণে সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলোও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। এলাকাবাসীর ভাষ্য, নদীর তীর কেটে বালু উত্তোলনের ফলে বহু বসতবাড়ি, কৃষিজমি ও স্থানীয় অবকাঠামো নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে। অথচ দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আরও অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের খবর আগেই বালু উত্তোলনকারীদের কাছে পৌঁছে যায়। ফলে অভিযান শুরু হওয়ার আগেই ড্রেজার ও শ্রমিক সরিয়ে ফেলা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শুরু হয় অবৈধ বালু উত্তোলন। কয়েকজন স্থানীয় ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, অবৈধ বালু ব্যবসা থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ বিভিন্ন মহলে বণ্টন করা হয়। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এই অবৈধ বাণিজ্য বছরের পর বছর চলমান রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই এই প্রতিবেদকের পক্ষে সম্ভব হয়নি।এছাড়া স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, কিছু সাংবাদিককে নিয়মিত অর্থ দিয়ে সংবাদ প্রকাশে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়। তবে এ অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট সাংবাদিকদের বক্তব্য পাওয়া যায়নি। পরিবেশবিদদের মতে, যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে নদীর স্বাভাবিক গতিপ্রকৃতি পরিবর্তিত হওয়ার পাশাপাশি ভয়াবহ নদীভাঙন, কৃষিজমি বিলীন হওয়া এবং জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি হতে পারে। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। উল্লেখ্য সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পার কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৬ জুলাই) তাহিরপুর উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমল গ্রহণকারী) আদালতে এই চার্জশিট দাখিল করা হয়। তদন্তে অপরাধের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এই অভিযোগপত্র জমা দেন। চার্জশিটভুক্ত ২৭ জন আসামির মধ্যে অন্যতম হলেন, তাহিরপুর উপজেলার সোহালা গ্রামের ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, ঘাঘটিয়া আদর্শগ্রামের রানু মেম্বার, ঢালারপাড় (লাউড়েরগড়) গ্রামের জামাল মিয়া, বিল্লাল মিয়া এবং রাজারগাঁও জাঙ্গালহাটি গ্রামের বোরহান উদ্দিন। পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক জানান, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় মৌজার অন্তর্গত যাদুকাটা-১ এবং পুরান লাউড় ও চালিয়ারঘাট মৌজার যাদুকাটা-২ বালুমহালের ইজারা-বহির্ভূত এলাকার নদীর পার কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

শাল্লার কান্দিগাঁও গ্রামের ঐতিহ্যবাহ নৌকা বাইচ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এমপি নাছির উদ্দিন চৌধুরী

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

২১৭ কোটি টাকার রেল প্রকল্পে ধীরগতি, মেয়াদ শেষেও বাকি ৭৫ শতাংশ কাজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সেবা চালু

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি' সিলেট বিভাগীয় শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

নগরীতে বাস্তবায়ন হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

মহানগরীর মোগলাবাজার থানাধীন খালেরমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সিলেট সফর, প্রস্তুতিমূলক সভায় মন্ত্রীর নির্দেশনা

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

তালাশ টেলিভিশনে নারীকে শিকল পড়িয়ে হাটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশের পর তোলপাড়: কিশোরীকে নির্যাতনের ঘটনায় আটক ৩

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ইসিএ এলাকায় তাণ্ডবের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ১০ ড্রেজার ও ৬ এক্সকেভেটর

ভ্যান সরানো নিয়ে কথা-কাটাকাটি, পরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

খাদিমনগরে সরকারি খাস জমিতে অ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের অভিযোগ

খাদিমনগরে খাস জমি দখলের অভিযোগ, পাহাড় কেটে গড়ে উঠছে প্লট

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ!

সিলেট এডিশন

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বালুখেকোদের দাপট পরিবেশ বিপর্যয়ের শঙ্কা অভিযোগের তীর চেয়ারম্যান আফতাব-রানু মেম্বারের দিকে

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীজুড়ে যেন থামছেই না অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। অভিযোগ উঠেছে, বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় মৌজার অন্তর্গত যাদুকাটা-১ এবং পুরান লাউড় ও চালিয়ারঘাট মৌজার যাদুকাটা-২ বালুমহালের ইজারা-বহির্ভূত অংশ থেকে দিনের পর দিন নদীর তীর কেটে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে একদিকে নদীভাঙন তীব্র আকার ধারণ করছে, অন্যদিকে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের মাঝে-মধ্যে পরিচালিত অভিযান কার্যত লোক দেখানো। অভিযান শেষ হলেই আবারও পুরোদমে শুরু হয় বালু উত্তোলন। ফলে অবৈধ বালু ব্যবসায়ীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন এবং ঘাঘটিয়া আদর্শগ্রামের রানু মেম্বারের সংশ্লিষ্টতা রয়েছে। তাদের প্রভাবের কারণে সাধারণ মানুষ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না। অভিযোগ রয়েছে, তাদের প্রভাবের কারণে সংশ্লিষ্ট প্রশাসনিক সংস্থাগুলোও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। এলাকাবাসীর ভাষ্য, নদীর তীর কেটে বালু উত্তোলনের ফলে বহু বসতবাড়ি, কৃষিজমি ও স্থানীয় অবকাঠামো নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে। অথচ দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হলেও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আরও অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের খবর আগেই বালু উত্তোলনকারীদের কাছে পৌঁছে যায়। ফলে অভিযান শুরু হওয়ার আগেই ড্রেজার ও শ্রমিক সরিয়ে ফেলা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শুরু হয় অবৈধ বালু উত্তোলন। কয়েকজন স্থানীয় ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, অবৈধ বালু ব্যবসা থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ বিভিন্ন মহলে বণ্টন করা হয়। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এই অবৈধ বাণিজ্য বছরের পর বছর চলমান রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই এই প্রতিবেদকের পক্ষে সম্ভব হয়নি।এছাড়া স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, কিছু সাংবাদিককে নিয়মিত অর্থ দিয়ে সংবাদ প্রকাশে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়। তবে এ অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট সাংবাদিকদের বক্তব্য পাওয়া যায়নি। পরিবেশবিদদের মতে, যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে নদীর স্বাভাবিক গতিপ্রকৃতি পরিবর্তিত হওয়ার পাশাপাশি ভয়াবহ নদীভাঙন, কৃষিজমি বিলীন হওয়া এবং জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি হতে পারে। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। উল্লেখ্য সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পার কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (৬ জুলাই) তাহিরপুর উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমল গ্রহণকারী) আদালতে এই চার্জশিট দাখিল করা হয়। তদন্তে অপরাধের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এই অভিযোগপত্র জমা দেন। চার্জশিটভুক্ত ২৭ জন আসামির মধ্যে অন্যতম হলেন, তাহিরপুর উপজেলার সোহালা গ্রামের ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, ঘাঘটিয়া আদর্শগ্রামের রানু মেম্বার, ঢালারপাড় (লাউড়েরগড়) গ্রামের জামাল মিয়া, বিল্লাল মিয়া এবং রাজারগাঁও জাঙ্গালহাটি গ্রামের বোরহান উদ্দিন। পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক জানান, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড় মৌজার অন্তর্গত যাদুকাটা-১ এবং পুরান লাউড় ও চালিয়ারঘাট মৌজার যাদুকাটা-২ বালুমহালের ইজারা-বহির্ভূত এলাকার নদীর পার কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।

সিলেট এডিশন

প্রকাশক ও সম্পাদক:
কামরুল হাসান জুলহাস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x